রবিবার, মার্চ ১

সারাদেশ

বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩, দগ্ধ ২০
সর্বশেষ, সারাদেশ

বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩, দগ্ধ ২০

|| নিউজ ডেস্ক ||লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে একটি বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন অন্তত ২০ জন।রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে দুইটার দিকে জেলার মুন্সিগঞ্জ পৌরসভা এলাকায় ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে গ্রীন লাইফ ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসার বটু মিয়ার ছেলে সুমন হোসেন (২৫), বাঞ্চানগর এলাকার সুজা মিয়ার ছেলে মো. ইউসুফ মিয়া (৩২) ও হৃদয় হোসেন (১৯)।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে দুইটার দিকে লক্ষ্মীপুর-রামগতিগামী মেঘনা পরিবহন নামে একটি বাস গ্যাস নিতে আসে গ্রীন লাইফ ফিলিং স্টেশনে। এ সময় বাসে গ্যাস দেওয়ার সময় হঠাৎ বাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে চারদিকে ধোঁয়াচ্ছন্ন হয়ে গেলে স্টেশনে থাকা সিএনজি চালকরা ছুটাছুটি শুরু করেন। এ সময় ঘটনাস্থলে তিনজন মারা যান। পরে ফায়ার সার্ভিসের দু...
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রায়পুরায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রায়পুরায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

|| সাদ্দাম উদ্দিন রাজ, জেলা প্রতিনিধি, নরসিংদী ||আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ স্লোগানে রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩অক্টোবর) বেলা ১১টায় নরসিংদীর রায়পুরা উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান। এ সময় বক্তব্য দেন-উপজেলা ভূমি কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম।আলোচনা সভা শেষে উপজেলা মাঠে কিভাবে দুর্যোগ মোকাবিলা করা যায় সে বিষয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়।...
সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি নাহিদ শেখ গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি নাহিদ শেখ গ্রেফতার

|| নিউজ ডেস্ক ||সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঞ্চল্যকর অপহরণ ও হত্যার ঘটনায় আমৃত্যু কারাদণ্ড ও অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামি নাহিদ শেখ (২৭)কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।সোমবার (৭ অক্টোবর) গভীর রাতে র‌্যাব-১২ ও র‌্যাব-১ সদর দফতরের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাহিদ শেখ সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর ২নং গলির মো. ফরিদ শেখের ছেলে।মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে র‌্যাব-১২ এর লে. কমান্ডার (বিএন) এম আবুল হাশেম সবুজ একটি প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।কমান্ডার (বিএন) এম আবুল হাশেম সবুজ জানান, গত ২০১৬ সালের ২৫ জুন সিরাজগঞ্জ পৌর এলাকার আলাউদ্দিন স্টোরের কর্মচারী শামিম শেখকে অপহরণের পর হত্যা করা হয়। পরের দিন উল্লাপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শামিমের বাবা শামসুল হক বাদী হয়ে উল্লাপাড়া থান...
চাটমোহরে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

চাটমোহরে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন

|| নিউজ ডেস্ক ||বৈষম্য দুর করে প্রাথমিক সহকারি শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন পাবনার চাটমোহর উপজেলার শিক্ষকরা। পরে তারা ইউএনও’র কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।বুধবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় পাবনার চাটমোহর উপজেলা পরিষদের সামনে মানববন্ধনের আয়োজন করে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ, চাটমোহর উপজেলা শাখা।মানববন্ধনে শিক্ষকরা বলেন, অষ্টম শ্রেণী পাশ একজন সরকারি কর্মচারী, গাড়ি চালক তারা শিক্ষকদের চেয়ে বেশি বেতন পায়। অথচ অনার্স-মাস্টার্স পাশ করে প্রাথমিকের শিক্ষকরা ১৩ তম গ্রেডের বেতন পান। এটা চূড়ান্ত অসম্মানজনক। এই বৈষম্য দূর করতে হবে। যেহেতু শিক্ষকরা মানুষ ও জাতি গড়ার কারিগর, সেকারণে তাদের জীবনমান উন্নয়নেও সরকারকে নজর দিতে হবে। তাই বর্তমান অন্তর্বতী সরকারের কাছে প্রাথমিক সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন করার জোর দাবি জানান ত...
রায়পুরায় পূজা উদযাপন পরিষদের সাথে পৌর প্রশাসকের মতবিনিময়
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় পূজা উদযাপন পরিষদের সাথে পৌর প্রশাসকের মতবিনিময়

