সোমবার, এপ্রিল ২০

সারাদেশ

বগুড়ায় বন্ধুদের ছুরিকাঘাতে যুবক নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় বন্ধুদের ছুরিকাঘাতে যুবক নিহত

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়ায় বন্ধুদের হাতে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের নাম হৃদয় আকন্দ(২১)। সে ওই এলাকার বাবু মিয়া আকন্দের ছেলে। নিহত হৃদয় চুরি, ছিনতাই ও মাদক সেবনের সাথে জড়িত ছিল।মাদক সংক্রান্ত জেরে হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বগুড়া ফুলবাড়ী ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আলমাস আলী সরকার। পুলিশের এই কর্মকর্তা জানান, সকালে হৃদয় তার কয়েকজন বন্ধুদের নিয়ে মধ্যপাড়া এলাকায় সরিষার ক্ষেতের পাশে আড্ডা দিচ্ছিল। এসময় হৃদয় বন্ধুদের সাথে তর্কে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এসময় তাদের মধ্যে কেউ একজন হৃদয়কে সরিষার ক্ষেতের মধ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়৷ তিনি আরও জানান, তাকে উদ্ধার করে প্রথমে টিএমএসএস হাসপাতালে নেওয়া হয়৷ সেখানে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান ম...
শিবগঞ্জে ওয়াজ মাহফিলের প্রধান অতিথি গণঅধিকার পরিষদ নেতা মাহমুদ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

শিবগঞ্জে ওয়াজ মাহফিলের প্রধান অতিথি গণঅধিকার পরিষদ নেতা মাহমুদ

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের ধাওয়াকান্দি জামে মসজিদের উন্নতিকল্পে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় রাজনৈতিক প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক এস এম মাহমুদ।এসয় তিনি বলেন, ছাত্রদের আন্দোলনের কারণে এবং সকল জনসাধারণের প্রচেষ্টায় আমরা স্বৈরাচার সরকারকে সরাতে সক্ষম হয়েছি। গণঅধিকার পরিষদ সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। গণঅধিকার পরিষদ চায় সাধারণ জনগণ কোনো কিছু থেকে বঞ্চিত না হয়, যার যে জিনিস প্রাপ্য তাকে সেই জিনিস বুঝিয়ে দেয়া হোক, আমরা এমন একটা সরকার চাই এবং সেই সরকার দেশ ও জাতির জন্য কাজ করবে।আমরা এমন একটা সরকার গঠন করতে চাই যারা সাধারণ মানুষের পাশে থাকবে। ক্ষমতার অপব্যবহার করবে না। আলেম ওলামাদের অসম্মান করবে না। ইসলামিক যেকোনো অনু...
বগুড়ার সাবেক এমপি রাগেবুল আহসান রিপুর জামিন না মঞ্জুর
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ার সাবেক এমপি রাগেবুল আহসান রিপুর জামিন না মঞ্জুর

