Friday, July 17

সারাদেশ

বেলকুচিতে নির্মাণ শ্রমিকদের মিলন মেলা
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে নির্মাণ শ্রমিকদের মিলন মেলা

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মাণ শ্রমিকদের (রাজ মিস্ত্রি) মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) রাতে বেলকুচি পৌর সদরের একটি রেস্টুরেন্টে শতাধিক নির্মান বন্ধু এতে অংশ নেয়।বেলকুচি ও এনায়েতপুর থানার এলাকার প্রিমিয়ার সিমেন্ট'র ডিলার মেসার্স ভূইয়া এন্টারপ্রাইজ বর্ণাঢ্য এ অনুষ্ঠানমালার আয়োজন করেন। এতে প্রশিক্ষণ, কুইজ ও নিরাপদ আবাসন নির্মানে শ্রমিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা হয়।এসময় প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির ইঞ্জিনিয়ার হাবিবুল বাসার, সিরাজগঞ্জ জেলা এরিয়া ইনচার্জ আতিকুর রহমান, আর.আই জহিরুল ইসলাম ও বেলকুচি-এনায়েতপুর থানা এরিয়ার প্রিমিয়ার সিমেন্ট ডিলার ও মেসার্স ভূইয়া এন্টারপ্রাইজের স্বাধিকারী সুজন ভূঁইয়া বক্তব্য রাখেন।অনুষ্ঠান শেষে কুইজ বিজয়ীদের হাতে নির্মাণ সরঞ্জাম উপহারসহ উপস্থিত সকল নির্মান বন্ধুদের রাতের খাবার ও সম্মাননা পুরস...
বিআইআইটির এজিএম ও ফেলো কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বিআইআইটির এজিএম ও ফেলো কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||চিন্তা ও জ্ঞান সংস্কারের জন্য নিবেদিতপ্রাণ থিঙ্কট্যাঙ্ক বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ফেলো কনফারেন্স ২০২৫ বাংলা একাডেমির কবি জসিম উদ্দিন ভবনের সৈয়দ ওয়ালীউল্লাহ অডিটোরিয়ামে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।বিআইআইটির প্রেসিডেন্ট অধ্যাপক মাহবুব আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ইতিহাসবিদ মোহাম্মদ আবদুল মান্নান। বিআইআইটির মহাপরিচালক অধ্যাপক ড. এম আবদুল আজিজের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে কনফারেন্স শুরু হয়।ফেলোদের মধ্যে সম্মাননা প্রাপ্তরা হলেন- সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, এশিয়ান ই...
বেতাগী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান, সম্পাদক মহিদুল হাসান
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেতাগী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান, সম্পাদক মহিদুল হাসান

|| রুমান খান | বেতাগী উপজেলা (বরগুনা) প্রতিনিধি ||বরগুনার বেতাগীতে ইমরান হোসেনকে সভাপতি ও মাহিদুল হাসানকে সাধারণ সম্পাদক করে সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়।আজ রবিবার (২৫ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিটি প্রকাশ পায়। যেখানে ইমরান হোসেনকে সভাপতি ও মাহিদুল হাসানকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।কমিটির বাকিরা হলেন- সিঃ সহ-সভাপতি মো. আরিফ হোসেন, সহ-সভাপতি মো. হাসিব, আরিফুর রহমান, রুম্মান আহমেদ সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিব হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক তানভিন আহমেদ আবির, মারজান আহমেদ রাকিব, ফারদিন কবির, নৃপেন চন্দ্র ব্যাপারী। সাংগঠনিক সম্পাদক সারুফ খান, দ...
নওগাঁর বদলগাছীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা
সর্বশেষ, সারাদেশ

নওগাঁর বদলগাছীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ জেলা প্রতিনিধি ||নওগাঁর বদলগাছীতে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বদলগাছী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান।২৫ মে (রবিবার) সকাল ১১ টায় থানা কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।সভায় বক্তব্য রাখেন, ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার মো. মনিরুল ইসলাম, বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদৌস হোসেন, সদস্য আশরাফুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক এনামুল কবীর এনাম, সাংবাদিক সংস্থা বদলগাছী’র সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক দুলু, সাবেক সাধারণ সম্পাদক সানজাদ রয়েল সাগর, প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা প্রমুখ।এ সময় সাংবাদিকরা পেশাগত কাজে নবাগত ওসির সহযোগিতাসহ আন্তরিকতা কামনা করেন।মতবিনিময় সভায় অফিসার ...
সিরাজগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন 
সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন 

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি" এ শ্লোগান নিয়ে সিরাজগঞ্জে তিন দিনব্যাপী (২৫ হতে ২৭ মে-২০২৫ খ্রিঃ) ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। মেলা উপলক্ষ্যে র‍্যালি প্রদর্শন, সেবা গ্রহীতার জন্য স্টল স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন সিরাজগঞ্জের আয়োজনে ও সদর ভূমি অফিসের উদ্যোগে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপক অটোমেশন প্রকল্পের সহযোগিতায়- রবিবার (২৫ মে-২০২৫ খ্রিঃ) সকালে জেলা প্রশাসক কার্যালয় সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয় এবং সদর উপজেলা ভূমি অফিসে  বেলুন ফেস্টুন উড়িয়ে ভূমি মেলার শুভ উদ্বোধন করা হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম র‌্যালি ও ভূমি মেলার উদ্বোধন করেন।এবং বিকেলে জেলা ...
যশোরে কামিল স্তর উদ্বোধনে ইআবি ভিসি: ‘যোগ্য নাগরিক গড়তে মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই’
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

