Friday, July 24

সারাদেশ

বগুড়ায় পাম্পকর্মীকে হত্যা; আসামী রতনের হাতুড়ির আঘাতেই মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় পাম্পকর্মীকে হত্যা; আসামী রতনের হাতুড়ির আঘাতেই মৃত্যু

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়া শহরের দত্তবাড়ী এলাকার শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মো. ইকবাল (২৬) হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। সহকর্মী রতন স্বীকার করেছে, মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাতে ইকবালকে হত্যা করেছে সে।এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে ইকবালকে ক্যাশ টেবিলে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। নিহত ইকবাল সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি শহরের কাটনারপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।পুলিশ জানায়, ঘটনার সময় ইকবাল ও রতন রাতের শিফটে দায়িত্বে ছিলেন। হত্যার পর রতন পলাতক হয়। রবিবার সকালে অন্যান্য কর্মচারীরা ইকবালের মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেন।গ্রেপ্তারের পর রতন দাবি করে, পেট্রোল পাম্পে তেল চুরির মিথ্যা অপবাদ দেয়ার জেরেই সে ক্ষিপ্ত হয়ে ইকবালকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেছে।বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, “ইকবাল...
মানিকগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ প্লাবন মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টায় গিলন্ড গ্রামের মুন্নু ফ্যাব্রিক্স সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত প্লাবন মিয়া, গিলন্ড গ্রামের মোঃ আওলাদ হোসেনের ছেলে। সে ইন্টার শেষ করে বাহিরে পড়াশোনা জন্য আইএলটিএস করছে।স্থানীয় সূত্রে জানা গেছে, অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর সময় সে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মাথা ও পায়ে গুরুতর আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত মুন্নু মেডিক্যাল হাসপাতালে নেওয়া হলে সরকারি মেডিক্যালে রেফার্ড করা হয়। সদর হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সদর থানার ওসি এস এম আমান বলেন, নিহতের লাশ বর্তমানে মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।...
মানিকগঞ্জে অভিযোগের তদন্তকালে পুলিশে উপর হামলা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে অভিযোগের তদন্তকালে পুলিশে উপর হামলা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে অভিযোগের তদন্ত করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য। আজ রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।আহত পুলিশ সদস্যরা হলেন—মানিকগঞ্জ সদর থানার সাব ইনস্পেক্টর কামাল হোসেন, পুলিশ কনস্টেবল সুজন মিয়া ও সাইফুল হোসেন।পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে জাগীর ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা মঙ্গল হোসেন (৮০) তাঁর নিজ সন্তানের নামে ভরণপোষণ না করা এবং বাড়ি থেকে বের করে দেওয়ার লিখিত অভিযোগ করেন। এ অভিযোগ তদন্তের জন্য বিকেলে সদর থানার এসআই কামাল হোসেন এবং দুই কনস্টেবল অভিযোগকারীর এলাকায় যান। সেখানে অভিযুক্ত ছেলে গিয়াস উদ্দিনের (৫৩) সাথে কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত গিয়াস উদ্দিন ও তাঁর পরিবার মিলে মারধর করে। আহত পুলিশ সদস্য মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নে...
পানছড়ি সীমান্তে অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়ি সীমান্তে অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম সীমান্তে ভারতে পাচারকালে অবৈধ পণ্য জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (০৩ বিজিবি)।রবিবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সীমান্তে বিজিবির নিয়মিত টহল চলাকালীন সময়ে গিলাতলী বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মোঃ আইউবুর রহমান'র নেতৃত্বে এ পণ্য জব্দ করা হয়েছে।বিজিবি সূত্র জানায়, চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান কার্যক্রম অব্যাহত আছে।...
ইবির পরিবহন পুলে যুক্ত হলো চারটি দ্বিতল বাস
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবির পরিবহন পুলে যুক্ত হলো চারটি দ্বিতল বাস

সংযুক্ত সবগুলো বাসই ভাঙাচোরা ও ত্রুটিপূর্ণ|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পুলে শিক্ষার্থী বহনকারী নতুন চারটি ডাবল ডেকার ভাড়া বাস যুক্ত করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় বাস উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ আব্দুর রউফ ও বিআরটিসি পাবনা বাস ডিপোর ডিজিএম প্রকৌশলী মনিরুজ্জামান বাবু। তবে সংযুক্ত সবগুলো বাসই ভাঙাচোরা ও ত্রুটিপূর্ণ বলে জানা গেছে। চালকরা জানিয়েছে, বাসগুলো ঢাকায় দীর্ঘদিন চলার করার কারণে এমন দশা হয়েছে। তবে ফিটনেস ঠিক আছে।পরিবহন দপ্তর সূত্রে, বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে মোট ৫৬টি বাসের সঙ্গে নতুন চারটি ডাবল ডেকার বাস যুক্ত হয়ে বর্তমান সংখ্যা ৬০টি। এর মধ্যে শিক্ষক-কর্ম...
সাজিদ হত্যার তদন্তে অবহেলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সাজিদ হত্যার তদন্তে অবহেলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ডের তদন্তে অবহেলা ও জড়িতদের আইনের আওতায় আনতে বিলম্বের প্রতিবাদে মানববন্ধন করেছে ইবি মিল্লাতিয়ান সোসাইটি। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এ মানববন্ধন হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি শাহ ফরিদ, শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুনসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী। এসময় তারা বলেন, সাজিদ হত্যাকান্ডের দুই মাস হলেও প্রশাসন এখনও তদন্তের দায়িত্ব সিআইডিকে হস্তান্তর করেনি। প্রশাসনের এই তালবাহানা বন্ধ করে অতিদ্রুত মামলা সিআইডিকে দিয়ে সুষ্ঠু তদন্ত ও খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।জানা গেছে, গত ৪ আগস্ট সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ ইবি থানায় হত্যা মামলা দায়ের করে মামলার তদন্ত কার্যক্রম সিআইডিকে দেওয়...
খুলনায় নবনির্মিত জেলা কারাগার হস্তান্তরের পথে
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় নবনির্মিত জেলা কারাগার হস্তান্তরের পথে

