নওগাঁর বদলগাছীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা
|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ জেলা প্রতিনিধি ||নওগাঁর বদলগাছীতে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বদলগাছী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান।২৫ মে (রবিবার) সকাল ১১ টায় থানা কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।সভায় বক্তব্য রাখেন, ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার মো. মনিরুল ইসলাম, বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদৌস হোসেন, সদস্য আশরাফুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক এনামুল কবীর এনাম, সাংবাদিক সংস্থা বদলগাছী’র সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক দুলু, সাবেক সাধারণ সম্পাদক সানজাদ রয়েল সাগর, প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা প্রমুখ।এ সময় সাংবাদিকরা পেশাগত কাজে নবাগত ওসির সহযোগিতাসহ আন্তরিকতা কামনা করেন।মতবিনিময় সভায় অফিসার ...










