ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির নতুন কমিটির সাথে ইউনিয়ন নেতাকর্মীদের পরিচিতি সভা
|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সঙ্গে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলা কমপ্লেক্স হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।এসময় ফুলেল শুভেচ্ছা জানাতে পাথরডুবি ও বলদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। এর আগে আন্ধারীঝাড় ও শিলখুড়ি ইউনিয়নের নেতাকর্মীরাও একইভাবে নবগঠিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি সভায় অংশ নেন।দীর্ঘদিনের প্রতীক্ষার পর উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত হওয়ায় তৃণমূল থেকে শুরু করে উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। প্রতিদিনই শত শত নেতাকর্মী নতুন কমিটিকে শুভেচ্ছা জানাতে আসছেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আহ্বায়ক কম...










