Monday, July 20

সারাদেশ

ঘিওরে পানিতে ডুবে আদনান নামের ৫ বছরের শিশুর মৃত্যু
সর্বশেষ, সারাদেশ

ঘিওরে পানিতে ডুবে আদনান নামের ৫ বছরের শিশুর মৃত্যু

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ ঘিওর উপজেলার নলকুড়িয়াতে আদনান নামের ৫ বছরের ছেলে পানিতে ডুবে মারা গেছে। বুধবার (৩০ জুলাই) দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নলকুড়িয়াতে আদনান নামের ৫ বছরের শিশুটি পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা যায়। অনেক খোঁজাখোঁজির পর প্রায় দেড় ঘন্টা পর শিশুটির নিথর দেজ উদ্ধার করা হয়। এ হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।...
রংপুরে হিন্দুপল্লীতে হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৫
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রংপুরে হিন্দুপল্লীতে হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৫

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||রংপুরের গঙ্গাচড়া ‍উপজেলার বেতগাড়ী ইউনিয়নের একটি হিন্দুপল্লীতে হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (৩০ জুলাই) বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান।এর আগে মঙ্গলবার দিবাগত রাতে পার্শ্ববর্তী নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় যৌথবাহিনী অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. ইয়াছিন আলী (২৫), স্বাধীন মিয়া (২৮), আশরাফুল ইসলাম (২৮), এস এম আতিকুর রহমান খান (২৮) ও সাদ্দাম হোসেন সেলিম (২২)। তারা ঘটনাস্থলের পাশের মাগুরা ইউনিয়নের বাসিন্দা।এর আগে, মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যার দিকে শ্রী রবীন্দ্রনাথ রায় (৫৫) নামে ভুক্তভোগী এক ব্যক্তি বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০০ থেকে ১২০০ জনের বিরুদ্ধে হামলা-ভাঙচুরের অভিযো...
সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ 
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ 

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||"সবুজে সাজাই বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে - সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাব'-এর উদ্যোগে রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে- শিশু-কিশোর, কিশোরী, ছাত্রী, শিক্ষক,  সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং রোপন  করা হয়। পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিবেশবাদী সংগঠন 'প্রকৃতি ও জীবন ক্লাব' সিরাজগঞ্জ জেলা শাখা এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি'র আয়োজন করে।বুধবার (৩০ জুলাই) সকালে সিরাজগঞ্জ পৌরএলাকার  রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বৃক্ষ রোপণ কর্মসূচি'র আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, "বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় এবং পরিবে...
নাগেশ্বরীতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ৫ম শ্রেণির শিক্ষার্থীদের সরকারী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন থেকে বাদ দেওয়ায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিপত্রের বিরুদ্ধে স্বারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শিশুবিতান নাগেশ্বরীর অধ্যক্ষ জহুরুল হক মিঠুর নেতৃত্বে ২৯ জুলাই নাগেশ্বরী উপজেলার বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের আয়োজনে উপজেলা গেটের সামনে এ মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদের হাতে স্বারকলিপি প্রদান করা হয়।‎ এসময় পুনরায় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের দাবি করেন বক্তারা। বক্তব্য রাখেন কিন্ডারগার্টেন ঐক্য‎পরিষদের উপদেষ্ঠা আমজাদ হোসেন, নিউপ্রতিশ্রুতী স্কুলের শিক্ষক ওবাইদুল হক, ডা. আব্দুস সামাদ শিশুবিতানের শিক্ষক রেজাউল করিমসহ বিভিন্ন কিন্ডারগার্টেন...
সাপ ধরতে গিয়ে নাগেশ্বরীতে সাপুড়ের মৃত্যু
সর্বশেষ, সারাদেশ

সাপ ধরতে গিয়ে নাগেশ্বরীতে সাপুড়ের মৃত্যু

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাপ ধরতে গিয়ে বিষধর সাপের ছোবলে প্রাণ হারিয়েছেন বয়েজ উদ্দিন (৪৫) নামে এক সাপুড়ে। বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কমেদপুর কাপালি পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত বয়েজ উদ্দিন বল্লভের খাষ ইউনিয়নের ডাক্তারপাড়া এলাকার বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা গেছে, কাপালি পাড়ার ইমরান আলীর বাড়ির রান্নাঘরে একটি বিষধর সাপ দেখে আতঙ্কিত হয়ে পরিবারের সদস্যরা বয়েজ উদ্দিনকে খবর দেন। খবর পেয়ে তিনি স্থানীয়দের সহযোগিতায় ইঁদুরের গর্ত থেকে একটি বিষাক্ত সাপসহ তিনটি বাচ্চা ধরে ফেলেন।কিন্তু সাপটিকে বস্তায় ঢোকানোর সময় হঠাৎ করেই সেটি বয়েজ উদ্দিনকে ছোবল মারে। সাপের কামড়ের কিছুক্ষণের মধ্যেই তার শরীরে বিষক্রিয়া শুরু হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।নিহতের ভাগনে সিরাজুল ই...
ফুলবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় ফুলবাড়ী বালিকা (পাইলট) উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI)’ স্কিম, এসইডিপি প্রকল্পের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম।২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মেধা বৃত্তি প্রাপ্ত ফুলবাড়ী উপজেলার ৩৩ জন কৃতি শিক্ষার্থীর হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহনুমা তারান্নুম। প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জে...
মানিকগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষ ও ফল মেলা উদ্বোধন
সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষ ও ফল মেলা উদ্বোধন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষ ও ফল মেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০ টায় সামাজিক বনবিভাগ, মানিকগঞ্জ জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আয়োজিত এই মেলা উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড: মনোয়ার হোসেন মোল্লা।উদ্বোধন শেষে জেলা প্রশাসক বলেন, গাছ আমাদের প্রাণ, জীবন, তাই বেশি বেশি গাছ লাগাবেন। যাতে পরিবেশ ঠিক থাকে। এসময় উপস্থিত ছিলেন এডিসি, পুলিশ সুপারসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।...
জেলা বিএনপির জনসভা সফল করতে সলঙ্গায় ছাত্রদলের মতবিনিময় সভা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

জেলা বিএনপির জনসভা সফল করতে সলঙ্গায় ছাত্রদলের মতবিনিময় সভা

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||আগামী ৩১জুলাই সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজিত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার পতনের আন্দোলনে জুলাই-আগস্ট'র শহীদদের স্মরণে জনসভাকে সাফল্য মন্ডিত করার লক্ষ্যে মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় সলঙ্গা বাজার কদমতলা হাজ্বী আব্দুল ওয়াহেদ মিলনায়তন হলরুমে সলঙ্গা থানা ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।থানা ছাত্রদলের আহবায়ক হারুনর রশীদ হিরন এর সভাপতিত্বে ও সদস্য সচিব সুলতান মাহমুদ সুজন এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন থানা ছাত্রদলের সহ-সভাপতি খাইরুল আনাম ফিরোজ,থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম আসাদ,ছয়টি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সম্পাদকগণ। এসময় থানা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ সহ ছয়টি ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।...
বেরোবি ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের নতুন নামকরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেরোবি ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের নতুন নামকরণ

|| বেরোবি প্রতিনিধি ||বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের নাম পরিবর্তন করে ‘ইন্সটিটিউট অব রিসার্চ এক্সিলেন্স’ নতুন নামকরণ করা হয়েছে।সোমবার (২৮ জুলাই ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১১৪তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সিন্ডিকেটের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।...
৪ কলেজ ও ২১ ভবনের নাম পরিবর্তন : ‘সরকারি জয়বাংলা কলেজ এখন খুলনা সরকারি কলেজ’
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

৪ কলেজ ও ২১ ভবনের নাম পরিবর্তন : ‘সরকারি জয়বাংলা কলেজ এখন খুলনা সরকারি কলেজ’

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||দেশের ৪টি সরকারি কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২১টি ভবন-স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, শেখ কামালসহ অনেক আওয়ামী লীগ ঘরানার জাতীয় নেতাদের নাম সরিয়ে এসব জায়গায় নতুন নামকরণ করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, মোট ৪টি সরকারি কলেজের নাম এবং ২১টি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। নাম পরিবর্তনের ক্ষেত্রে অধিকাংশ স্থানে পূর্বের নাম থেকে রাজনৈতিক ও পারিবারিক অভিঘাত মুছে দিয়ে নিরপেক্ষ বা ভৌগোলিক ভিত্তিক নাম যুক্ত করা হয়েছে।পরিবর্তন করা হয়েছে যেসব কলেজের নামপ্রজ্ঞাপনে বলা হয়, ‘শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বরিশাল’ এর নাম পরিবর্তন করে রাখা হয়েছ...