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||অবশেষে আলোর মুখ দেখতে চলেছে খুলনায় নবনির্মিত জেলা কারাগার। প্রায় ৯৫ শতাংশ নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী অক্টোবরের মধ্যে কারাগারটি কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর হতে পারে। নতুন কারাগার পরিচালনার জন্য ৬০০ জনবল নিয়োগের সুপারিশ করা হয়েছে।১৯১২ সালে নির্মিত বর্তমান পুরোনো কারাগারটির ধারণক্ষমতা ৬৭৮ হলেও এখন বন্দি আছেন দেড় হাজারের বেশি। শতবর্ষী ওই জরাজীর্ণ ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে ২০০৪ সালেই চিহ্নিত হয়েছিল। নতুন কারাগার চালু হলে সেখান থেকে বন্দি স্থানান্তর শুরু হবে।রূপসা বাইপাস সড়কের জয়বাংলা মোড়ের পাশে প্রায় ৩০ একর জমির ওপর নির্মিত নতুন কমপ্লেক্সে ৪ হাজার বন্দির ধারণক্ষমতা থাকলেও আপাতত ২ হাজার বন্দির জন্য অবকাঠামো প্রস্তুত। এখানে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দি, নারী, কিশোর ও শ্রেণিপ্রাপ্তদের জন্য পৃথক ব্যারাক রয়েছে। এছাড়া আছে ৫০ শয্যার হাসপাতাল, ক...
ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিদর্শনে ইউএনও
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিদর্শনে ইউএনও

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ডুমুরিয়ার জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে চলমান খাল খনন ও কচুরিপানা অপসারণ কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল-আমিন। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তিনি খুদেরখালের শলুয়া স্লুইসগেট, লতা বাইপাস এলাকা এবং বিভিন্ন স্থান ঘুরে দেখেন।স্থানীয়রা জানান, বিলডাকাতিয়া এলাকাসহ ডুমুরিয়ার বিভিন্ন খালে দীর্ঘদিন ধরে কচুরিপানা জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। এ অবস্থা নিরসনে স্বেচ্ছাশ্রমে কয়েকদিন ধরে খালের কচুরিপানা অপসারণের কাজ চলছে।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ডুমুরিয়া পানি কমিটির সভাপতি অধ্যাপক জিএম আমান উল্লাহ, রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান মনোজিত বালা, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, খুলনা কৃষক ফরমের সভাপতি মোহাম্মদ মজনু শেখ, বিএনপি নেতা আব্দুর রব আকুঞ্জি, মো. ওমর আলী আকুঞ্জি, শেখ মোহাম্মদ শহীদুল...
খুলনায় অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

|| শেখ শাহরিয়ার || জেলা প্রতিনিধি (খুলনা) ||অস্ত্র ও গোলাবারুদসহ খুলনা মহানগর যুবদলের ৩১ নং ওয়ার্ডের সাবেক সভাপতি কামরুজ্জামান টুকুকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে লবণচরা হাজী মালেক কবরস্থান সংলগ্ন তার বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা যায়, যৌথবাহিনী রাত ৩টার দিকে টুকুর বাড়িতে হানা দেয়। এ সময় তার ঘর থেকে একটি এক নলা বন্দুক, নয় রাউন্ড গুলি এবং একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান বলেন, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পর টুকুকে থানায় আনা হয়। পরবর্তীতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়।টুকু লবণচরা হাজী মালেক কবরস্থান এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমানের ছেলে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।...
নাগেশ্বরীতে নিখোঁজের একদিন পর প্রতিবেশীর সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে নিখোঁজের একদিন পর প্রতিবেশীর সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিখোঁজ হওয়ার একদিন পর প্রতিবেশীর বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে ৮ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।‎‎পরিবারের অভিযোগ, প্রতিবেশী যুবক মমিনুল ইসলাম (২২) বলাৎকারের পর শিশুটিকে হত্যা করে লাশ গোপন করার জন্য সেপটিক ট্যাংকের ভেতরে ফেলে রাখে। ঘটনার পর থেকে মমিনুল ইসলাম পলাতক রয়েছে।‎‎শনিবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাত ৮টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ছিট মালিয়ানি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মুরসালিন (৮)। তিনি স্থানীয় মশিউর রহমান মুছা ও মন্জু দম্পতির ছোট ছেলে।‎ঘটনার দিন শুক্রবার দুপুরে মুরসালিনের বড় ভাইয়ের বিয়ের আলোচনা চলছিল। এসময় মমিনুল শিশুটিকে একাধিকবার ডেকে নেয়। পরে কৌশলে নিজের ঘরে নিয়ে মোবাইলে ভিডিও দেখানোর প্রলোভন দেখিয়ে বলাৎকার শেষে হত্যা করে লাশ লুকিয়ে রাখে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ...