বুধবার, মার্চ ৪

সারাদেশ

খুলনার পিকচার প্যালেস মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার পিকচার প্যালেস মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

|| মো: রিয়াদ হাসান (খুলনা) ||খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে অবস্থিত অস্থায়ী ঈদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের মতে, মুহূর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে এবং পুরো মার্কেট পুড়ে ছাই হয়ে যায়।৪৪টি দোকান পুড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্তস্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে ভেঙে ফেলা পিকচার প্যালেস সিনেমা হলের জমিতে ৪৪টি অস্থায়ী দোকান গড়ে ওঠে। এসব দোকানের মধ্যে কাপড়, কসমেটিকস, জুয়েলারি, প্লাস্টিক সামগ্রী এবং ক্রোকারিজের ব্যবসা ছিল। ঈদুল ফিতর উপলক্ষে দোকানিরা নতুন পণ্য তুলছিলেন, যা আগুনে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের নিরলস প্রচেষ্টাখবর পেয়ে খুলনা ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ফায়ার সার্ভিসের এক কর্ম...
৩০% কোটা বাতিলসহ ৬দফা দাবিতে বগুড়া পলিটেকনিকে বিক্ষোভ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

৩০% কোটা বাতিলসহ ৬দফা দাবিতে বগুড়া পলিটেকনিকে বিক্ষোভ

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||৩০% কোটা বাতিলসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ করেছে বগুড়া পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার (১৯ মার্চ) দুপুরে শহরের প্রধান সড়কগুলোয় তারা মিছিল করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি জমা দেন তারা।পলিটেকনিক শিক্ষার্থীদের কাছে থেকে জানা যায়, পিএসসির অধীনে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) বা ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর (দশম গ্রেড) পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টে একটি রিট করা হয়েছিল। সেটি নিয়ে দীর্ঘদিন ধরে হাইকোর্ট শুনানী চলে। সম্প্রতি এই এতে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ৩০ শতাংশ ক্রাফট পদে নিয়োগ নিয়োগে আইন পাশ হয়। কারণ ক্রাফট পদে ননটেক বা সাধারণ শিক্ষা থেকে নিয়োগ পান প্রার্থীরা। কিন্তু পলিটেকনিক শিক্ষার্থীরা চান তাদের ইন্সট্রাক্টর পদে ডিপ্লোমা প...
হিমবাহ সংরক্ষণ প্রতিপাদ্যে ফুলবাড়ীতে বিশ্ব পানি দিবস ২০২৫ উদযাপন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

হিমবাহ সংরক্ষণ প্রতিপাদ্যে ফুলবাড়ীতে বিশ্ব পানি দিবস ২০২৫ উদযাপন

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||"হিমবাহ সংরক্ষণ" প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়ায় বিশ্ব পানি দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। অদ্য বুধবার (১৯ মার্চ) একশনএইড বাংলাদেশ ও উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) লোকাল রাইটস কর্মসূচি ৫২-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা সভা ও পুকুর পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়।এবারের প্রতিপাদ্য "হিমবাহ সংরক্ষণ" — মূলত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নিরাপদ পানির ভবিষ্যৎ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে।এই আয়োজনে রিফ্লেকশন একশন সার্কেল সদস্যদের উদ্যোগে মোট ৩৪ জন নারী অংশ নেন। প্রধান আলোচক হিসেবে ছিলেন উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম এবং কেস ওয়ার্কার রিম্পা রানী।তারা পানি সংরক্ষণ, নিরাপদ পানির অধিকার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ...
বেলকুচি বিএনপি নেতা আজিজল হকের দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক! 
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচি বিএনপি নেতা আজিজল হকের দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক! 

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আজিজল হক (৮০) সরকারের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকাল সাড়র দশটায় স্থানীয় সোহাগপুর শ্যামকিশোর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলিমসহ বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বেলকুচির গণমাধ্যম কর্মীরা এবং অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি মুকুন্দগাতী নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলিম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, সদস্য সচিব বনি আমীন, সাবেক যুগ্ম ...
ধর্ষণ চেষ্টার অভিযোগে ধর্মীয় শিক্ষক আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ধর্ষণ চেষ্টার অভিযোগে ধর্মীয় শিক্ষক আটক

|| জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার পাইকগাছায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার (যৌন হয়রানি) অভিযোগে শেখ আবুল কাশেম (৫৫) নামে এক ধর্মীয় শিক্ষককে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) পাইকগাছায় এই ঘটনা ঘটে। এঘটনায় থানায় মামলা হয়েছে।পুলিশ ভিকটিম শিশুকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আটক শেখ আবুল কাশেম উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিনগর গ্রামের মৃত তফেল উদ্দিন শেখের ছেলে।মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সবুজ জানান, আবুল কাশেম কাশিমনগর সরদার পাড়া জামে মসজিদের আওতায় ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ধর্মীয় শিক্ষক। সেখানে এলাকার প্রায় ৩৫ জন শিশু ধর্মীয় শিক্ষার্থী রয়েছে। প্রতিদিনের ন্যায় শিশুরা মঙ্গলবার সকাল ৭ টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষা কেন্দ্রে শিক্ষক আব্দুল কাশেম এর নিকট পড়তে যায়। এসময় শিক্ষক আবুল কাশেম...
বানারীপাড়ায় আদর্শ শিক্ষক ফেডারেশনের মিলনমেলা ও ইফতার
সর্বশেষ, সারাদেশ

