কয়রায় স্বাস্থ্যসেবার চরম সংকট; ৫০ শয্যার হাসপাতাল চলছে ১৯ শয্যায়
নতুন ভবন নির্মাণ কাজ বন্ধ|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার অনুমোদন থাকলেও বর্তমানে পরিচালিত হচ্ছে ১৯ শয্যার ভবনে। ফলে প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। রোগীর চাপ বাড়লেও ভবন সংকটে সীমিত পরিসরে চলছে চিকিৎসা কার্যক্রম।এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে কাজ শেষ না করে লাপাত্তা হয়ে যাওয়ায় বন্ধ রয়েছে হাসপাতালের নতুন ভবন নির্মাণের কাজ।সরেজমিনে দেখা গেছে, ভবন নির্মাণের জন্য খোঁড়া গর্তে ময়লা-আবর্জনা জমে পানি দূষিত হচ্ছে। চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা বেড সংকটের কারণে হাসপাতালের ছাদে নির্মিত টিনসেড ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। অবকাঠামোগত দুরাবস্থা ও প্রয়োজনীয় সেবা না থাকায় ন্যূনতম চিকিৎসার জন্যও মানুষকে প্রায় ১০০ কিলোমিটার দূরের খুলনা শহরে যেতে হচ্ছে।জানা গেছে, ১৯৬৪ সালে কয়রা উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে আমাদী ই...










