Friday, July 17

সারাদেশ

আ. লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বগুড়ায় বিক্ষোভ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আ. লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বগুড়ায় বিক্ষোভ

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বগুড়ার সর্বস্তরের জনসাধারণের বিক্ষোভ মিছিল করেছে।শুক্রবার (৯ মে) জুম্মার নামাজের পর সারা দেশের মত বগুড়া জেলাতে ছাত্র-জনতাসহ রাজনৈতিক দলগুলো রাজপথে নেমে আসে।বগুড়া সাতমাথা থেকে শুরু করে রানার প্লাজার হয়ে ঘোড়া পট্টি দিয়ে বগুড়া জজ কোর্ট এসপি অফিস ডিসি অফিসসহ ডিসির বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করে। সময় বাড়ার সাথে সাথে রাজপথে হাজারো জনতার ঢল নেমে আসে।বগুড়া সাতমাথাতে ইসলামি দলগুলো, ছাত্র জনতা এবং সকল পেশাজীবী মানুষেরা অংশগ্রহণ করে। এ সময় রাস্তা অবরোধ করে সমাবেশ ও মিছিল করে।মফিজ পাগলার মোড় থেকে জামাত-ছাত্রশিবির রাস্তা অবরোধ করে মিছিল নিয়ে বগুড়ার জজ কোর্টের ঘোড়া পট্টি মোড়ে অবস্থান নেয়। এবং রাস্তা অবরোধ করে স্লোগানে স্লোগানে আন্দোলন করতে থাকে। তাদের সাথে...
লোহাগাড়ায় মহাসড়কে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আশংকাবস্থায় ২
সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ায় মহাসড়কে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আশংকাবস্থায় ২

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মোহাম্মদ নাছির মোল্লা(৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। অন্তত আরও দুজন আহত হয়েছে।শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ১০ টার সময় বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত নাছির মোল্লা উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব-বাগমোয়া এলাকার মাষ্টার আজিজুর রহমানের পুত্র। আহতরা হলেন ১/ মোহাম্মদ মোরশেদ(৩৫), হলেন লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ওয়াহিদার পাড়ার আব্দুস সাত্তারের পুত্র। ২/ আকতার হোসেন (৫০) একই উপজেলার আমিরাবাদ ইউনিয়নের কিল্লার আন্দর এলাকার নজির আহমদের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার সার্জেন্ট ওমর ফারুক।প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মহাসড়কের বারআউলিয়া কলেজের সামনে কক্সবাজার অভিমুখী আইকনিক এক্সপ্রেস নামের বাসের সাথে বিপরীত মুখী সিএনজি অটোরিকশার মুখোম...
নওগাঁর কাচারি বাড়িতে রবীন্দ্র জন্মোৎসব উদ্বোধন
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

নওগাঁর কাচারি বাড়িতে রবীন্দ্র জন্মোৎসব উদ্বোধন

|| মাফিজুল রানা সজল | নিজস্ব প্রতিনিধি ||বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলার পতিসর গ্রামে রবীন্দ্র কাচারি বাড়িতে উৎসবের আমেজ বিরাজ করছে। কবির জন্মোৎসব উদ্‌যাপনে বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যা ৬টায় তিনদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও গ্রামীণ মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, এনডিসি।পরে দেবেন্দ্র মঞ্চে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন নওগাঁর পুলিশ সুপার সাফিউল সারোয়ার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসউদ, বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ বেলাল হোসেন, নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শামসুল আলম, আত্রাই উপজ...
শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||উনবিংশ শতাব্দীর বাংলা সাহিত্যে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে ও সাহিত্যের ভূবণে এক অবিস্মরণীয় নাম 'সাজাদপুর' (শাহজাদপুর) ! শাহজাদপুরের উন্মুক্ত- উদার দ্বারে এসে নিখিল বিশ্বের সামনে কবি প্রাণের গভীর বন্ধন সূচিত হয়। তাঁর চিত্তে ও কর্মবোধের সর্বোচ্চ সমন্বয় ঘটেছিলো শাহজাদপুরের মাটিতে এসে। জমিদারি কাজের জন্য এসে শাহজাদপুরেই কবি খুঁজে পান সাহিত্যের গভীরতম উপাদান যা তিনি নিজেই স্বীকার করেছেন।কবিগুরুর স্বহস্তে লেখা একটি ছিন্নপত্রে উল্লেখ করেছেন, "এখানে (সাজাদপুরে) আমার লেখার যে ভাব আসে, অন্য কোথাও তা না।" কবিগুরুর সেই স্মৃতিধন্য শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়িতে প্রতি বছরের ন্যায় এবারও কবিগুরুর ৩ দিনব্যাপী জন্মোৎসবের আয়োজন করেছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন।২৫ শে বৈশাখ (বৃহস্পতিবার) সকাল...
বদলগাছীতে ব্রিজের নিচে পড়ে আছে প্যাকেট করা মাংস; জনমনে আতঙ্ক
সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে ব্রিজের নিচে পড়ে আছে প্যাকেট করা মাংস; জনমনে আতঙ্ক

|| মফিজুল রানা সজল | নিজস্ব প্রতিবেদক ||নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের বিষ্ণুপুর ব্রিজের নিচে পড়ে থাকতে দেখা গেছে ৩০ থেকে ৩৫ কেজি প্যাকেট করা মাংস। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।আজ বৃহস্পতিবার (৮ মে) সকালে উক্ত এলাকার সাধারণ জনগণ মাংসগুলো দেখতে পায়।বিষয়টি প্রশাসনকে অবহিত করা হলে তারা তথ্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে রিপোর্টটি লেখা পর্যন্ত এই মাংস সম্পর্কে কোনো তথ্য মেলেনি।...
কামারখন্দে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

