সোমবার, এপ্রিল ২০

সারাদেশ

সিরাজগঞ্জের পাঁচটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জের পাঁচটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

|| নিউজ ডেস্ক ||আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও সিরাজগঞ্জের নয়টি উপজেলা নিয়ে গঠিত ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের দারুল ইসলাম একাডেমি হলরুমে অনুষ্ঠিত এক দায়িত্বশীল সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়ার ব্যাপারে দলের কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতের সংসদীয় মনোনয়ন বোর্ড।জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা হলেন- সিরাজগঞ্জ-১ (কাজীপুর-সদরের একাংশ) আসনে জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ...
বগুড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল এবং শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে বগুড়া পৌরসভার ১০নং ওয়ার্ডের কানছগাড়ী এলাকায় বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামের উদ্যোগে এই দোয়া মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন বিএনপির চেয়াপার্সনের উপদেষ্টা সাবেক পৌর মেয়র এ্যাডভোকেট মাহবুবর রহমান। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ, জেলা বিএনপির নির্বাহী সদস্য এ্যাড. আব্দুল...
রায়পুরায় স্ত্রীর হাতে স্বামী খুন, আটক ১
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় স্ত্রীর হাতে স্বামী খুন, আটক ১

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী ||নরসিংদীর রায়পুরায় এবার স্ত্রীর শাবলের আঘাতে স্বামী আবুল কাসেম (৫২) নামে একব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে।রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুরা পৌরসভার মহিষমারা এলাকায় এ ঘটনা ঘটে। আটকৃত ব্যক্তি হলেন, একই এলাকার নিহত আবুল কাসেমের স্ত্রী পাপিয়া সুলতানা (রুমা)। রায়পুরা থানার উপপরিদর্শক শফিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সকালে নিজ ঘরে কাজ করার সময় স্ত্রী পাপিয়া সুলতানা রুমার সাথে কথা কাটাকাটি হয় তার স্বামী আবুল কাশেমের। একপর্যায়ে উত্তেজিত হয়ে পাপিয়া সুলতানা রুমা ঘরের কোনে থাকা শাবল দিয়ে আবুল কাশেমকে মাথায় একাধিক আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।ঘাতক স্ত্রী পাপিয়া সুলতানা রুমার ভাষ্যমতে– তিনি তার স্বামীর মাথায় শাবল দিয়ে একাধিক আঘাত করেন। তারপর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় পল্লী চিকিৎসক ঘটনাস্থলে...
বেলকুচিতে স্কুলের দরোয়ানের সাথে কথা কাটাকাটি, ছুরিকাঘাতে ৪ শিক্ষার্থী হাসপাতালে
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে স্কুলের দরোয়ানের সাথে কথা কাটাকাটি, ছুরিকাঘাতে ৪ শিক্ষার্থী হাসপাতালে

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জ বেলকুচির রাজাপুর উচ্চ বিদ্যালয়ে দারোয়ানের সাথে এক ছাত্রের কথা কাটাকাটির জেড়ে মারপিট ও ধারালো চাকুর আঘাতের ঘটনা ঘটেছে। এতে ওই বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী আহত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটেছে। এতে এলাকায় উক্তেজনা বিরাজ করছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সুমাইয়াকে মোটরবাইকে নিয়ে স্কুলে আসে বড় ভাই আজিম আকন্দ। স্কুল গেইটের দায়োয়ান আব্দুল আউয়াল মোটরসাইকেল নিয়ে ভিতরে প্রবেশ করতে না দিলেই শুরু হয় বাকবিতন্ডা। আজিম আকন্দ সিরাজগঞ্জ বিএল স্কুলের নবম শ্রেণির ছাত্র ও সমেসপুর গ্রামের সোনাউল্লার ছেলে।পরে মোটরসাইকেল বাহিরে রেখেই আজিম আকন্দ রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ছোট বোনের স্কুলের আইডি কার্ড তৈরির বিষয়ে কথা বললে একশ টাকা লাগবে জানায়। তার ...
বিশ্ব ইজতেমা ময়দান প্রশাসনের থেকে বুঝে নিলেন স্বাদপন্থীরা
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

বিশ্ব ইজতেমা ময়দান প্রশাসনের থেকে বুঝে নিলেন স্বাদপন্থীরা

|| নিউজ ডেস্ক ||বিশ্ব ইজতেমা ময়দান প্রশাসনের কাছ থেকে বুঝে নিয়েছেন মাওলানা স্বাদ কান্ধলভীর অনুসারীরা।রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গাজীপুর জেলা প্রশাসনের কাছ থেকে ময়দান বুঝে নেন তারা। আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।ইজতেমা ময়দান হস্তান্তরকালে গাজীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওয়াহিদ হোসেন বলেন, প্রথম পর্বের ইজতেমা শেষ। এখন দ্বিতীয় পর্বের ইজতেমা করতে ময়দান মাওলানা স্বাদ কান্ধলভীর অনুসারীদের নিকট (৯ ফেব্রুয়ারি) হস্তান্তর করা হলো। ১৪-১৬ ফেব্রুয়ারির ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ করে ১৮ ফেব্রুয়ারি তারা ময়দান হস্তান্তর করবেন।ইজতেমা ময়দান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হাফিজুল ইসলাম, গাজীপুর সিটি কপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, মাওলানা স্বাদ কান্ধ...
গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আটক ৪০
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আটক ৪০

