রবিবার, এপ্রিল ২৬

সারাদেশ

মানিকগঞ্জে দেড় হাজার পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে দেড় হাজার পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে দেড় হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল পৌনে পাঁচটার দিকে মানিকগঞ্জ পৌরসভার মানরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম হেলাল হোসেন (৩৩)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের সাদীনগর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম বাদশা মিয়া।...
কুড়িগ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৩
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৩

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||কুড়িগ্রামের রৌমারীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের অন্তত ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী ভুন্দুরচর গ্রামে এ সংঘর্ষ হয়।রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত ব্যক্তিরা হলেন- ভুন্দুরচর গ্রামের বাসিন্দা ফুলবাবু (৪৩), তাঁর বড় ভাই বুলু মিয়া (৫২) এবং তাঁদের ভাতিজা নুরুল আমিন (৩০)। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।স্থানীয় সূত্র জানা গেছে, ভুন্দুরচর এলাকার শাহজামাল গং এবং রব্বানী গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।আজ দুপুরে বিরোধপূর্ণ জমিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষ টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ...
রংপুর-সৈয়দপুর মহাসড়ক সংস্কারে অনিয়ম; ১৭ কি.মি. রাস্তার প্রতি স্কয়ার মিটারে ৫ কেজি করে পাথর কম
সর্বশেষ, সারাদেশ

রংপুর-সৈয়দপুর মহাসড়ক সংস্কারে অনিয়ম; ১৭ কি.মি. রাস্তার প্রতি স্কয়ার মিটারে ৫ কেজি করে পাথর কম

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||রংপুর-সৈয়দপুর মহাসড়কের রংপুর চাকঘর থেকে তারাগঞ্জের চিকলী বাজার পর্যন্ত ১৭ কিলোমিটার মহাসড়ক সংস্কারে অনিয়ম ধরা পড়েছে। প্রকল্প অনুযায়ী নির্ধারিত পরিমাণ পাথর ব্যবহার না করে প্রতি স্কয়ার মিটারে ৫ কেজি করে পাথর কম দিয়েছে। বিষয়টির সত্যতা পেয়েছে সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দল।বুধবার (২৩ জুলাই) বিকেলে রংপুর সেনানিবাসের ৬৬ ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের আওতাধীন ৩৪ বেঙ্গল রেজিমেন্ট পরিচালিত একটি নিয়মিত টহল দল লেফট্যানেন্ট নাজমুলের নেতৃত্বে সিটি মোড় এলাকায় কাজ পরিদর্শনে যায়। সেখানে সড়কের গঠন ও ব্যবহৃত উপকরণ পরিমাপে অনিয়মের প্রমাণ পান তারা। এ সময় ঘটনাস্থলে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে রংপুর মেডিকেল মোড় থেকে পাগলাপীর বাজার, শলেয়াশাহ বাজার থেকে বরাতি সেতু, তারাগঞ্জ স্বা...
বেলকুচিতে সনি-র‍্যাংগস-এর নতুন শোরুম উদ্বোধন
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে সনি-র‍্যাংগস-এর নতুন শোরুম উদ্বোধন

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড, সিরাজগঞ্জ জেলার বেলকুচিতে উদ্বোধন করল তাদের অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন নতুন শোরুম — "সনি-র‍্যাংগস বেলকুচি শোরুম"।বৃহস্পতিবার (২৪ জুলাই) শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফিতা কেটে উদ্বোধন করেন র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড-এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মুস্তাফা ওয়াকি চৌধুরি এবং সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানে আলম।নতুন এই শোরুমে বিশ্বখ্যাত ব্র্যান্ডের আধুনিক প্রযুক্তিনির্ভর ইলেকট্রনিক্স পণ্যসমূহ সজ্জিত করা হয়েছে। আগত ক্রেতারা এখানে পাবেন:Sony BRAVIA LED 4K Google TV,Sony হোম অডিও ও ভিডিও সিস্টেম,LG 4K UHD ও NanoCell TV,AI Inverter রেফ্রিজারেটর,আধুনিক ওয়াশিং মেশিন,NeoChef মাইক্রোওয়েভ ওভেন,ওয়াটার পিউরিকেয়ার ও ইয়ারবাডস,এছাড়াও...
ফুলবাড়ীতে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে ৫০২ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার কুঠি চন্দ্রখানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—কুঠি চন্দ্রখানা এলাকার মো. আশরাফ আলী (৫০) ও মো. শহিদুল ইসলাম (৪০)।ফুলবাড়ী থানা সূত্রে জানা যায়, অভিযানে নেতৃত্ব দেন এসআই আব্দুর রহিম। অভিযানের সময় নিজ বাড়িতে মাদক বিক্রি করছিলেন তারা। এ সময় দেহ তল্লাশি করে মোট ৫০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।ঘটনার পর তাদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডিবির ওসি মো. বজলার রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তদন্ত করে দেখা হচ্ছে, তাদের স...
সাটু‌রিয়াতে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিএন‌পি নেতাসহ আটক ৩
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সাটু‌রিয়াতে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিএন‌পি নেতাসহ আটক ৩