বানারীপাড়ায় আদর্শ শিক্ষক ফেডারেশনের মিলনমেলা ও ইফতার

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বানারীপাড়া উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার, ১৮ মার্চ (১৭ রমজান) বাইতুন নাজাত কমপ্লেক্সে এক সফল এবং আকর্ষণীয় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে শিক্ষক সমাজের মধ্যে একতা, ঐক্য এবং প্রজ্ঞা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষামূলক আলোচনা ও সুস্থ সামাজিক সম্পর্ক স্থাপনের দিকে গুরুত্ব দেওয়া হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা নায়েবে আমির এবং বরিশাল-০২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান। তার বক্তব্যে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরে বলেন, "শিক্ষকদের পেশাগত দায়িত্ব কেবল শিক্ষাদানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং একজন আদর্শ শিক্ষককে তার শিক্ষার্থীদের প্রতি স্নেহশীল ও নিবেদিত হতে হবে। শিক্ষকের মনোভাব, আদর্শ ও কর্মীশক...
বটিয়াঘাটায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
সর্বশেষ, সারাদেশ

বটিয়াঘাটায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

|| বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ||খুলনা বটিয়াঘাটার ৫নং ভান্ডারকোট ইউনিয়নের ভান্ডারকোট কুটিরহাট বাজারে পরিকল্পিত ভান্ডারকোট ফোরামের উদ্যোগে ভান্ডারকোট বটতলা থেকে ভান্ডারকোট পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত ইটের সোলিং রাস্তার সংস্কারের দাবিতে মানববন্ধন করছেন এলাকাবাসি। মঙ্গলবার (১৮ মার্চ) এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে পরিকল্পিত ভান্ডারকোট ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্থানীয় এলাকাবাসী, ছাত্র সমাজসহ বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা অবহেলিত রাস্তার সংস্কারের জোর দাবি জানান। ১৯৮৩ সালে স্থাপিত হওয়ার পর থেকে প্রায় ৪২ বছর পার হলেও রাস্তাটি কখনো দৃশ্যমান সংস্কার বা টেকসই সংস্কার হয়নি।...
কুষ্টিয়ায় ইসলামী ঐক্য আন্দোলনের বদর দিবস পালন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কুষ্টিয়ায় ইসলামী ঐক্য আন্দোলনের বদর দিবস পালন

|| নিজস্ব প্রতিনিধি ||ইসলামী ঐক্য আন্দোলন, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে "ঐতিহাসিক বদর যুদ্ধের চেতনা, বর্তমান মুসলিম উম্মাহ" শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ) ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংগঠনটির কুষ্টিয়া জেলা শাখার আমির মোঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন মো: জাহাঙ্গীর আলম। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন দলটির নায়েবে আমির মো: সাইফুল ইসলাম সায়েম, আব্দুল আউয়াল হাক্কানি এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো: আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম মুক্তিসহ অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন, বদরের চেতনায় আমাদেরকে উজ্জীবিত হতে হবে। ১৭ রমজানই হক বাতিলের মাঝে পার্থক্য করে দিয়েছে এবং বৈপ্লবিক চিন্তার সঞ্চারণ করেছে। একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছাড়া এ জাতির মুক্তির কো...
নাগেশ্বরীতে মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার উত্তর ব্যাপারীহাট, নিলুর খামার গ্রামে ভয়াবহ এক ন্যাক্কারজনক ঘটনা ঘটে। মানসিক ভারসাম্যহীন যুবতী হাসিনা খাতুনকে (২৬) জোরপূর্বক ধর্ষণ করেছে একই গ্রামের যুবক বাবর আলী (২৮)।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১১টার দিকে বাবর আলী নদীতে মাছ ধরতে যায়। একই সময়ে হাসিনা খাতুন নদীতে মাছ কুড়াতে গেলে বাবর আলী তাকে জোর করে সেকেন্দার আলীর ভুট্টা খেতে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায়।হাসিনা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে বাবর আলীকে হাতেনাতে ধরে ফেলে। ক্ষুব্ধ গ্রামবাসীরা তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে এলাকাবাসী ধর্ষক বাবর আলীকে পুলিশের হাতে তুলে দেয়।ভুক্তভোগী হাসিনাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বল...
নাগেশ্বরীর বল্লভেরখাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সড়ক দুর্ঘটনায় নিহত
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীর বল্লভেরখাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সড়ক দুর্ঘটনায় নিহত

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আব্দুর রাজ্জাক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজেউন।আজ (১৮ মার্চ) দুপুর ১টার দিকে তিনি মোটরসাইকেলযোগে নাগেশ্বরীর উদ্দেশে রওনা হন। পথে ভূরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত রংপুর ডক্টরস ক্লিনিকে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বল্লভেরখাস ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।...