Thursday, July 23

সারাদেশ

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার কালিগঙ্গা নদীতে এই বর্ণাঢ্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাটির উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা।লোকজ ঐতিহ্যের প্রতীক এই প্রতিযোগিতা উপভোগ করতে নদীর তীরজুড়ে জমায়েত হয় প্রায় তিন লক্ষাধিক মানুষ। বিশেষ করে, প্রায় তিন লক্ষাধিক দর্শক নদীর দুই পাড়ে অবস্থান নিয়ে উৎসবের অংশগ্রহণ করেন এবং নৌকা বাইচের অনবদ্য আনন্দ উপভোগ করেন। শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ সবাই যেন ফিরে যান শেকড়ের সেই আনন্দঘন গ্রামীণ উৎসবে। অনেকেই পরিবার-পরিজন নিয়ে দিনব্যাপী কাটান নদীর পাড়ের আনন্দময় পরিবেশে।প্রতিযোগিতায় অংশ নেয় জেলার বিভিন্ন উপজেলার নৌকা ঘাসি, পানসী, ছিপাসহ মোট ৩৫টি নৌকা দল। প্রতিটি দলে ছিল ৩০-৪০ জন মাঝি, যারা সমন্ব...
খুলনা নগরীতে চোরাই মালামালসহ ২ চোর আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনা নগরীতে চোরাই মালামালসহ ২ চোর আটক

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||গত ৫ আগস্ট ২০২৫ তারিখ রাতে খুলনা সদর থানাধীন সাতরাস্তা মোড়ের নূর কাচ্চি হাউজ নামক রেস্টুরেন্ট হতে বিভিন্ন জিনিসপত্র চুরি হয়ে যায়। তৎপ্রেক্ষিতে বাদী জনৈক শোরীফা আলমের এজাহারের ভিত্তিতে খুলনা সদর থানায় চুরি মামলা রুজু করা হয়।উক্ত ঘটনায় তদন্তে নেমে পুলিশ চোরদেরকে সনাক্ত করে এবং গ্রেফতারের জন্য গোপন সংবাদের ভিত্তিতে ২২ আগস্ট ২০২৫ তারিখ রাতে লবণচরা থানাধীন হরিণটানা রিয়াবাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে চোর ১) আহাদ আলী (৪৫), পিতা-রাশেদ শেখ, সাং-হরিণটানা রিয়াবাজার, থানা-লবণচরা এবং ২) কামরান বিশ্বাস (২০), পিতা-মৃত: মাজেদ বিশ্বাস, সাং-পূর্ব বানিয়াখামার, থানা-খুলনা সদর, খুলনাদ্বয়কে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত হতে রেস্টুরেন্ট হতে চুরি হওয়া ২টি দুই টনের এসি, ১টি কাঠের হাতলযুক্ত মুভিং চেয়ার, ৫টি সিসি ক্যামেরা, ১৫টি সিরামিক প্লেট এবং ৮ টি পর্দা উদ্ধা...
বর্ষীয়ান সাংবাদিক রুকনউদ্দৌলার মৃত্যুতে খুলনা পিআইডির শ্রদ্ধা
সর্বশেষ, সারাদেশ

বর্ষীয়ান সাংবাদিক রুকনউদ্দৌলার মৃত্যুতে খুলনা পিআইডির শ্রদ্ধা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||বর্ষীয়ান সাংবাদিক, লেখক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা রুকনউদ্দৌলার মৃত্যুতে তাঁর কফিনে শ্রদ্ধা নিবেদন করেন আঞ্চলিক তথ্য অফিস খুলনার উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর।শনিবার (২৩ আগস্ট) দুপুরে বর্ষীয়ান এ সাংবাদিকের মরদেহ যশোর প্রেসক্লাবে আনা হলে সেখানে সর্বস্তরের সাংবাদিক নেতৃবৃন্দ তাঁর কফিনে শ্রদ্ধা নিবেদন করেন।যশোরের কৃতি সন্তান প্রবীণ সাংবাদিক রুকনউদ্দৌলার রয়েছে বর্ণাঢ্য সাংবাদিকতার জীবন। তিনি একাধারের জাতীয় ও আঞ্চলিক অনেক পত্রিকায় সুনামের সাথে কাজে সর্বমহলে সুনাম অর্জন করেছেন।তাঁর মৃত্যুতে প্রেসক্লাব যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর এবং আঞ্চলিক তথ্য অফিস খুলনাসহ পৃথক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।উল্লেখ্য, খ্যাতিমান এ সাংবাদিক দীর্ঘ...
মাহিন সরকারের মানহানির প্রতিবাদে বেলকুচিতে এনসিপির সংবাদ সম্মেলন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মাহিন সরকারের মানহানির প্রতিবাদে বেলকুচিতে এনসিপির সংবাদ সম্মেলন

“মাহিন সরকারের মানহানির ঘৃণ্য অপচেষ্টার প্রতিবাদ জানালেন নেতৃবৃন্দ”|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব মাহিন সরকারের মানহানির লক্ষ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চালানো অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বেলকুচি উপজেলা শাখা। শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় বেলকুচি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।লিখিত বক্তব্যে এনসিপির বেলকুচি প্রতিনিধি মুসা হাসেমী বলেন, গতকাল ২২ আগস্ট বেলকুচির শেরনগর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মো. আলিফ (পিতা: মৃত হেলাল মাস্টার), যিনি বাংলাদেশ নৌবাহিনীর সদস্য, নিজ বাহিনীর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নৌবাহিনীর কর্তৃপক্ষের মাধ্যমে নিজ বাসা থেকে গ্রেফতার হন। অথচ একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে যে, সাবেক সমন্বয়ক ও এনসিপি থেকে ...
পানছড়িতে অনির্বাণ শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে অনির্বাণ শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||”দেশীয় শুদ্ধ সংস্কৃতি হোক সকল অপসংস্কৃতির বিরুদ্ধে বলিষ্ঠ হাতিয়ার ” স্লোগানে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনির্বাণ শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৩ আগস্ট) অনির্বাণ শিল্পী গোষ্ঠীর সভাপতি ইউসুফ আদনানের সভাপতিত্বে সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে পানছড়ি বাজায় উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শাহেদুল হোসেন সুমন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।অন্যান্যদের মধ্যে বাংলাদেশ টেলিভিশনের শিল্পী আবুল কাশেম, সঙ্গীত পরিচালক অশ্রু বড়ুয়া, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রশিক্ষক অরুণ শর্মা, আবৃত্তি প্রশিক্ষক শহীদুল্লাহ্, শিক্ষীকা সবিতা চাকমা, অনির্বাণ শিল্পী গোষ্ঠীর মারিয়াম আক্তারসহ অনির্বাণ শিল্পী গোষ্ঠীর প্রধান শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।...
মুকুন্দগাঁতীতে মাদানি পদ্ধতিতে বয়স্ক কুরআন শিক্ষা কোর্সের উদ্বোধন
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

মুকুন্দগাঁতীতে মাদানি পদ্ধতিতে বয়স্ক কুরআন শিক্ষা কোর্সের উদ্বোধন

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জ বেলকুচির মুকুন্দগাঁতী উত্তরপাড়া দারুস সালাম জামে মসজিদে সামাজিক ও মানবকল্যাণমূলক সংগঠন- মুকুন্দগাঁতী উত্তরপাড়া মানবকল্যাণ সংস্থা ও উক্ত মসজিদ কমিটির যৌথ উদ্যোগে মাদানি পদ্ধতিতে বয়স্কদের কুরআন শিক্ষা কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বাদ মাগরিব শেখ আব্দুস সালাম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এই কোর্সের উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা ও টেক্সেন গ্রুপে সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব শেখ আব্দুস সালাম। এছাড়াও এলাকার গন্যমান্য আলেম-ওলামা ও সম্মানিত ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে জ্ঞানগর্ভ আলোচনা করেন।মসজিদ কমিটির সভাপতি মো. হোসেন আলী প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ আব্দুস সালাম বলেন, "শিক্ষা...
ডা. ফাহিম আরিফকে ‘চিফ এডভাইজার’ করলো আত-তাওহীদ অর্গানাইজেশন
সর্বশেষ, সারাদেশ

