রবিবার, এপ্রিল ২৬

সারাদেশ

রংপুরে হিন্দু পাড়ায় হামলার ঘটনায় পুলিশ ও প্রশাসনের বক্তব্য
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রংপুরে হিন্দু পাড়ায় হামলার ঘটনায় পুলিশ ও প্রশাসনের বক্তব্য

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে এক কিশোরের বাড়িসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত সেসব পরিবারের সার্বিক অবস্থা পরিদর্শন শেষে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিস্তারিত জানিয়েছে।জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ২২টি পরিবারের মধ্যে ১৯টি পরিবার বর্তমানে তাদের বাড়িতেই আছে। কটূক্তিকারী রঞ্জন কুমার রায় এবং তার চাচার পরিবারসহ মোট তিনটি পরিবার পার্শ্ববর্তী গ্রামে আত্মীয়ের বাড়িতে রয়েছেন।জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িঘর মেরামত করার কাজ শুরু হয়েছে।তিনি পরিবারগুলোর সঙ্গে কথা বলেছেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেনাবাহিন...
স্কুলের ছাদ থেকে লাফ; ৮ দিন পর চলে গেল সাথী আক্তার আলো
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

স্কুলের ছাদ থেকে লাফ; ৮ দিন পর চলে গেল সাথী আক্তার আলো

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিবেদক ||জামালপুরের বকশীগঞ্জ উলফাতুনননেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সাথী আক্তার আলো (১৩) শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন। আত্মহত্যার চেষ্টার আট দিন পর মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।আলোর দুলাভাই ওয়াসিম মিয়া সংবাদমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।গত ২১ জুলাই (সোমবার) দুপুরে বিদ্যালয়ের ছয়তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন সাথী। প্রথমে তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকার নিটোরে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।সাথী আক্তার আলো বকশীগঞ্জ পৌরসভার গোয়ালগাঁও এলাকার বাসিন্দা বাবু মিয়ার কন্যা। সহপাঠীদের ভাষ্যমতে, তিনি একজন মেধাবী ও চঞ্চল ছাত্রী ছি...
জুলাই যোদ্ধা সজিব মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত
সর্বশেষ, সারাদেশ

জুলাই যোদ্ধা সজিব মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত

|| প্রদেশ মিস্ত্রী | বামনা (বরগুনা) প্রতিনিধি ||বরগুনার বামনায় জুলাই যোদ্ধা মো. সজিব সিকদার (২৪) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার সকালে বাগেরহাটের ফকিরহাট নামের এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।সজিবের বাড়ি বরগুনার বামনা উপজেলার পূর্ব সফিপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. দুলাল সিকদার। সজিব সিকদার ফকিরহাট এলাকায় প্রাণ কোম্পানির প্যাস্ট্রি শপ শাখায় চাকরি করতেন। দুর্ঘটনার সময় তাঁর সঙ্গে থাকা মাহমুদুর রহমান নামের অপর একজন সহকর্মী গুরুতর আহত হয়েছেন।দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সজিব জুলাই আন্দোলনে বরিশালে অংশ নিয়েছিলেন। দুই পায়ে পুলিশের গুলি লেগে গুরুতর আহত হয়েছিলেন। সজিব একজন ভালো ক্রিকেট খেলোয়াড় হিসেবে এলাকায় বেশ পরিচিত।এ ব্যাপারে জানতে বাগেরহাট জেলার মোল্লারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চানু বলেন, আজ বেলা ১১টার দিকে ফকিরহাটের মোল...
কুড়িগ্রামে হিন্দু পরিবারের সম্পত্তি ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে হিন্দু পরিবারের সম্পত্তি ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরীর রায়গঞ্জ বাজারের হিন্দু পরিবার লীলা রানীর সম্পদ রক্ষা এবং পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে প্রেসক্লাব নাগেশ্বরীতে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার মৃত কালীপদ দাসের সহধর্মিণী লীলা রানী ও তার পুত্র রামকৃষ্ণ দাস বক্তব্য দেন।‎‎এসময় লিখিত বক্তব্যে ভুক্তভোগী লীলা রানী ও তার পুত্র রামকৃষ্ণ দাস জানান, নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রায়গঞ্জ বাজারে অবস্থিত জমিতে বসতভিটায় পরিবার নিয়ে জীবনযাপন করছেন। পূর্ব শত্রুতার জেরে রায়গঞ্জ বাজারের ভূমিদস্যু রফিকুল ইসলাম ও বাচ্চু মিয়ার নেতৃত্বে এক দল দুর্বৃত্ত গত (২৭ জুলাই) রবিবার দিবাগত রাত প্রায় ১টা ৩০ মিনিটে লীলা রানী ও রামকৃষ্ণ দাসের বসতবাড়িতে হামলা চালিয়ে মমতা রানী, রামকৃষ্ণ ও প্রাণকৃষ্ণকে প...
দেলুয়া খেয়াঘাটে খাজনা ফ্রি ঘোষণা; ইজারার টাকা পরিশোধ করলেন বিএনপি নেতা আলিম
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

