বৃহস্পতিবার, এপ্রিল ২৩

সারাদেশ

বগুড়ায় গভীর রাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় গভীর রাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়ার শাজাহানপুরে মধ্যরাতে আওয়ামী লীগের পক্ষে মিছিলে অংশ নেওয়ায় তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।রবিবার (১৮ মে) দিবাগত রাতে উপজেলার খরনা এলাকায় ঝটিকা মিছিলের পর তারা পালিয়ে যায়। পরে রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা।ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- খরনা ইউনিয়ন যুবলীগ নেতা মাসুদ রানা (৪৫), ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় সদস্য ও অত্র মিছিলের স্লোগানদাতা সাদিক (১৮), খরনা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন (৪৬)।এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইন্সপেক্টর (তদন্ত) মাসুদ করীম।জেলা পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।রবিবার দিবাগত মধ্যরাতে তারা উ...
সিলেটে হজরত শাহজালা (রহ.)-এর ৭০৬তম ওরস মোবারক অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

সিলেটে হজরত শাহজালা (রহ.)-এর ৭০৬তম ওরস মোবারক অনুষ্ঠিত

|| নিউজ ডেস্ক ||ওলিকুল শিরোমণি হজরত শাহজালাল ইয়ামেনী (রহ.)-এর ৭০৬তম ওরস মোবারক অনুষ্ঠিত হচ্ছে। রবিবার (১৮ মে) সকাল থেকে শুরু হয়ে শেষ হবে আজ সোমবার। দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত ও আশেকানদের ঢল নেমেছে পুণ্য ভূমি সিলেটে।এ উপলক্ষে জেলা ও টুরিস্ট পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। বসানো রয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা।প্রতি বছর আরবি মাসের ১৯ ও ২০ জিলক্বদ ওরস মোবারক অনুষ্ঠিত হয়। ওরস উপলক্ষে আগত ভক্ত ও আশেকানরা মাজার শরিফে গিলাফ প্রদান করেন।রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম এবং কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্ত-আশেকানরা বলেন, হজরত শাহজালালের (রহ.) টানে প্রতিবছর শত কষ্ট স্বীকার করেও হলেও ছুটে আসেন তারা। নিজেদের জীবনের সন্তুষ্টির পাশাপাশি ভক্তরা প্রার্থনা ...
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ প্রজেক্ট , ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম বিদেশ ফেরত অভিবাসীদের সচেতনতা আনয়নে স্থানীয় পর্যায়ে নিরাপদ অভিবাসন ও রেমিটেন্স ব্যবস্থাপনার উপর কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে স্কুলের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে।আজ (১৮ মে) রবিবার সকাল ১১ টায় নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে স্কুলের প্রধান শিক্ষক মো: মফিজুল ইসলামের সভাপতিত্বে বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরনে অভিবাসীদের জন্য পরিচালিত প্রশিক্ষণ, রেফারেলসেবা এবং সরকারি সেবাসমূহ সম্পর্কে ফিল্ড অর্গানাইজার মোছাঃ শরিফা আক্তার শিক্ষার্থীদের জানান। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ২০০৬ সাল থেকে অভিবাসীদের কল্যানে কাজ করে আসছে। মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় বিভিন্ন সচেতনতামূলক...
সিরাজগঞ্জে ৬ ইউনিয়ন নিয়ে যমুনা উপজেলা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে ৬ ইউনিয়ন নিয়ে যমুনা উপজেলা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||" সবাই মিলে ঐক্য গড়ি নতুন উপজেলার দাবি আদায় করি, ছয় ইউনিয়নের এক চাওয়া যমুনা হবে নতুন উপজেলা, এই শ্লোগান নিয়ে  সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার যমুনা নদীর ওপার দূর্গম চরাঞ্চল পূর্ব পাশের নাটুয়াপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ, মনসুর নগর এই ৬ ইউনিয়ন নিয়ে  যমুনা নামে নতুন উপজেলার দাবিতে মানববন্ধন এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।যমুনা উপজেলা চাই ব্যানারে বাস্তবায়নে রবিবার (১৮ মে) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বরের জেলা ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।কাজিপুরেরছয়টি ইউনিয়নের আশ-পাশের এলাকা নিয়ে  যমুনা উপজেলা চাই দাবিতে মানববন্ধনে সভাপতিত্ব করেন, ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক সিনিয়র সাংবাদিক ...
বাংলাদেশের মুখপাত্র জাতীয় দৈনিক সংবাদের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সর্বশেষ, সারাদেশ

বাংলাদেশের মুখপাত্র জাতীয় দৈনিক সংবাদের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ জেলা প্রতিনিধি ||বর্ণাঢ্য আয়োজনে নওগাঁর বদলগাছীতে বাংলাদেশের মুখপাত্র দৈনিক সংবাদের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৭ মে (শনিবার ) বিকেল ৩ টায় সংবাদ পরিবার নওগাঁর আয়োজনে বদলগাছী উপজেলা প্রতিনিধি সানজাদ রয়েল সাগর এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বদলগাছী প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম।অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল, উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান, প্রাণিসম্পদ অফিসার ডা: রিপা রানী, থানা অফিসার ইনচার্জ ...
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামিকে ফাঁসির আদেশ, বাকি তিনজন খালাস
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামিকে ফাঁসির আদেশ, বাকি তিনজন খালাস