যশোরে কামিল স্তর উদ্বোধনে ইআবি ভিসি: ‘যোগ্য নাগরিক গড়তে মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই’

|| নিজস্ব প্রতিনিধি ||রবিবার (২৫ মে) যশোর বাঘারপাড়া সিদ্দিকীয়া কামিল মাদরাসার কামিল স্তর শুভ উদ্বোধন ও মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে মাদ্রাসা প্রধানদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শামছুল আলম বলেন, মাদ্রাসা শিক্ষা দুনিয়া ও আখিরাত উভয় জগতে সফলতার জন্য অপরিহার্য। একজন মাদ্রাসা শিক্ষার্থী কোরআন হাদিস, ফিকাহ ও অন্যান্য ইসলামী জ্ঞানের পাশাপাশি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে পার্থিব জ্ঞান চর্চা ও করে যাচ্ছেন। যোগ্য, দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির ভূমিকা রাখছে মাদ্রাসা শিক্ষা। তাই তিনি দেশের অভিভাবকদের প্রতি আহবান জানান নিজ সন্তানদের মাদ্রাসা শিক্ষায় গড়ে তোলার জন্য।কামিল স্তর উদ্বোধনে বাঘারপাড়া মাদ্রাসার সকল শিক্ষকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, কামিল হচ্ছে জ্ঞানের পরিপূর্ণতার স্তর তাই যোগ...
যশোর চুড়ামনকাঠিতে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

যশোর চুড়ামনকাঠিতে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

|| ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||যশোরের চুড়ামনকাটিতে এক ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা করে তার যানটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ মে) সন্ধ্যায় চুড়ামনকাটি বাজারসংলগ্ন ব্র্যাক অফিসের পাশে রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।নিহত চালকের নাম ডাবলু (৬৫)। তিনি যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত আমজাদ হোসেনের ছেলে।পুলিশ ও পরিবার জানায়, ডাবলু প্রতিদিনের মতো শনিবার সকালেও ইজিবাইক নিয়ে বের হন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীদের হামলার শিকার হয়ে তিনি প্রাণ হারিয়েছেন।সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। হত্যাকাণ্ডের কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না ...
পানছড়িতে ভূমি মেলা উদ্বোধন ও র‍্যালী অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে ভূমি মেলা উদ্বোধন ও র‍্যালী অনুষ্ঠিত

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি" স্লোগানে খাগড়াছড়ির পানছড়িতে ভূমি মেলা-২০২৫ উদ্বোধন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।রবিবার (২৫ মে ২০২৫) সকালে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগীতায় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা নাসরিন এর সভাপতিত্বে র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও গণশুনানীর আয়োজন করা হয়।এ সময়, ভূমি উন্নয়ন কর প্রদান, মিউটেশন মামলা, নাম জারি ও জমা খারিজ সংক্রান্ত, মালিকানার স্বীকৃতি লাভ করা-সহ বিভিন্ন জটিলতার বিষয়ের সমাধানের উপায় নিয়ে আলোচনা ও নাগরিক সুবিধা অসুবিধা সমুহের উপর গণশুনানী অনুষ্ঠিত হয়।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত ) মোহাম্মদ ইব্রাহিম খলিল, খাদ্য কর্মকর্তা মোহাম্মদ কফিল উদ্দিন, মাধ্যম...
আনোয়ারায় ‎এয়াকুবিয়া মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

আনোয়ারায় ‎এয়াকুবিয়া মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন

|| নিজস্ব প্রতিনিধি (চট্টগ্রাম) ||‎আনোয়ারা উপজেলাধীন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বটতলী শাহ মোহছেন আউলিয়া (র:) এয়াকুবিয়া আলিম মাদ্রাসা এর সুবর্ণ জয়ন্তী এবং পুনর্মিলনী অনুষ্ঠান ২৪ মে ২০২৫ শনিবার সকাল ১১ টায় অত্যন্ত উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।‎‎মাদ্রাসার প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবক এবং এলাকাবাসী।‎‎পরিচালনা পরিষদের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব জালাল উদ্দীন আহমেদ চৌধুরী মঞ্জুর সভাপতিত্বে এবং প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সদস্য সচিব আরিফ মঈন উদ্দীন মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতি তার বক্তব্যে বলেন, জাতীয় জীবনে একটি সুস্থ সমাজ প্রতিষ্ঠা ও সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। যুগ যুগ ধরে এদেশে সাধারণ শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক...
যশোরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
সর্বশেষ, সারাদেশ

যশোরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

|| ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||যশোর-ঝিনাইদহ মহাসড়কের নতুন খয়েরতলার তেতুলতলা মোড়ে ট্রাকের সাথে মোটরসাইকেল দুর্ঘটনায় আসিফ হোসেন নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহত আসিফ যশোর পলিটেকনিক কলেজের ছাত্র ও সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মেহের আলীর ছেলে। রবিবার (২৫ মে) দুপুর দেড়টায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় প্রত্যক্ষদর্শী ও তার মোটরসাইকেলের পিছনে থাকা সহযোগী রাকিবুল ইসলাম শুভ জানিয়েছেন, পাসপোর্ট অফিসে একটি জরুরি কাজ শেষ করে তারা বাড়ি ফিরছিলেন। হাইওয়েতে উঠে আসিফ হোসেন এলোমেলোভাবে মোটরসাইকেল চালানো শুরু করে। এসময় সাথে থাকা শুভ তাকে স্বাভাবিকভাবে চালানোর কথা বলে। কিন্তু সেভাবেই গাড়ি চালাতে থাকে এবং একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।...