|| জেলা প্রতিনিধি, নরসিংদী ||নরসিংদীর রায়পুরা পৌরসভার আয়োজনে পৌরসভা পূজা উদযাপন পরিষদ ও পৌর এলাকার পূজা মণ্ডপের নেতৃবৃন্দদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রায়পুরা পৌর প্রশাসক মো. ইকবাল হাসান।এসময় উপস্থিত ছিলেন পৌর সচিব মনিরুল ইসলাম, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রায়পুরা উপজেলা শাখার সভাপতি এ্যাড. চন্দন কান্তি সাহা, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস, সহ-সভাপতি শংকর মেম্বার, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় পাল, উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আইন বিষয়ক সম্পাদক সাহেদুল আলম। এছাড়াও বিএনপি, জামায়াত, বৈষ...
রায়পুরায় নিজের কাছে থাকা বন্দুকের গুলি বের হয়ে যুবক আহত
অপরাধ, আইন ও আদালত, বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় নিজের কাছে থাকা বন্দুকের গুলি বের হয়ে যুবক আহত

|| জেলা প্রতিনিধি, নরসিংদী ||রায়পুরায় পুরনো একটি বন্দুক পরিষ্কার করার সময় গুলি বের হয়ে পায়ে লেগে নাদিম মিয়া (২২) নামে এক যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার কাচারিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।আহত যুবক নাদিম মিয়া রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি এলাকার আরিফ মিয়ার ছেলে।জানা যায়, চার বছর আগের পুরনো একটি পিস্তল পরিষ্কার করছিলো নাদিম। তখন হঠাৎ পিস্তলটি থেকে গুলি বের হয়ে তার পায়ে লাগে। গুলিটি তার পায়ের এক পাশ দিয়ে ঢুকে অন্যপাশ দিয়ে বের হয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে এখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মফিজ বলেন, জানতে পেরেছি পুরনো একটি বন্দুক নিয়ে খেলা করার সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প...
কাজিপুরে শারীরিক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে অফিস সহকারি গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কাজিপুরে শারীরিক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে অফিস সহকারি গ্রেফতার

|| নিউজ ডেস্ক ||সিরাজগঞ্জের কাজিপুরে এক প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় সোনামুখী সরকারি বঙ্গবন্ধু কলেজের অফিস সহকারী খোরশেদ আলম (৪৪)-এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। কাজীপুর থানা পুলিশ সোমবার রাতে খোরশেদ আলমকে গ্রেফতারের পর মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ কোর্টে প্রেরণ করে। পরে আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছে। খোরশেদ আলম সোনামুখী গ্রামের কাসেমের পুত্র।কাজিপুর থানায় দেয়া অভিযোগ থেকে জানা গেছে, সাতদিন পূর্বে খোরশেদ আলম প্রতিবেশী এক প্রতিবন্ধী নারীকে নিজ বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। সোমবার ওই নারীর পিতা ফজলুল হক বাদী হয়ে খোরশেদ আলমের বিরুদ্ধে কাজিপুর থানায় মামলা দায়ের করেন।কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে খোরশেদকে গ্রেফতার করে মঙ্গলবার কোর্টে পাঠানো হয়েছে। ওই নারীকেও ম্যাজিস্ট্রেটের নিকট জবানবন্দী ও মেডিকেল পরীক্ষার জন...
বেলকুচিতে দন্ত চিকিৎসায় পপুলার ডেন্টাল কেয়ারের যাত্রা শুরু
সারাদেশ, স্বাস্থ্য