|| নিউজ ডেস্ক ||মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ শনিবার (১৭ মে) ঘোষণা করেছেন আদালত। মামলার প্রধান আসামি শিশুটির বোনের শ্বশুরকে ফাঁসিসহ এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে বোনের শাশুড়ি, বোনের স্বামী ও ভাশুরকে আদালত বেকসুর খালাস দিয়েছে। সকাল সাড়ে ৯টায় মাগুরা দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালত এ রায় দেন।এ বিষয়ে সরকারি কৌঁসুলি এহসানুল হক সমাজী বলেন, ‘মামলার রায়ে তারা পুরোপুরি সন্তুষ্ট নন। কারণ হিটু শেখের ফাঁসি ঠিক আছে, কিন্তু অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগুলো প্রমাণিত হলেও তারা খালাস পেয়েছেন—এটা আমরা উচ্চ আদালতে আপিল করব।’ আলোচিত এ মামলার রায় দিতে আদালত চত্বরে সকাল থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযোগ গঠন বা বিচার শুরুর ২১ দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শেষ হলো। ঘটনার মা...
ফুলবাড়ীতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গ্রাম আদালত বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। উপজেলার বড়ভিটা, ভাঙ্গামোড় ও শিমুলবাড়ী ইউনিয়নের ৩৬ জন ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য এতে অংশগ্রহণ করেন।শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম।বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা প্রশাসন এ প্রশিক্ষণের আয়োজন করে।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও কর্মকর্তাবৃন্দ।প্রশিক্ষণটি পরিচালনা করেন বাংলাদ...
বদলগাছীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ জেলা প্রতিনিধি ||নওগাঁর বদলগাছীতে ৭ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র মোরসালিন হোসেন (সানি)-কে গ্রেফতার করেছে থানা পুলিশ। কলেজ ছাত্র মোরসালিন হোসেন (সানি) উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামের দেলোয়ার হোসেন ফারুকের ছেলে বলে জানা গেছে।মেয়েটির বাবা জানায়, আমি কর্মক্ষেত্রে টাঙ্গাইলে থাকি। গত ১৪ মে (বুধবার) বিকালে আমার স্ত্রী ফোনে জানায় মেয়ের রক্তপাতসহ শারীরিক সমস্যা হচ্ছে। স্থানীয় এক ডাক্তারকে দেখানো হলে ডাক্তারের পরামর্শে জরুরী ভিত্তিতে মেয়েকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ধর্ষণের বিষয়টি প্রকাশ পায়।মেয়ে জানায়, তাকে বিয়ের প্রলোভন দিয়ে কোলা বাজারের পাশে বসবাসরত ফারুক হোসেনের ছেলে মোরসালিন হোসেন (সানি) ধর্ষণ করেছে। গত বুধবার দুপুরে তাদের বাসায় কেউ না থাকার সুযোগে মোরসালিন গল্প করার জন্য স্কুল ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ত...
রায়গঞ্জে পার্টনার ফিল্ড স্কুল  কংগ্রেসের মাধ্যমে কৃষি সেবা
কৃষি, সর্বশেষ, সারাদেশ

রায়গঞ্জে পার্টনার ফিল্ড স্কুল  কংগ্রেসের মাধ্যমে কৃষি সেবা

|| ড. মোঃ গোলাম মোস্তফা | সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ||সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষকদের নিয়ে কংগ্রেস উপজেলা ভিত্তিক প্রত্যেক ইউনিয়নের পার্টনারশিপ ফিল্ড স্কুল গড়ে সমবায় সমিতির মাধ্যমে কৃষক সেবা কেন্দ্র গঠন করে কৃষকদের নানা রকম সেবা প্রদান করা হচ্ছে মর্মে জানা গেছে। সেবাগুলোর মধ্যে হচ্ছে, রপ্তানি যোগ্য শাকসবজি উৎপাদন, উচ্চ ফলনশীল জাতের ধান আবাদ, ডাল-তেল উৎপাদন, আধুনিক সেচ পদ্ধতির প্রচলন, কৃষকদের স্মার্ট কার্ড প্রদান, নিরাপদ উন্নত জাতের বীজ প্রদান, কর্মজীবী মহিলাদের মূল্যয়ন, কৃষি পণ্যের বিকল্প দ্রব্য উৎপাদন ও ব্যবসা, তথ্য আদান-প্রদান এবং কৃষকদের সমন্বয়ে সংগঠন গড়ে তোলা।প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্স কম্বিনেশন ফর নিউট্রিশন এনটার প্রেরণ শিপন এন্ড বিলিনিয়েন ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ...
মওলানা ভাসানী কলেজ গভর্নিং বডির নব- মনোনীত সভাপতি ও সদস্যগণের পরিচিতি অনুষ্ঠিত 
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মওলানা ভাসানী কলেজ গভর্নিং বডির নব- মনোনীত সভাপতি ও সদস্যগণের পরিচিতি অনুষ্ঠিত 

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মওলানা ভাসানী কলেজ গভর্নিং বডির নব- মনোনীত সভাপতি ও সদস্যগণের পরিচিতি অনষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলওয়াত, অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান, ট্রি-শার্ট বিতরণ, কেক কর্তন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। মওলানা ভাসানী কলেজের আয়োজনে বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১ টায় অত্র কলেজ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এবং জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন চৌধুরী।স্বাগত বক্তব্য রাখেন, মওলানা ভাসানী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন এবং অনুষ্ঠান পরিচাল...