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সাটুরিয়া দিঘলিয়া ইউনিয়নে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিএন‌পি ও অঙ্গ সংগঠনের ৩ জনকে আটক করেছে সেনাবা‌হিনী।গতকাল বুধবার (২৩ জুলাই) দুই দফা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত তিনজনই একই পরিবারের সদস্য।ইউনিয়নের চাচিতারা গ্রামে ৫ আগস্ট এর পর থেকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন ১ম আসামি খোরশেদ আলম। তিনি দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি।২য় আসামি খোরশেদ আলমের ছেলে জুয়েল দিঘলিয়া ইউনিয়ন যুবদলের সেক্রেটারি।৩য় আসামি খোরশেদ আলমের ভাই মোকসেদ আলী।অভিযোগ রয়েছে, ইউনিয়ন বিএনপি নেতা খোরশেদ আলম তার ছেলে, ভাই ও কয়েকজন ভাগিনা মিলে পুরো দিঘলিয়া গ্রামবাসীকে অতিষ্ট করে আসছিল অনেক ধরে। এমন কোন কাজ নাই যে তারা করে নাই। চাদাবাজি, জমি দখল, মানুষের উপর নির্যাতনের মতো গর্হিত কাজে তারা লিপ্ত।আটকের পর আসামীদের থানায়...
নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
সর্বশেষ, সারাদেশ

নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

|| নিজস্ব প্রতিনিধি ||নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলি ফকিরপাড়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।নিহতরা হলেন- শীতলী ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে হাই বাবু (৪৭) এবং তার স্ত্রী মোমেনা বেগম (৩৫)।স্থানীয় এবং থানা পুলিশ সূত্রে জানা যায়, অন্যান্য স্বাভাবিক দিনের মতোই স্বামী-স্ত্রী এবং তার ছোট দুই মেয়েকে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলেন তারা। সকালবেলা ঘুম থেকে উঠে তার মেয়ে দেখেন তার মা বিছানায় পড়ে রয়েছেন এবং তার বাবা গলায় রশি দিয়ে তীরের সঙ্গে ঝুলছেন। ঘরের দরজা খুলে তার ছোট মেয়ে আশেপাশের প্রতিবেশীদেরকে বিষয়টি জানায়। প্রতিবেশীরা ঘরে এসে তাদের দুজনকেই মৃত অবস্থায় দেখতে পায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে।পোরশা থানা পুলিশে...
বামনায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ
সর্বশেষ, সারাদেশ

বামনায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ

|| প্রদেশ মিস্ত্রী | বামনা (বরগুনা) প্রতিনিধি ||মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উদ্যোগে পারফরম্যান্স বেইজড গ্রান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম- এসইডিপির আওতায় বুধবার (২৩ জুলাই) সকাল ১০ ঘটিকায় বরগুনার বামনা উপজেলার আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ৪০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ করা হয়।বামনা সদর আর-রশীদ ফাযিল মাদ্রাসার প্রভাষক মো. জাকির হোসাইনের সঞ্চালনায় জেলা শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর মো. আব্দুস সালাম।অনুষ্ঠানের শুরুতেই ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শহীদ ও আহত শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিরবতা পালন করে দোয়া মোনাজাত করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিয়াদ হাসান, বামনা সদর আর-রশী...
বানারীপাড়ায় গেটকা প্রকল্পের উপজেলা লোকমোর্চা সভা অনুষ্ঠিত; ২৫ সদস্যের কমিটি গঠন
সর্বশেষ, সারাদেশ

বানারীপাড়ায় গেটকা প্রকল্পের উপজেলা লোকমোর্চা সভা অনুষ্ঠিত; ২৫ সদস্যের কমিটি গঠন

|| আছিবুল ইসলাম |বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বানারীপাড়া উপজেলায় "জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্ম ক্লাইমেট একশন (গেটকা)" প্রকল্পের উপজেলা লোকমোর্চা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় এ সভার আয়োজন করে এনএসএস ও ওয়েব ফাউন্ডেশন।সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও লোকমোর্চা কমিটির দায়িত্ব-কর্তব্য তুলে ধরেন উপজেলা কো-অর্ডিনেটর মোঃ জাহাঙ্গীর হোসাইন। সভা পরিচালনা করেন কাওসার হোসেন। তিনি বলেন, “বানারীপাড়ায় এনএসএসকে প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।”সভায় বক্তব্য রাখেন ও সভাপতিত্ব করেন জনাব আবুল কালাম আজাদ। তিনি এনএসএসকে সহযোগিতার আশ্বাস দিয়ে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।সভায় উপস্থিত ছিলেন এনজিও সমন্বয়কারী এস. মিজানুল ইসলাম, সাংবাদিক ইলিয়াস শেখ, এনটিভির সাংবাদিক হাসান আহম্মদ সোহাগ, শিক্ষক প্রতিনিধি, যুব প্রতিনিধি, ছাত্র, প্রান্তিক জনগোষ্ঠী ও স্থা...
খুলনায় ছুরিকাঘাতে যুবক আহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ছুরিকাঘাতে যুবক আহত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||নগরীর খুলনা সদর থানাধীন ব্রাদার্স ক্লাবের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা টিটু বিশ্বাস (৪৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে আহত করেছে।বুধবার (২৩ জুলাই) বিকালে ব্রাদার্স ক্লাবের সামনের মাঠে এ ঘটনা ঘটে। আহত টিটুর পিতার নাম তমিজ উদ্দিন বিশ্বাস। তাঁকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানান, বিকেল ৫ টার দিকে খুলনা ব্রাদার্স ক্লাবের বিপরীতে একটি ফাকা মাঠে চায়ের দোকানে বসে চা খাচ্ছিল টিটু। এ সময়ে কতপয় দুর্বৃত্ত ওই ফাকা মাঠের চায়ের দোকানের পাশে মাদক সেবন করছিল। মাদক সেবনকারীরা হঠাৎ টিটুর ওপর চাড়াও হয় এবং তাদের উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মাদক গ্রহণকারীর কাছে থাকা ধারালো অস্ত্রদিয়ে টিটুর শরীরের বিভিন্নস্থানে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য টিটুকে খুলনা মেডিকেল ক...