মঙ্গলবার, মার্চ ৩

সারাদেশ

বগুড়ায় বোরকা পরে প্রবাসীর বাড়িতে ডাকাতি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় বোরকা পরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়া শহরের লতিফপুর কলোনীতে প্রবাসীর বাসাবাড়িতে একদল বোরকা পরে ডাকাতির খবর পাওয়া গেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার সময় এ ঘটনা ঘটেছে।জানা যায়, বগুড়া লতিফপুর কলোনীতে সন্ধ্যায় ডাকাত দল বোরকা পরে ডাকাতি করে। মোছাঃ তামান্না (১৩), পিতা- মোঃ হেলাল উদ্দিন, পেশা-প্রবাসী, সাং- লতিফপুর কলোনী, থানা- বগুড়া সদর, জেলা- বগুড়ার মা মোছাঃ তাজমিনা বেগমকে বাসায় একলা রেখে গত ২৩-০২-২০২৫ খ্রিঃ তারিখে ঢাকায় যায়। ২৪-০২-২০২৫ খ্রিঃ সন্ধ্যা ১৮:২০ ঘটিকায় ভিকটিম বাসায় একা রুমে মোবাইলের হেডফোন কানে লেগে গান শুনতে ছিল এর মধ্য বোরখা পরা তিনজন অজ্ঞাত ব্যক্তি রুমে প্রবেশ করে রুমের ভিতরে ওয়াডড্রপের ড্রয়ার ভাঙ্গা শুরু করলে ভিকটিম ওয়ারড্রপ ভাঙ্গার শব্দ পেয়ে রুম থেকে বেরিয়ে দেখতে পায় বোরকা পরা তিনজন অজ্ঞাত ব্যাক্তি ওয়ারড্রপ ভাঙতেছে। ভিকটিমকে অজ্ঞাতনামা ব্যক্তিরা দেখতে পেয়ে ধাওয়া ...
রুহুল আমিন জসিম বানারীপাড়া আহমাদাবাদ মাদ্রাসার সভাপতি নির্বাচিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রুহুল আমিন জসিম বানারীপাড়া আহমাদাবাদ মাদ্রাসার সভাপতি নির্বাচিত

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বানারীপাড়া আহমাদাবাদ হোসাইনিয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন সলিয়াবাকপুর ইউনিয়নের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক মোঃ রুহুল আমিন জসীম। গত ১৩ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সকল শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সবার সম্মতিক্রমে তিনি এ দায়িত্ব প্রাপ্ত হন। রুহুল আমিন জসিম বানারীপাড়া সলিয়াবাপুর ইউনিয়নের বাসিন্দা মোঃ আব্দুল আজিজের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে এম.বি.এ শেষ করেন।আহমাদাবাদ মাদ্রাসায় সভাপতি পদে নিযুক্ত হওয়ার পরে তিনি উপস্থিত উপবিষ্ট ব্যক্তিবর্গের সামনে মাদ্রাসার সার্বিক উন্নয়ন সাধনের প্রতিশ্রুতি প্রদান করে বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, 'এই মাদ্রাসার অভ্যন্তরীন ও বহিরাগত যতগুলো সমস্যা ইতোপূর্বে ছিল এবং আছে, তা কিভাবে সমাধান করে মাদ্রাসার সার্বিক উন্নতি সাধন করা যায় এ ব্যাপারে অত্র মাদ্রাসার...
সিরাজগঞ্জের দুই উপজেলা থেকে তিন ব্যক্তির  মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জের দুই উপজেলা থেকে তিন ব্যক্তির  মরদেহ উদ্ধার

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||একই দিনে সিরাজগঞ্জের দুই উপজেলা থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলার বেলকুচি উপজেলার শাহ্পুর ও রাজাপুর গ্রাম থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।একই দিনে সকালে রায়গঞ্জের একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।তারা হলেন, বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের কানাই লাল সাহার ছেলে সুভষ চন্দ্র সাহা , একই উপজেলার শাহপুর গ্রাম থেকে বগুড়া জেলার ধূনট থানার মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুল মমিন এবং রায়গঞ্জের একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।সকালে বেলকুচি থানা অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন ও রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আসাদুজ্জামান এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ সুত্রে জানা যায়, বেলকুচি উপজেলার রাজাপুর গ্রাম থেকে সুভাষ চন্দ্রের ...
তজুমদ্দিনে মহিলা মেম্বারের স্বামীকে কুপিয়ে জখম, বাজার ব্যবসায়ীদের মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে মহিলা মেম্বারের স্বামীকে কুপিয়ে জখম, বাজার ব্যবসায়ীদের মানববন্ধন

