তাড়াশ উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান গ্রেফতার
|| নিজস্ব প্রতিবেদক ||সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও তাড়াশ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান মনিকে গ্রেফতার করেছে র্যাব।সোমবার (২১ অক্টোবর) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে যৌথভাবে তাকে গ্রেফতার করে র্যাব-২ ও র্যাব-১২।মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে গ্রেফতারের বিষয়টি জানান র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম।তিনি জানান, সিরাজগঞ্জের তাড়াশ থানার হত্যাচেষ্টা মামলার আসামি সাবেক তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান মনিকে গ্রেফতার করা হয়েছে।অধ্যক্ষ মনিরুজ্জামান মনি তাড়াশ উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন ও আওয়ামী লীগের তাড়াশ উপজেলা শাখার বিগত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।জানা গেছে, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মান্নান তালুক...










