সোমবার, এপ্রিল ২০

সারাদেশ

বেলকুচিতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার পৌর শেরনগর গ্রামে পুকুর থেকে আয়নাল হোসেন (৪০) নামে একজনের ১ জনের মরদেহ  উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। আয়নাল হোসেন কামারপাড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। তিনি ১০ দিন ধরে নিখোঁজ ছিলেন।স্থানীয় লুকেন মন্ডল জানান, সকালে নৌকা নিয়ে পুকুরের মধ্যে কচুরি কাটটে যায় হঠাৎ মানুষের মত হাত দেখতে পায়। পরে বিষয়টা স্থানীয় লোকজন দের জানিয়ে পুলিশকে খবর দিলে সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।নিহতর ভাই ময়নাল হোসেন জানান, আমার ভাই মানসিক ভাবে একটু অসুস্থ। পারিবারিকভাবে তার শ্বশুর বাড়ির সাথে বেশ কিছু দিন ধরে ঝামেলা চলছিলো। কিছু দিন আগে তার শ্বশুর বাড়ির লোকজন মারধর করেছে।এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জাকেরিয়া বলেন, পুকুরের মধ্যে মরদেহ প...
বেলকুচিতে জোরপূর্বকভাবে জমি দখলের প্রতিবাদে সাংবাদ সম্মেলন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে জোরপূর্বকভাবে জমি দখলের প্রতিবাদে সাংবাদ সম্মেলন

|| নিজস্ব প্রতিবেদক ||সিরাজগঞ্জের বেলকুচিতে চালা মৌজার হাজী কোরবান আলী শেখের জমি হাজী সবুর তালুকদার জোরপূর্বক দখলে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে বেলকুচি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন হাজী কোরবান আলী শেখ।এ সময় কোরবান আলী শেখ বলেন, দীর্ঘদিন যাবত একই এলাকার হাজী সবুর তালুকদারের সাথে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছে।‌ হাজী সবুর তালুকদার ওই জমির জন্য বিভিন্ন সময় আমাকে ও আমার পরিবারের লোকজনকে গালিগালাজসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকী প্রদান করে আসছেন। এরই জের ধরে চলতি বছরের ৩০ জানুয়ারি হঠাৎ করে অনুমানিক ৯ টার সময় হাজী সবুর তালুকদার লোকজন নিয়ে উক্ত জায়গায় অন্যায়, অবৈধভাবে ও জোরপূর্বকভাবে ইট বালি সিমেন্ট দ্বারা বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজ শুরু করেন। উক্ত কাজে আমি বাঁধা দিতে গেলে তিনি আমাকে গালিগালাজসহ বিভিন্ন প্রকার ভয়...
এনায়েতপুরে ট্রাক চাপায় নিহত মোটরসাইকেল আরোহী মেরিন ইঞ্জিনিয়ার
সর্বশেষ, সারাদেশ

এনায়েতপুরে ট্রাক চাপায় নিহত মোটরসাইকেল আরোহী মেরিন ইঞ্জিনিয়ার

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের এনায়েতপুরে ট্রাক চাপায় প্রাণ গেল মেরিন ইঞ্জিনিয়ার শামীম হোসেনের (৩৫)। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে এনায়েতপুর কেজি মোড়স্থ সিলিকা স্কুলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত শামীম টাঙ্গাইল সদরের বেতরাইল ছিলিমপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।নিহতের শশুর বেলকুচি উপজেলা ক্ষিদ্রমাটিয়া গ্রামের শাহ আলম জানান, সামুদ্রিক জাহাজের প্রকৌশলীর চাকুরি করতেন শামীম। দুই মেয়ে ও স্ত্রী তার। এখন আমার মেয়ে ও নাতনিদের কি হবে বলেই মূর্ছা যাচ্ছে বাব বার।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি শশুর বাড়ি বেলকুচি থেকে বৃহস্পতিবার ভোরের দিকে এনায়েতপুর হাসপাতাল এলাকায় এসেছিল। কাজ শেষে শশুরবাড়ি মোটরসাইকেল যোগে ফেরার পথে কেজি মোড়স্থ সিলিকা স্কুলের সামনের সড়কে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী যমুনার তীর রক্ষায় ব্যবহৃত ব্লক বোঝাই ট্...
এনায়েতপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
সর্বশেষ, সারাদেশ

