বেলকুচি বিএনপি নেতা আজিজল হকের দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক!
|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আজিজল হক (৮০) সরকারের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকাল সাড়র দশটায় স্থানীয় সোহাগপুর শ্যামকিশোর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলিমসহ বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বেলকুচির গণমাধ্যম কর্মীরা এবং অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি মুকুন্দগাতী নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলিম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, সদস্য সচিব বনি আমীন, সাবেক যুগ্ম ...