|| আক্তার হোসেন হাওলাদার | তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পারভিন বেগমের স্বামী রফিকুল ইসলামকে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা আশংকাজনক হওয়ায় বরিশালে রেফার করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ খাসের হাট বাজারে এ ঘটনা ঘটে।এদিকে রাজনৈতিক অস্থিরতা, একের পর এক সংঘর্ষ, ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির প্রতিবাদে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মানববন্ধন করেছে বাজার ব্যবসায়ীরা। পরে উপজেলা বিএনপির আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টুসহ নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়িদের আশ্বস্ত করেন।শম্ভুপুর ইউনিয়ন বিএনপি সম্পাদক কামরুল হাসান জান্টু জানান, রবিবার সন্ধ্যায় বাজারে মিছিল করে বিএনপির অফিস ও বীর বিক্রম পরিষদ দখলে নেন গিয়াসউদ্দিন পঞ্চায়েত গ্রুপ। এ...
ছিনতাইরোধে মাঠে নামবে পুলিশের ৩টি বিশেষায়িত ইউনিট : আইজিপি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

ছিনতাইরোধে মাঠে নামবে পুলিশের ৩টি বিশেষায়িত ইউনিট : আইজিপি

|| নিউজ ডেস্ক ||ছিনতাইরোধে পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট শিগগিরই মাঠে নামবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজি বাহারুল আলম।সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর প্রাইমারি ট্রেনিং সেন্টারে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় যোগদানকালে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, রাত্রিকালে ছিনতাই বেড়েছে। দিনেও ছিনতাই বেড়েছে। আমরা বিষয়টি নোটিশে নিয়েছি। বিশেষ একটি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‍্যাব ও এন্টি টেরোরিজম ইউনিট যৌথ পেট্রোলিং করবে। আজ থেকে এটি বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এভাবে উন্নতি হয় কি না। না হলে আমাদের অন্য কৌশলে যেতে হবে।তিনি আরও বলেন, অপারেশন ডেভিল হান্ট মূলত যারা সমাজবিরোধী সন্ত্রাস করে তাদের বিরুদ্ধে। আমরা শুরু করেছিলাম বেশ কয়েকদিন আগেই। যৌথবাহিনীতে একটা সাইজেবল কম্পোনেন্ট থাকে। ...
বগুড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়ার কাহালুতে বজ্রপাতের কবলে পড়ে মোহাম্মদ আকন্দ (৫৫) নামের এক কৃষক মারা গেছেন। আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার পাইকড় ইউনিয়নের যুগীরভবন গ্রামের মাঠে বজ্রপাতের এই ঘটনা ঘটে।নিহত মোহাম্মদ আকন্দ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন সিকিনী গ্রামের মৃত বুলু আকন্দের ছেলে।কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মোহাম্মদ আকন্দ গতকাল শনিবার যুগীরভবন গ্রামের কৃষক তোফাজ্জল বারীর জমিতে ধানের চারা রোপণের কাজ শুরু করেন। আজ রবিবার সকালে মেঘের গর্জনসহ হালকা বৃষ্টিতে মাঠে বীজতলায় ধানের চারা ওঠাচ্ছিলেন। এ সময় বজ্রপাতের কবলে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।ওসি আরও বলেন, লাশ উদ্ধার করে নিহতের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।...
বরিশালে বিঘাই নদী ভাঙন : স্থানীয় বাসিন্দাদের ক্রমবর্ধমান সংকট
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

বরিশালে বিঘাই নদী ভাঙন : স্থানীয় বাসিন্দাদের ক্রমবর্ধমান সংকট

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বিঘাই (Bighai) নদী, যা বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় অবস্থিত। এটি প্রায় ৬ মাইল দীর্ঘ একটি ছোট নদী। যদিও এটি বহুল পরিচিত নয়, তবে এটি স্থানীয় জনগণের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রায় ৩০০০ মানুষ এই নদীকে ঘিরে বসবাস করছে।এই নদী তীরের ভাঙন এখানে বসবাসকারী মানুষের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই ভাঙনের ফলে বহু মানুষ ভিটেমাটি ও জীবিকা হারাচ্ছে। বসতবাড়ি ও কৃষিজমির ক্ষতি করছে, পরিবারগুলোকে বাস্তুচ্যুত করছে, জীবিকার ক্ষতির ফলে অর্থনৈতিক সংকট সৃষ্টি করছে। দুঃখজনকভাবে, তারা স্থানীয় সরকারের কাছ থেকে কোনো যথাযথ সহায়তা পাচ্ছে না, যার ফলে তাদের দুর্ভোগ ক্রমশ বাড়ছে। সাম্প্রতিক বছরগুলিতে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের শাসনামলে স্থানীয় বাসিন্দারা উপেক্ষা ও বঞ্চনার শিকার হয়েছেন। তাঁদের দুর্ভোগ দিন দিন বাড়ছে, কিন্তু আজও এই ...
বেলকুচিতে ঢাকা ব্যাংক কর্তৃক কৃষকদের মাঝে কৃষিজ যন্ত্রপাতি বিতরণ
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ঢাকা ব্যাংক কর্তৃক কৃষকদের মাঝে কৃষিজ যন্ত্রপাতি বিতরণ

