ঢাকা আলিয়ায় শিক্ষক সংকট নিরসনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
|| ঢাকা আলিয়া প্রতিনিধি ||উপমহাদেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার শিক্ষক সংকট নিরসনে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। আজ, বুধবার (৯ এপ্রিল) রাজধানী ঢাকায় আলিয়া ক্যাম্পাসের সামনে এই কর্মসূচি পালন করে তারা।জানা গেছে, সরকারি মাদ্রাসা আলিয়া গত ২৫ বছর থেকে ৪৪টি পদে শিক্ষক নেই, দীর্ঘদিনের শিক্ষক শূন্যতা নিয়ে কোনো রকমভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে উপমহাদেশের প্রাচীনতম এই শিক্ষা প্রতিষ্ঠান। ২৫ আগস্ট ২০২৪ তারিখ অধ্যক্ষের পদত্যাগের পর থেকে এ পর্যন্ত দীর্ঘ আট মাস অধ্যক্ষ পদটি রয়েছে শূন্য । প্রভাষক থেকে সহকারি অধ্যাপকের অনেকগুলো পদ বছরের পর বছর খালি থাকায় শিক্ষার্থীরা সঠিক পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে। আজ ক্যাম্পাস এবং বকশিবাজার সংলগ্ন রাস্তায় বিক্ষোভকারী শিক্ষার্থীরা একযোগে সরকারের কাছে দাবি জানিয়েছেন, যেন দ্রুত বিভি...