বেলকুচিতে দন্ত চিকিৎসায় পপুলার ডেন্টাল কেয়ারের যাত্রা শুরু

|| থানা প্রতিনিধি, বেলকুচি, সিরাজগঞ্জ ||সিরাজগঞ্জের বেলকুচিতে মুখ ও দন্ত রোগের চিকিৎসা সেবা দিতে যাত্রা শুরু করেছে পপুলার ডেন্টাল কেয়ার। মঙ্গলবার (১ অক্টবর) সকাল ১০টায় মুকুন্দগাঁতী বাজার গার্লস স্কুলের সন্মুখে তালুকদার মাকের্টের ২য় তলায় পপুলার ডেন্টাল কেয়ার-এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ওইদিন আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।ফিতা কেটে উদ্বোধন শেষে প্রতিষ্ঠানটির সার্বিক মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করেন হাফেজ শফিকুল ইসলাম। এ সময় মো: রেজাউল তালুকদার, ডা: মো: রবিন তালুকদার, মো: রুহুল আমিন, আলমগীর হোসেনসহ শিক্ষক, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পপুলার ডেন্টাল কেয়ার-এর স্বত্বাধিকারী ডাঃ মো: রিফাত হাসান (রকি) (বি.ডি.এস) রংপুর ডেন্টাল কলেজ পিজিটি (ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী) মুখ ও দন্ত রোগ বিশেষজ্ঞ ও সার্জন হিসেবে ডিগ্রি লাভ করেন।...
জালে ধরা পড়লো ৩০ কেজি ওজনের ‘পাখি মাছ’
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

জালে ধরা পড়লো ৩০ কেজি ওজনের ‘পাখি মাছ’

|| নিউজ ডেস্ক ||বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের একটি ‘পাখি মাছ’। বুধবার (২ অক্টোবর) সকালে মাছটি আবুল কাশেম (৫২) নামে এক জেলে পটুয়াখালীর আলীপুর বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসেন। এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা।জানা গেছে, উপকূলে এসব মাছের চাহিদা না থাকায় নিলামের মাধ্যমে সোহেল নামে এক মাছ ব্যবসায়ী মাছটি সাড়ে ৩ হাজার টাকায় কিনে নেন।এর আগে, শনিবার আবুল কাশেম মাঝি ২১ জেলেসহ মায়ের দোয়া নামে একটি ট্রলার নিয়ে চট্টগ্রাম সংলগ্ন বঙ্গোপসাগরে গিয়ে জাল ফেললে এ মাছটি ধরা পড়ে।মাছ ব্যবসায়ী সোহেল বলেন, পাখি মাছগুলো সচরাচর তেমন একটা পাওনা যায় না। তবে মার্কেটে এসব মাছের চাহিদা কম থাকায় তেমন একটা দাম ওঠে না। তাই ৩০ কেজি ওজনের এই মাছটি নিলামে সাড়ে ৩ হাজার টাকায় কিনেছি।জেলে আবুল কাশেম বলেন, আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ কিছুটা কমে গেছে। আগে এই মাছ বেশি...
স্বামীসহ গ্রেফতার সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি হেনরী
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

স্বামীসহ গ্রেফতার সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি হেনরী

|| নিজস্ব প্রতিবেদক ||সিরাজগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী লাবু তালুকদারকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করেছে র‌্যাব। ধারণা করা হচ্ছে, তারা সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টা করছিলেন।সোমবার (৩০ সেপ্টেম্বর) মৌলভীবাজারের বর্ষিজোড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে ওইদিন দুপুরে নিশ্চিত করেছে র‌্যাবের মিডিয়া বিভাগ।জানা যায়, তারা মৌলভীবাজার শহরতলীর সোনাপুর এলাকার স্থানীয় দেলওয়ার হোসেন বাচ্চুর বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-৯।র‌্যাব জানিয়েছে, গত ৪ আগস্ট সিরাজগঞ্জ সদর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হয়। সেই মামলায় হেনরী ও তার স্বামী আসামি। এছাড়াও তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অনেক অভিযোগ রয়েছে।...