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচিতে ঢাকা ব্যাংক পিএলসি কর্তৃক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ৩০০ জন স্থানীয় কৃষকের মাঝে অত্যাধুনিক কৃষিজ যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। কৃষিকাজে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কৃষিকাজকে সহজতর করার লক্ষ্যে এই বিতরণ কার্যক্রমটি পরিচালিত হয়।শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ক্ষিদ্রমাটিয়া ঈদগাহ মাঠে কৃষিজ যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক ও বিএবি-এর চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি আব্দুল হাই সরকার। এছাড়াও ঢাকা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তাক আহমেদ ও সিএফও সাহাবুল আলম খান, বিএনপির কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম খান আলীম, উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া, সহকারী কমিশার ভূমি প্রতিক মন্ডল অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।ঢ...
সংস্কার যদি হতে হয় জিয়ার তিন মতবাদের ভিত্তিতে হতে হবে : গিয়াস উদ্দিন কাদের
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সংস্কার যদি হতে হয় জিয়ার তিন মতবাদের ভিত্তিতে হতে হবে : গিয়াস উদ্দিন কাদের

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা ||বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, সংস্কার যদি হতে হয় শহীদ জিয়ার তিন মতবাদের ভিত্তিতে হতে হবে। শহিদ জিয়া এদেশে ইসলামী মূল্যবোধ দিয়ে গেছে, বাংলাদেশে বাংলাদেশী জাতীয়তাবাদ পরিচিতি দিয়ে গেছে এবং সাম্য শিখিয়ে গেছে। এ তিনটি মতবাদের ভিত্তিতেই আগামীর রাজনীতি হবে। যদি সংবিধান সংস্কার করতে হয় এ তিনটি মূল স্তম্ভের ভিত্তিত্তে হতে হবে।শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে দ্রব্য মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও পতিত ফ্যাসিবাদী চক্রান্ত মোকাবেলা এবং দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণাসহ বিভিন্ন জনদাবীতে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, আপনারা প্রস্তুত থাকুন আন্দোলন এখানেই শেষ হয়ে যায়নি। আমাদের আরও ত্যাগ স্বীকার করতে হবে। ষড়যন্ত্র সীমান্তের ওপার থেকে চালানো হচ্ছে। বজ্জাত (শেখ হাসি...
বগুড়ায় বিদ্যুৎপৃষ্টে আহত তিন শ্রমিক
সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় বিদ্যুৎপৃষ্টে আহত তিন শ্রমিক

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়ায় বিদ্যুৎপৃষ্টে তিনজন শ্রমিক আহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে শেরপুর বাসস্ট্যান্ড রামচন্দ্রপুর পাড়া (আমতলা) এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।আহতরা হলেন, কুসুম্বি ইউনিয়নের চকপাথালিয়া এলাকার মৃত বেলাল হোসেনের ছেলে রাজমিস্ত্রি আবু তালেব (৪৫), খামারকান্দি ইউনিয়নের ছোট ফুলবাড়ী এলাকার মৃত নূর মোহম্মাদের ছেলে শ্রমিক সোহান (১৯) ও ফরহাদ হোসেন (৪০)।স্থানীয় দোকানদার আব্দুর রউফ রাফি জানান, সকাল থেকে রামচন্দ্রপুর পাড়া মো: শাহী মোয়াজ্জেম নির্মানাধীন বিল্ডিং বাড়িতে রাজ মিস্ত্রির কাজ করছিল তারা। দুপুর দেড়টার দিকে একটি বিকট শব্দ হয়। শব্দ শুনে এসে দেখি ৩৩ কেভি তারের সঙ্গে সোহান ঝুলছিল। পড়ে বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে লাইন বন্ধ করে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সোহান ও আবু তালেবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ত...