রায়পুরায় দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের টেঁটাযুদ্ধ, নিহত ১
|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা ||নরসিংদীর রায়পুরা উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে টেঁটাযুদ্ধে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।রবিবার (২৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নে শুরু হওয়া এই টেঁটাযুদ্ধ এখনও চলছে। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা।ইউএনও বলেন, “থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছেন। এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন বলে শোনা যাচ্ছে। পুরোপুরি নিশ্চিত হতে আরও সময় লাগবে।”পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান রাতুল হাসান ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের বিরোধ দীর্ঘদিনের। বেশ কিছুদিন ধরে এলাকাছাড়া আশরাফুল হকের সমর্থকরা। তারা এলাকায় ঢুক...










