বুধবার, মার্চ ৪

সারাদেশ

মওলানা আবদুর রহীমের মাগফেরাতের জন্য দারুন নাজাত মডেল মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিল
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মওলানা আবদুর রহীমের মাগফেরাতের জন্য দারুন নাজাত মডেল মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিল

|| নিজস্ব প্রতিবেদক ||উপমহাদেশের বিখ্যাত আলেমে দ্বীন, সাংবাদিক, কলামিস্ট, সাহিত্যিক, সংগঠক, ইসলামি ব্যাক্তিত্ব, বহু গ্রন্থ প্রণেতা ও ইসলামী ঐক্য আন্দোলনের প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ.)-এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) কুষ্টিয়া শহরস্থ দারুন নাজাত মডেল মাদ্রাসায় এই মাহফিলের আয়োজন করা হয়।মাদ্রাসা প্রধান মাওলানা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।দোয়ায় বলা হয়, পবিত্র মাহে রমজানের উছিলায় ও মুসলিম উম্মাহর খেদমতের উছিলায় মহান আল্লাহ তায়ালা মরহুম মওলানার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করুন। পরিশেষে, বাংলাদেশ ও মজলুম ফিলিস্তিনবাসী-সহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।...
মহাস্থান ফুটওভার ব্রিজ দখলদারত্বের শেষ কোথায়!
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মহাস্থান ফুটওভার ব্রিজ দখলদারত্বের শেষ কোথায়!

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়। নামটি সারা বিশ্ববাসীর কাছে পরিচিত। এখানে শায়িত আছেন উত্তরবঙ্গের বিখ্যাত ওলীয়ে কামেল হযরত শাহ সুলতান (রহঃ)। পাশেই মহাস্থান জাদুঘর ও উত্তরবঙ্গের সর্ববৃহত্তম সবজি হাট৷ এ কারণেই মহাস্থানগড় এলাকায় দূর-দূরান্ত থেকে আসা মাজার জিয়ারতকারী, পর্যটক ও সবজি ক্রেতা- বিক্রেতাদের সব সময় ভিড় লেগেই থাকতো।এসব কিছু বিশেষজ্ঞরা পরামর্শ করে যানজট নিরসন ও জনদূর্ভোগ এড়াতে মহাস্থান ব্যস্ততম এলাকায় স্থাপন করা হয়েছে ফুটওভার ব্রিজ। সাত সম্মুখ বিশিষ্ট এ ফুটওভার ব্রিজ দূরপাল্লার চালক ও পথচারীদের কোনই কাজে আসছে না। সাত সম্মুখ মহাস্থান এই ফুটওভার ব্রিজ মহাসড়ক দখল করে দু'টিতে যত্রতত্র বসানো হয়েছে মৎস্য বাজার, দু'টিতে সিএনজি চালিত অটোরিকশার ষ্ট্যাণ্ড এবং দু'টিতে মৌসুমি ফল তরমুজের আড়ৎ বসানো হয়েছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজে ভিতরে বেশ...
রায়গঞ্জে ২ জনের মৃত্যু 
সর্বশেষ, সারাদেশ

রায়গঞ্জে ২ জনের মৃত্যু 

|| ড. মোঃ গোলাম মোস্তফা | জেলা প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের রায়গঞ্জে ২ জনের মৃত্যু হয়েছে। জানা যায়, রায়গঞ্জ উপজেলা সদর ধানঘরা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, রায়গঞ্জ পৌরসভার গুনগাতী মহল্লার অধিবাসী শাহজামাল (৪৭)হার্ট অ্যাটাক করে বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।অপরদিকে, পৌরসভার বেতুয়া মহল্লার দবির উদ্দিনের ছেলে কবির উদ্দিন (৩৬) একই দিনে প্রায় একই সময়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। তবে এ অপমৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জনও রয়েছে।...
সিরাজগঞ্জে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে জেলা জামায়াতে ইফতার মাহফিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে জেলা জামায়াতে ইফতার মাহফিল

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||বাংলাদেশ জামাতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৪ টায শহরের এস এস রোডে অবস্থিত ডাবলু এফ চাইনিজ রেস্টুরেন্টে এই মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি তার বক্তৃতায় বলেন, আমরা যদি নিজেরা কাদা ছোড়াছুড়ি করি, তাহলে ফ্যাসিস সুযোগ নেবে এবং তারা আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। এজন্য সকল রাজনৈতিক দলকে ম্যাসিস্ট এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং নিজেদের ভুল বোঝাবুঝি থাকলেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে পবিত্র রমজানের প্রকৃত শিক্ষা গ্রহণ করার জন্য আহ্বান জানান তিনি। সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা আমির মাওলানা শাহিনুর আ...
বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১' বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যেদিয়ে  স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচী শুরু হয়। এর পরে উপজেলা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ প্রদর্শন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) প্রতীক মন্ডল, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আসাদ আলী, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমীন, উপজেলা জামাতের সহকারী সেক...
স্বাধীনতা দিবসে কুড়িগ্রামে জাতীয় পতাকা অর্ধনমিত, টিএমএসএস-এর বিরুদ্ধে অবহেলার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