|| নিউজ ডেস্ক ||গাজীপুরসহ দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ এ গাজীপুর জেলার পাঁচ থানায় ৪০ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে গাজীপুর জেলা পুলিশ তাদের আটক করে।রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, গতরাত থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত (সকাল ৯টা) ৪০ জনকে আটক করা হয়েছে। আটকরা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন।তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছে। তাদের কাছ থেকে এখনো পর্যন্ত গ্রেফতার বা আটকের কোনো তথ্য পাওয়া যায়নি।...
ভেংগে ফেলা আওয়ামী লীগ পার্টি অফিসের একাধিক ব্যক্তিমালিকানা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ভেংগে ফেলা আওয়ামী লীগ পার্টি অফিসের একাধিক ব্যক্তিমালিকানা

|| মোস্তফা আল মাসুদ| বগুড়া ||বগুড়া শহরের সাতমাথা এলাকায় গুঁড়িয়ে দেওয়া জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) জেলা কার্যালয়ের জমি ব্যক্তিমালিকানা বলে দাবি করা হয়েছে। এদিকে কার্যালয়টির স্থানে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কয়েক ব্যক্তি ভেঙে ফেলা জাসদ কার্যালয়ের জায়গাটিকে নিজেদের দাবি করে তার ধ্বংসাবশেষের ওপর একটি ব্যানার ঝুলিয়ে দেন। একই দিন সন্ধ্যার আগে সেখানে ‘জুলাই ২০২৪ স্মৃতিকরণ মসজিদের জন্য নির্ধারিত স্থান, বাস্তবায়নে: বৈষম্যবিরোধী ছাত্র-জনতা’ লেখা দুটি ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়।বৈষম্যবিরোধী ছাত্র-জনতার পক্ষ থেকে ডা. আব্দুল্লাহ সানি নামের একজন সেখানে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে বলেন, জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদের নামে ‘শহীদ আবু সাঈদ জামে মসজিদ’ এখানে স্থাপন করা হবে। এ সময় একই সংগঠনের অন্য কয়েকজন পাশে ভেঙে ফেলা আওয়ামী লীগের ...
বগুড়া বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়া বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়ার সোনাতলায় বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার ওপর হামলা করে আহত করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পাকুল্লা বাজারে হামলার ঘটনাটি ঘটে।আহত যুবদল নেতা রাশেদুল হাসান (২৭) সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়ন যুবদলের সদস্য। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল হান্নান বাটালু পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি।পাকুল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী হাসান নারুন জানান, শুক্রবার সন্ধ্যায় যুবদল নেতা রাশেদ মোটরসাইকেলযোগে যাওয়ার সময় বাটালুর নেতৃত্বে তাঁর লোকজন ধাওয়া করে। রাশেদ মোটরসাইকেল ফেলে রেখে একটি বাড়িতে আশ্রয় নিলে সেখানেই পিটিয়ে গুরুতর আহত করা হয়।তবে বাটালু অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জামায়াত নেতা মাজেদুর রহমান জুয়েল ২৯টি মোটরসাইকেলযোগে ৭০ থেকে ৮০ জন বহিরাগত সঙ্গে নি...
বগুড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাটির উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বগুড়ার সদরে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি লালু।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সভাপতি এবং জেলা বিএনপির অন্যতম সদস্য অধ্যাপক সাজ্জাদুজ্জামান সিরাজ জয়।বাঘোপাড়া খোলার ঘর যুব সমাজের আয়োজনে এতে বিশেষ অতিথির ছিলেন বিএডিসি রংপুর বিভাগের সাবেক যুগ্ম পরিচালক আলহাজ্ব আসাদুর রহমান নান্নু এবং আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম রবিউল হাসান (দারুন)। এসময় বিএনপি ও অঙ্গদল এবং আরাফাত রহমান...
রায়পুরায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, গুলিতে নারী নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, গুলিতে নারী নিহত

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা ||নরসিংদীর রায়পুরায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরে শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ মুর্শেদ খান রাসেলের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় বাধা দিতে গিয়ে হামলাকারীদের গুলিতে চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তা ইসলাম নিহত হয়েছেন।শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিটে শ্রীনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত শান্তা ইসলাম শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামের শাকিল খানের স্ত্রী।রায়পুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতের স্বজনরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুপুরে শ্রীনগর ইউনিয়নের নূরুল ইসলামের ছেলে সোহেল মিয়াসহ ১০/১২ জন রাসেল চেয়ারম্যানের বাড়িতে হামলা চালায়। এ সময় চেয়ারম্যান ও তার পরিবারের লোকজন বাড়িতে না থাকায় সোহেল ও তার লোকজন...