দেলুয়া খেয়াঘাটে খাজনা ফ্রি ঘোষণা; ইজারার টাকা পরিশোধ করলেন বিএনপি নেতা আলিম

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার আওতাধীন দেলুয়া খেয়াঘাটে যাত্রীদের খাজনা (ঘাট ফি) আর দিতে হবে না। খেয়াঘাটটির ইজারাদার কর্তৃক পূর্বে ডেকে নেওয়া সব টাকা পরিশোধ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাচনী প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক মনোনীত প্রার্থী জননেতা আমিরুল ইসলাম খান আলিম।সোমবার (২৮ জুলাই) তিনি দেলুয়া খেয়াঘাটের ইজারাদারকে সমস্ত অর্থ বুঝিয়ে দেন। এরপর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় যে, আজ থেকে দেলুয়া খেয়াঘাটে কোনো খাজনা দিতে হবে না। যাত্রীসাধারণ যেন বিনামূল্যে পারাপার হতে পারেন, এ ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে।এ উপলক্ষে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ পায়। আয়োজনে ছিলেন বেলকুচি উপজেলা বিএনপি ও বেলকুচি পৌ...
বগুড়ায় থেমে থাকা ট্রাকে ধাক্কা; ঘুমন্ত ড্রাইভারের মর্মান্তিক মৃত্যু
সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় থেমে থাকা ট্রাকে ধাক্কা; ঘুমন্ত ড্রাইভারের মর্মান্তিক মৃত্যু

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়ার মহাস্থানে একটি থেমে থাকা বালুবাহী ট্রাকে ধাক্কা দেয়ার ঘটনায় মনির হোসেন (২৮) নামের এক ট্রাক চালক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন হেলপার লায়ন মিয়া (২৫), যিনি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।নিহত মনির পঞ্চগড় সদর উপজেলার গোলেয়াপাড়া গ্রামের মাজারুল ইসলামের ছেলে এবং আহত লায়ন মিয়া একই উপজেলার দলুয়াপাড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২৮ জুলাই) ভোর ৫টার দিকে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি দশ চাকার বালুবাহী ট্রাক মহাস্থান নাগরকান্দী হাতিবান্ধা এলাকায় এসে পিছন দিক থেকে থেমে থাকা অপর একটি ট্রাকে ধাক্কা দেয়। সংঘর্ষের সময় নিহত মনির হোসেন ক্যাবিনে ঘুমাচ্ছিলেন এবং হেলপার লায়ন মিয়া ট্রাকটি চালাচ্ছিলেন বলে জানা যায়। ধাক্কার ফলে ট্রাকের সামনের ...
খাগড়াছড়িতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খাগড়াছড়িতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়িতে ৮শ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩৫ হাজার টাকাসহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকাবাল বাহারের ভগ্নীপতি জাতীয় পাটির নেতা মোশাররফ হোসেন জুয়েল(৩৫)কে আটক করেছে পুলিশ।সোমবার (২৮ জুলাই) বিকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জুয়েল আহমেদের নেতৃত্বে পুলিশ তাকে আটক করে। আটকের পর সে নিজেকে খাগড়াছড়ি জেলা জাতীয় পাটির সাবেক সাংগঠনিক সম্পাদক বলে পুলিশকে জানায়।স্থানীয়রা জানায়, জেলার শান্তি নগরের বাসিন্দা ও পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের জিয়ানগর গ্রামের মোঃ মোসলেম উদ্দিন ভূঁইয়ার ছেলে মোশাররফ হোসেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকাবাল বাহারের ভগ্নীপতি। সে ভদ্রতার মুখোশ পড়ে রমরমা ইয়াবা কারবারি করতে গিয়ে ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছে। তবে ইকবাল বাহারের ইনভেস্টম্যান্টে এই ব্যবসা দীর্ঘদিন ধরেই চলছে।খাগড়াছড়ি সদ...
ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।নিহতরা হলো—উত্তর কুটিচন্দ্রখানা এলাকার আলম মিয়ার মেয়ে আশা মনি (১১) ও আবু বক্কর সিদ্দিকের মেয়ে সুমাইয়া (১১)। তারা উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে পরিবারের অজান্তে আশা ও সুমাইয়া বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা নামলেও তারা বাড়ি ফিরছিল না। এতে উৎকণ্ঠায় পড়ে তাদের পরিবার। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে খাসের দোলা এলাকায় ভুট্ট মিয়ার একটি পুকুরে খোঁজ নিতে যান স্বজনরা। ...
রূপসায় গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সর্বশেষ, সারাদেশ

রূপসায় গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার রূপসায় গলায় ফাঁস দিয়ে আমেনা বেগম (২৬) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে।রবিবার (২৭ জুলাই) গভীর রাতে উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার দুবাই প্রবাসী মোঃ শফিকুল ইসলাম জমাদারের স্ত্রী।স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে রবিবার গভীর রাতে সে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে আশপাশের লোকজন ওই নারীর মরদেহ দেখতে পেয়ে রূপসা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।সোমবার (২৮ জুলাই) রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।...
খুলনা পিআইডির আয়োজনে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

খুলনা পিআইডির আয়োজনে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষ্যে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকালে অফিসের সংবাদকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত।জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে প্রধান অতিথি বলেন, জুলাই আন্দোলন আপনারা কাছ থেকে দেখেছেন, সেই দিনগুলো নিশ্চয় ভুলতে পারেননি। আন্দোলনে অংশ নেয়া তরুণদের গুলি করে হত্যার বিষয়টি জনসাধারণ মেনে নিতে পারেনি। প্রথম দিকে এই আন্দোলনের পেক্ষাপট ছিল ভিন্ন। তরুণরা সরকারি চাকুরিতে কোটা নামক বৈষম্যের বিরুদ্ধে এবং তাদের অধিকার নিশ্চিত করার জন্য রাস্তায় নামতে বাধ্য হয়েছিলেন। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে গণ-অভ্যুত্থানের সৃষ্টি হয়। অনেক ছা...