কামারখন্দে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||সিরাজগঞ্জের কামারখন্দ  উপজেলার উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৪-২৫ খ্রি. অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ” (পার্টনার) প্রকল্পের আওতায় “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  (৮ মে) সকাল হতে দিনব্যাপী কামারখন্দ  উপজেলার ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া অঞ্চল, বগুড়ার সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মাসুদ আহমেদ।এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কামারখন্দ  উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল।স্বাগত বক্তব্য রাখেন, কামারখন্দ উপজেলা কৃষি অফিসার...
পানছড়ি সীমান্তে ৩০ গুজরাটিকে পুশ ইন করেছে বিএসএফ
সর্বশেষ, সারাদেশ

পানছড়ি সীমান্তে ৩০ গুজরাটিকে পুশ ইন করেছে বিএসএফ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের সীমান্তবর্তী রুপসেন পাড়া ও বিটিলা এলাকা দিয়ে বিএসএফ ৩০ গুজরাটিকে পুশ ইন করে। বিজিবি টহলদলের নজরে আসলে, তাদের আটক করা হয়।বৃহস্পতিবার (৮ মে) জানা যায়, বুধবার (৭ মে) মধ্য রাতের যেকোন সময় গুজরাটের ৩০ বাসিন্দাকে বিএসএফ সীমান্তে রেখে যায়। রুপসেন পাড়া ও বিটিলা বিজিবি বিওপি তাদের আটক করে। রাত সাড়ে আটটায় বিজিবি ও পুলিশ হেফাজতে লোগাং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেয়া হয়।সরেজমিনে কথা বলে জানা যায়, উদ্ধারকৃত সকলেই বাংলাদেশের নড়াইল বাসিন্দা দাবি করছেন। কাজের জন্য ২৫-৩০ বছর আগে অবৈধভাবে সীমন্ত পার হয়ে ভারতের গুজরাট শহরে অবস্থান করছিলো। গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তাদের গুজরাটের একটি জেলে আটকে রাখে এবং পাশবিক নির্যাতন চালায় বলে তারা জানায়।তারা আরো জানান,...
রেজিস্ট্রারের বাসায় ককটেল হামলায় জড়িতদের গ্রেফতার দাবিতে রাবিতে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সারাদেশ

রেজিস্ট্রারের বাসায় ককটেল হামলায় জড়িতদের গ্রেফতার দাবিতে রাবিতে মানববন্ধন

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রারের (ভারপ্রাপ্ত) বাসায় ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনার এক সপ্তাহ পার হলেও জড়িতদের এখনো গ্রেফতার না করার প্রতিবাদে ছাত্র-শিক্ষক-নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে 'নিপীড়নবিরোধী ছাত্র-শিক্ষক ঐক্য'-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।সমাবেশে বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদের ওপর হামলা মানে শিক্ষার উপর হামলা, ছাত্র-জনতার ওপর হামলা এবং বুদ্ধিজীবীদের ওপর হামলা। নৈতিক শক্তিতে যারা পরাজিত তারা এই ঘৃণ্য কাজ করেছে। তারা কাপুরুষ ছাড়া আর কিছুই না কারণ তাদের নৈতিক সাহস নেই। অনতিবিলম্বে এই হামলার সাথে জড়িতদের উদঘাটন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিঁয়ারিও দেন।...
দরিদ্রের কর্মসংস্থানে প্রহসন: ফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

দরিদ্রের কর্মসংস্থানে প্রহসন: ফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে সরকারের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান ও কর্মসূচি-৩ (ইজিপিপি) এর ৪০ দিনের মাটিকাটা প্রকল্পে শ্রমিক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম সোহেলের বিরুদ্ধে। প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল কর্মহীন মৌসুমে অতি দরিদ্র পরিবারের স্বল্পমেয়াদী কর্মসংস্থান নিশ্চিত করা এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন। কিন্তু অভিযোগ উঠেছে, প্রকৃত দরিদ্রদের বাদ দিয়ে স্বচ্ছল এবং চেয়ারম্যানের ঘনিষ্ঠদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।এলাকাবাসী, স্থানীয় নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী উপজেলা আহ্বায়ক আব্দুল হাই সিদ্দিকীর অভিযোগ, প্রকল্পের শ্রমিক তালিকা তৈরিতে স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের মাধ্যমে অনৈতিকভাবে তালিকা প্রণয়ন করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগও দায়ের কর...
বেলকুচিতে হোমিওপ্যাথি দোকান থেকে কেনা অ্যালকোহল খেয়ে দু’জনের মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে হোমিওপ্যাথি দোকান থেকে কেনা অ্যালকোহল খেয়ে দু’জনের মৃত্যু

||আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার (বেলকুচি) ||সিরাজগঞ্জের বেলকুচিতে হোমিওপ্যাথি দোকান থেকে কেনা অ্যালকোহল পান করে দু'জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একজন।বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন।মৃতরা হলেন, বেলকুচি উপজেলার দৌলতপুর উত্তরপাড়া গ্রামের মৃত ছাত্তার আলীর ছেলে আবুল কালাম(৪৫), দৌলতপুর মতি মাকের্ট এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে শাহ আলম (৪৩)। এ ঘটনায় আবু হানিফ নামের একজন অসুস্থ হয়ে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ (এপ্রিল) মঙ্গলবার উপজেলার কান্দাপাড়া বাজার থেকে মোজ্জাম্মমেল হক বাবুর হোমিওপ্যাথি দোকান থেকে কেনা অ্যালকোহল খেয়ে তিনজন অসুস্থ হয়ে পরেন। তার মধ্যে বৃহস্পতিবার রাতে দুজন সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে মারা যান।এ বিষয়ে বেলকু...