স্বাধীনতা দিবসে কুড়িগ্রামে জাতীয় পতাকা অর্ধনমিত, টিএমএসএস-এর বিরুদ্ধে অবহেলার অভিযোগ

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শোক পালন করেছে টিএমএসএস ফুলবাড়ী শাখা। এ ঘটনায় পথচারীসহ স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (২৬ মার্চ) টিএমএসএস ফুলবাড়ী শাখা ২ ও ৩ এর কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে কার্যক্রম পরিচালনা করা হয়। পথচারীরা বিষয়টি নজরে আনলে অনেকে ক্ষোভ প্রকাশ করেন এবং টিএমএসএস কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ তোলেন।মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, "স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে তারা দিনটিকে শোক দিবসের রূপ দিয়েছে। এত বড় প্রতিষ্ঠানের এমন ভুল মেনে নেয়া যায় না। এটা আমাদের জাতীয় চেতনায় আঘাতের শামিল।"টিএমএসএস ২ শাখার ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক জানান, "৩ শাখার ব্যবস্থাপক ইমরান ইন্ট...
সিরাজগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।বুধবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪টায় শহরের ডব্লিউ এফ চাইনিজ রেস্টুরেন্টে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র কল্যাণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাওলানা জিয়াউল হক মাওলানা জিয়াউল হক।প্রধান অতিথি তার বক্তৃতায় কামরুল ইসলাম বলেন, স্বাধীনতাকে অক্ষুন্ন রাখতে আমাদেরকে নৈতিক চরিত্রবান হতে হবে এবং দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে, রমজানের সঠিক হক আদায় করতে হবে, সকল দল মত নির্বিশেষে ইসলামের পক্ষে কাজ করতে হবে। সকল ইসলামী দলের...
মির্জাগঞ্জে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
সর্বশেষ, সারাদেশ

মির্জাগঞ্জে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

|| মোঃ শাহীন হাওলাদার | মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।বুধবার (২৬ মার্চ ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়। সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন ও পরিষদ। এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন, থানা পুলিশ, উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, বিভিন্ন সরকারি দপ্তর, সাংবাদিক সংগঠন, সেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ।পরে উপজেলা পরিষদ চত্বরে কুচকাওয়াজ অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং রঙিন বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসের উদ্বোধন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ...
বেলকুচিতে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||ফিলিস্তিনে বর্বর ইসরাইলি হামলা ও মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ মার্চ) সকালে সিরাজগঞ্জের বেলকুচি পৌর শহরের সোহাগপুর সরকারি শ্যাম-কিশোর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ওলামা মাশায়েখ ও বেলকুচির সর্বস্তরের মুসলিম উম্মাহ পৃথক পৃথক ব্যানারে মিছিল নিয়ে স্কুল মাঠে এসে সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন ইকবাল হোসেন রিপন। সঞ্চালনায় ছিলেন হাফেজ আবু মুসা।এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিরাজগঞ্জ জেলার সভাপতি মাওলানা মোঃ আব্দুস সাত্তার, সরকারি শ্যামকিশোর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম শহিদুল রেজা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মুসা হাসেমী, ছাত্রনেতা ইমন সরকার, ছাত্রনেতা রাশেদুল ইসলাম, মুক্তার প্রামাণিক সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়ে ...
নওগাঁর বদলগাছীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপিত
সর্বশেষ, সারাদেশ

নওগাঁর বদলগাছীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপিত

|| মোঃ সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||যথাযোগ্য মর্যাদায় নওগাঁর বদলগাছীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।বুধবার (২৬ মার্চ) মহান দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যূষে ৩১ বার তোপধ্বনি দেওয়া হয়। পরে বদলগাছী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।বদলগাছী উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠন, বদলগাছীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সংস্থা পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ১ মিনিট নীরবতা পালনসহ সকল শহীদের আত্মার মাগফিরাত, দেশ এবং জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।পরে বদলগাছি মিনি স্টেডিয়াম মাঠে সকাল সাড়ে ৮টায় বদলগাছি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান...