খুলনা প্রেসক্লাব চত্বরে সাংবাদিক মামুন রেজার মরদেহে শেষ শ্রদ্ধা
|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক সমকাল ও চ্যানেল ২৪ এর খুলনা ব্যুরো প্রধান মামুন রেজার মরদেহে পুষ্পমাল্য অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।শুক্রবার (২০ জুন) রাতে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক মামুন রেজার মরদেহ প্রেসক্লাব চত্বরে আনা হয়। সেখানে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রথম শ্রদ্ধা নিবেদন করা হয়। খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য মোঃ মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জ ও আশরাফুল ইসলাম নূরসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।শ্রদ্ধানিবেদনকালে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, রিপোর্টার্স ইউনিটির (কেআরইউ) সভাপতি গৌরাঙ্গ নন্দী, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির (কেটিআরইউ) সভাপতি এবং খুলনা রিপোর্টার্স ইউনিটির (কেআরই...