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়া-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে দুটি হত্যাসহ চারটি মামলার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুকান্ত সাহা পৃথক আবেদন শুনানি শেষে জামিন নামঞ্জুরের আদেশ দেন।বগুড়ার কোর্ট পরিদর্শক মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক এমপি রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে দুটি হত্যাসহ চারটি মামলার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।রিপুর বিরুদ্ধে মামলাগুলো হলো- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বগুড়ায় পৃথক স্থানে ছাত্র-জনতার মিছিলে গুলি, পেট্রলবোমা নিক্ষেপ, ককটেল বিস্ফোরণসহ শিমুল এবং কমর উদ্দিন হত্যা এবং বিস্ফোরক দ্রব্যাদি আইনের পৃথক ৪টি মামলা।এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বছরের ১৮ ডিসেম্বর রাতে ...
বগুড়ায় থানা থেকে গত ৫ আগস্ট লুট হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে ২টি ডোবা থেকে উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় থানা থেকে গত ৫ আগস্ট লুট হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে ২টি ডোবা থেকে উদ্ধার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়া সদর থানা থেকে গত ৫ আগস্ট লুট হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে দুইটি অস্ত্র ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ী পূর্বপাড়া গ্রামের জনৈক বাবলু মিয়ার ডোবা থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।ওসি এস এম মঈনুদ্দিন বলেন, ডোবা থেকে জমিতে সেচের জন্য পানি নিতে গেলে একজন কৃষক কাদা মাটির মধ্যে অস্ত্র দুটির সন্ধান পান। পরে থানায় খবর দিলে পুলিশ অস্ত্র দুইটি হেফাজতে নেয়। উদ্ধার হওয়া অস্ত্র দুইটির মধ্যে একটি এলএমজি ও একটি চাইনিজ রাইফেল।সদর থানার ওসি বলেন, গত ৫ আগস্ট বগুড়া সদর থানায় হামলা করে অগ্নিসংযোগ করা হয়। এ সময় থানার অস্ত্রাগার থেকে বিভিন্ন ধরনের ৩৯টি আগ্নেয়াস্ত্র লুট করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে জনপ্রতিনিধিদের সহযোগিত...
রায়পুরায় দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের টেঁটাযুদ্ধ, নিহত ১
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের টেঁটাযুদ্ধ, নিহত ১

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা ||নরসিংদীর রায়পুরা উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে টেঁটাযুদ্ধে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।রবিবার (২৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নে শুরু হওয়া এই টেঁটাযুদ্ধ এখনও চলছে। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা।ইউএনও বলেন, “থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছেন। এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন বলে শোনা যাচ্ছে। পুরোপুরি নিশ্চিত হতে আরও সময় লাগবে।”পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান রাতুল হাসান ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের বিরোধ দীর্ঘদিনের। বেশ কিছুদিন ধরে এলাকাছাড়া আশরাফুল হকের সমর্থকরা। তারা এলাকায় ঢুক...
সিরাজগঞ্জ জেলা যুবদল সভাপতি মির্জা বাবুর রোগমুক্তি কামনায় বেলকুচিতে দোয়া
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জ জেলা যুবদল সভাপতি মির্জা বাবুর রোগমুক্তি কামনায় বেলকুচিতে দোয়া

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত  হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জেলা সভাপতি বাবুর রোগমুক্তি কামনায় বেলকুচি উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) বিকালে আছর নামাজ শেষে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সাংবাদিক রেজাউল করিম, পৌর বিএনপির সদস্য মনোয়ার হোসেন শামীম, উপজেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন আকন্দ, উপজেলা বিএনপির সদস্য মোখলেছুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হেলাল উদ্দিন প্রামাণিক, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার, সদস্য সচিব আলম প্রামাণিক, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দু...
রায়গঞ্জে হাঁড় কাঁপানো শীতে বোরো ধান রোপণে ব্যস্ত কৃষক
কৃষি, সর্বশেষ, সারাদেশ

রায়গঞ্জে হাঁড় কাঁপানো শীতে বোরো ধান রোপণে ব্যস্ত কৃষক

|| ড. মো. গোলাম মোস্তফা | রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের রায়গঞ্জে বোরো ধানের জমি তৈরি ও চারা রোপণ করতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। গত তিন দিন সূর্যের দেখা নেই, আবার মাঘ মাসের ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডা বাতাসের দাপটের হাঁড় কাঁপানো শীতে জনজীবনে স্থবিরতা দেখা দিলেও যারা মাঠে ফসল ফলায়, সেই কৃষকের যেন স্থবিরতা নেই।রায়গঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২০ হাজার ৩ শত ২০ হেক্টর জমিতে বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতিমধ্যে ১ হাজার ৫০ হেক্টর জমিতে বোরো ধান লাগানো হয়েছে। কারণ এ বছর রায়গঞ্জ উপজেলায় ব্যাপক সরিষার আবাদ হয়েছে। কৃষকেরা সেই সরিষা ঘরে তুলে পুরোদমে বোরো ধান লাগাচ্ছেন। চলতি বছরে উপজেলায় জিরা শাইন জাতের ব্রি ধান-২৯, ব্রি ধান-৫৮, ব্রি ধান-৭৪, ব্রি ধান-৮১, ব্রি ধান- ৮৪, ব্রি ধান-৮৬, ব্রি ধান-৮৮ ও ব্রি ধান-৮৯ সহ অন্যান্য...
শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার ও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দাবীতে মানববন্ধন
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার ও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দাবীতে মানববন্ধন

|| মোস্তফা আল মাসুদ |বগুড়া ||শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার ও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দাবীতে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে বগুড়া শহরের ঐতিহাসিক সাতমাথায় এই মানববন্ধনের আয়োজন করা হয়।সংগঠনের সভাপতি মোস্তফা মোঘলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, পতিত ফ্যাসিবাদী সরকার গত ১৭ বছর দেশের সেরা উইকেট সমৃদ্ধ শহীদ চান্দু স্টেডিয়ামের প্রতি চরম অবিচার ও বৈষম্য করেছে।রাজনৈতিক প্রতিহিংসার কারনে কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করেনি। ফলে স্টেডিয়ামের আউটফিল্ড, গ্যালারীসহ সব অবকাঠামোয় মরিচা ধরেছে। আবারও আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা ফিরে পেতে অতিদ্রুত সংস্কার প্রয়োজন। প্রয়োজনীয় সংষ্কারের মাধ্যমে পুনরায় আন্তর্জাতিক মর্যাদা ফিরে পেতে অবিলম্বে ক্রীড়া উপদেষ্টাকে স্টেডিয়াম পরিদর্শনের দাবী জানানো হয়।মানববন্ধন...
নরসিংদীর প্রবীণ রাজনীতিবিদ সুলতান উদ্দিন মোল্লা আর নেই
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নরসিংদীর প্রবীণ রাজনীতিবিদ সুলতান উদ্দিন মোল্লা আর নেই

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা ||নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক প্রবীণ রাজনীতিবিদ সুলতান উদ্দিন মোল্লা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (২৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।রবিবার বেলা ১১ টায় নরসিংদী শহরের রাঙ্গামাটিয়া ঈদগাহ মাঠে ১ম জানাযা ও বাদ আছর শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের সবুজ পাহাড় মাঠে ২য় জানাযা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ হতে জানানো হয়েছে।মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্রসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। আমৃত্যু তিনি বিএনপির বিভিন্ন পদে থেকে রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছেন। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তার এক ছেলে আকরামুল হাসান মিন্টু বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য।...
সরকার, বিএনপি ও জামায়াতের মধ্যে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই: এহসানুল মাহবুব জুবায়ের
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সরকার, বিএনপি ও জামায়াতের মধ্যে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই: এহসানুল মাহবুব জুবায়ের

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা ||সরকার, বিএনপি ও জামায়াতের মধ্যে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই জানিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দেশবাসী আমাদের মধ্যে কোনো বিভাজন দেখতে চায় না। এ অবস্থায় আমাদের মধ্যে ঐক্যটাই হচ্ছে সবেচেয়ে বড় দাবি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে প্রয়োজনীয় যেসমস্ত সংস্কার অপরিহার্য, যৌক্তিক সময়ে এসমস্ত সংস্কার করা হবে। এরপর পরই যাতে জাতীয় সংসদ নির্বাচনটা হয়, এ অবস্থানে আমরা আছি, ছিলাম।আজ শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে নরসিংদীর ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জেলার জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।তিনি আরও বলেন, আমরা পরস্পরের শত্রু হয়ে গেছি, আমার মনে হয় জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে এ বিষয়ে সচেতনতা আছে। আমরা ফ্যাসিবাদের জন্য কোনো সুযোগ করে দিচ্ছি’ এ ধরনের বিষয়ে সবাই...