এনায়েতপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

|| এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের এনায়েতপুরে বালুর ট্রাকের সাথে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কেজির মোড় স্টার সিনেমা হলের সামনে এই দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে দুর্ঘটনাকবলিত স্থানে "সিরাজগঞ্জ-ল ১২২১৪৮" নম্বর প্লেটের মোটরসাইকেল রয়েছে। সেইনাথে স্বজনদের খোঁজ পেতে চেষ্টা চলছে।...
নরসিংদী শিবপুরের সৃষ্টিগড় লটকন বাগান থেকে ৯৬ কেজি গাঁজা উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নরসিংদী শিবপুরের সৃষ্টিগড় লটকন বাগান থেকে ৯৬ কেজি গাঁজা উদ্ধার

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী ||নরসিংদীর শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকার মনির মিয়ার লটকন বাগান থেকে ৬ বস্তা গাজা উদ্ধার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট থানার প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।বিজ্ঞপ্তিতে জানা যায়, নরসিংদী জেলা গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ এস এম কামরুজ্জামানের দিকনির্দেশনায়, এসআই গাফফার পিপিএম (বার) সঙ্গীয় ফোর্সদেরকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন শিবপুর উপজেলায়। জেলা গোয়েন্দা শাখা পুলিশের সূত্রে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকার মামুন মিয়ার লটকন বাগান এর মাটি নিচ থেকে লুকানো অবস্থায় প্লাস্টিকের পলিথিনে মোড়ানো ছয় বস্তা গাঁজা উদ্ধার করতে সক্ষম হন জেলা গোয়েন্দা শাখা পুলিশ। সর্বমোট ৯৬ কেজি গাজা পাওয়া যায়, পুলিশের ধারণা কে বা কা...
বেলকুচিতে শিক্ষাপ্রতিাষ্ঠানসমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে শিক্ষাপ্রতিাষ্ঠানসমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচিতে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৫ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা সদরের  সোহাগপুর নতুন পাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে চারদিন ব্যাপী স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম।এসময় আরও উপস্থিত ছিলেন গাবেরপাড়া সিনিয়র ফাজিল মাদ্রাসার উপ...
‘অবস্থান শনাক্ত নিখোঁজ সুবার’, যে কোনো সময় উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, সর্বশেষ, সারাদেশ

‘অবস্থান শনাক্ত নিখোঁজ সুবার’, যে কোনো সময় উদ্ধার

|| নিউজ ডেস্ক ||রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় ১১ বছরের আরাবি ইসলাম সুবা। দুইদিন পর মেয়েটির দেখা মিলেছে নওগাঁ জেলায়। তবে তাকে এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।পুলিশ বলছে, মেয়েটিকে শনাক্ত করা হয়েছে নওগাঁয়। তবে কৌশলগত কারণে এখনও উদ্ধার করা যায়নি। শিগগির তাকে উদ্ধার করা হবে।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে ডিএমপির আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া গণমাধ্যমকে বলেন, মেয়েটিকে নওগাঁ জেলায় দেখা গেছে। শনাক্ত করা হয়েছে। তবে কৌশলগত কারণে এখনও উদ্ধার করা যায়নি। শিগগির জেলা পুলিশের সহয়তায় তাকে উদ্ধার করা হবে এবং যে ছেলেটি নিয়ে গেছে তাকেও গ্রেফতার করা হবে।এর আগে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল সুবা।পুলিশ বলছে, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে একজন ছেলের (২০+) হাত ধরে চলে যায় সুবা।...
সিরাজগঞ্জে ৯টি উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্তি ঘোষণা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে ৯টি উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্তি ঘোষণা