ডা. ফাহিম আরিফকে ‘চিফ এডভাইজার’ করলো আত-তাওহীদ অর্গানাইজেশন

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বরিশালের বানারীপাড়ায় মানবিক চিকিৎসক খ্যাত ডা. ফাহিম আরিফকে ‘চিফ এডভাইজার’ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আত-তাওহীদ অর্গানাইজেশন। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় তিনি সংগঠনের অফিসে সৌজন্য সফরে গেলে তাকে সংগঠনের ‘চিফ এডভাইজার’ ঘোষণা করা হয়। এসময় তিনি সংগঠনের চলমান ‘আর্টিফিশিয়াল পা বিতরণ কর্মসূচী’-এর জন্য নগদ পাঁচ হাজার টাকা অনুদান দেন।অনুদান প্রদান শেষে আয়োজিত মতবিনিময় সভায় ডা. ফাহিম আরিফ বলেন— “আত-তাওহীদ অর্গানাইজেশনের প্রতিটি সমাজসেবামূলক উদ্যোগ প্রশংসনীয়। বিশেষ করে প্রতিবন্ধী ও অসহায় মানুষের কল্যাণে তাদের কার্যক্রম আমাকে অনুপ্রাণিত করেছে। আমি সবসময় এ ধরনের মানবিক কাজে পাশে থাকার চেষ্টা করব।”সংগঠনের সাধারণ সম্পাদক আছিবুল ইসলাম বলেন—“প্রতিষ্ঠার শুরু থেকেই ডা. ফাহিম আরিফ আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে আছেন। তাঁর দিকনির্দেশনা ও সহায়তায় সং...
ইকসুর দাবিতে ঐক্যবদ্ধ শিক্ষার্থীরা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইকসুর দাবিতে ঐক্যবদ্ধ শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থাকলে ইকসু গঠনে বাঁধা নেই— দায়িত্বরত উপাচার্য|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠনের দাবিতে একই প্লাটফর্মে এসেছেন ক্যাম্পাসের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন ও শিক্ষার্থীরা। এ বিষয়ে দু’দফায় আলোচনা সভা করেছেন তারা। শুক্রবার সন্ধ্যা ও শনিবার দুপুরে পৃথক আলোচনায় শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ‘মুভমেন্ট ফর ইকসু’ কমিটি গঠিত হয়েছে। তারা ইকসু বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কাজ করে যাবেন। এদিকে শিক্ষার্থীরা একই দাবিতে ঐক্যবদ্ধ থাকলে ইকসু গঠনে কোনো বাঁধা নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য।জানা যায়, ইকসু গঠনের দাবিতে গত বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টায় বিভিন্ন বিভাগের আট জন শিক্ষার্থী সংবাদ সম্মেলন করেন। পরে শিক্ষার্থীদের একাংশের সঙ্গে সম্মেলন আয়োজকদের কয়েক দফায় হট্টগোলের সৃষ্টি হলে একপর্যায়ে রাজনৈতিক দলের নে...
বেলকুচিতে শ্রীকৃষ্ণের ৫২৫২ তম আবির্ভাব তিথি উপলক্ষে সম্প্রীতি সমাবেশ
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে শ্রীকৃষ্ণের ৫২৫২ তম আবির্ভাব তিথি উপলক্ষে সম্প্রীতি সমাবেশ

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই পশ্চিমপাড়া গ্রামে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে সম্প্রীতি সমাবেশ ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় তামাই শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে এ সম্প্রীতি সমাবেশ ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জনতা ব্যাংক পিএলসি, তামাই শাখার সিনিয়র অফিসার কল্পচিত্র পাল-এর প্রধান পৃষ্ঠপোষকতায় এবং সিরাজগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মানচিত্র কুমার পাল-এর সভাপতিত্বে ও রতন কুমার পাল-এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা।এ সময় সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রী শ্রী মদন মোহন সেবা সদন-এর সভাপতি শ্রী বৈদ্য নাথ রায়, গৌর গোবিন...
নারি কেলেঙ্কারিতে চাকুরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নারি কেলেঙ্কারিতে চাকুরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

|| বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কিক স্কলারশিপ প্রোগ্রাম প্রকল্পে চুক্তিভিত্তিক ‘কোর্স ইন্সট্রাক্টর’ পদ থেকে বহিষ্কার করা হয়েছে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক রহমত আলীকে। স্কলারশীপ প্রদানের কথা বলে নারী শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক মেসেজিংয়ের দায়ে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে জার্মান ভিত্তিক সংস্থাটি।বৃহস্পতিবার (২১ আগস্ট) জরুরি মিটিংয়ে সংস্থাটি এই সিদ্ধান্ত নেয়। শুক্রবার (২২ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী।উপাচার্য বলেন, তার (রহমত) বিরুদ্ধে নারী গঠিত একটি অভিযোগ উঠে। তখন সংস্থাটি কোর্স ইন্সট্রাক্টর পদ থেকে তাকে বহিষ্কার করেন। তারা মিটিং করেই সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু তার নিয়োগ, বেতন সব কিছুই সংস্থাটি বহন করে। এখন তারা অন্য ইন্সট্রাক্টর নিবে।এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রহমত আলীর একাধিক ...