ভূরুঙ্গামারীতে বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে মইদাম মহাবিদ্যালয়ের সংবর্ধনা
|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলা মইদাম মহাবিদ্যালয় প্রাঙ্গণে কলেজ কর্তৃপক্ষ এ আয়োজন করেন।অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে মহাবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের পরিচিতি প্রদানের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। পরিচিতি পর্ব শেষে নবগঠিত উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন ও সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল ইসলাম মন্ডল। প্রধান অতিথি ছিলেন বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, কমিটির প্রবীণ সদস্য কাজী নিজাম উদ্দিন, সহকারী অধ্যাপক বোরহান উদ্দিন, যু...