|| নিজস্ব প্রতিবেদক ||সিরাজগঞ্জে বিএনপির ৯টি উপজেলা কমিটি, পৌর কমিটি ও ইউনিয়ন কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুস সালাম। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি এ তথ্য নিশ্চিত করেন।আব্দুস সালাম বলেন, সিরাজগঞ্জের ৯টি উপজেলা, পৌর ও প্রতিটি ইউনিয়ন কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। সম্মেলন প্রস্তুতি কমিটির সাথে পুর্ণাঙ্গ নির্দেশনা যায়নি। এজন্য ভুল বোঝাবুঝি হয়েছে।সিরাজগঞ্জের সকল উপজেলা, থানা, ইউনিয়ন, পৌর কমিটি বিলুপ্তি করা হয়েছে। নতুন করে সম্মেলনের মাধ্যমে নতুন জেলা কমিটি হবে।সম্মেলন প্রস্তুতি কমিটি উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটি গঠন করবে। এখানে জেলা বিএনপির কোন কাজ নেই।আগামী দুই মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন জেলা কমিটি হবে। এখন কোন সমস্য হবে না।একটি পক্ষের অভিযোগ ছিলো উপজেলা, থানা, ইউনিয়...
বেলকুচিতে লিফলেট বিতরণের সময় ওয়ার্ড আ.লীগের সভাপতি গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে লিফলেট বিতরণের সময় ওয়ার্ড আ.লীগের সভাপতি গ্রেফতার

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেসপুর হাটে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে লিফলেট বিতরণের সময় ২ নং রাজাপুর ইউনিয়নের বাসিন্দা এবং ৩ নং ওয়ার্ড  আওয়ামী লীগের সভাপতি মোঃ মজনু মিয়া (৪০) গ্রেফতার করেছে বেলকুচি থানা পুলিশ। গ্রেফতারকৃত মজনু ইউনিয়নটির মৃত আব্দুল মজিদের ছেলে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পক্ষে এ কার্যক্রম করায় তাকে গ্রেফতার করা হয়।লিফলেটে যেসব বিষয় প্রাধান্য পেয়েছে তা হলো:অপশাসন-নির্যাতন-নিপীড়নের প্রতিবাদ ও দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ড. ইউনূসের পদত্যাগ দাবি। বেআইনি ও অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলাসহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধ। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও আদিবাসী জাতি গোষ্ঠী...
এনায়েতপুরে জামায়াত কর্মী হত্যায় আ’লীগের ৩০ জনের নামে মামলা
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

এনায়েতপুরে জামায়াত কর্মী হত্যায় আ’লীগের ৩০ জনের নামে মামলা

|| এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের এনায়েতপুরে জামায়াতে ইসলামীর কর্মী ওয়ারেছ আলী (৫৫) হত্যার ঘটনায় দীর্ঘ ১২ বছর পর মামলা হয়েছে। এ মামলায় এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহম্মেদ মোস্তফা খান বাচ্চু, সহ-সভাপতি রাসেদুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি ও দলের নেতা জয়নাল আবেদীনসহ আওয়ামী লীগের ৩০ জনকে আসামি করা হয়েছে। এতে আরও ৩৫ থেকে ৩৬ জনআওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে অজ্ঞাত আসামি করা হয়েছে।সোমবার (৩ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে নিহতের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে সিরাজগঞ্জ কোর্টের এনায়েতপুর থানা আমলী আদালতে এই মামলাটি দায়ের করেন।বাদীপক্ষের আইনজীবি আবু তালেব আকন্দ এই মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এনায়েতপুর থানা আমলী আদালতের বিচারক ওমর ফারুক মামলাটি আমলে নিয়েছেন।মামলার এজাহারে বলা হয়েছে, জামায়াতে ইসলামীর এনায়েতপুর থানার একজন সক্রীয় ক...