কেসিসি’র কার্যক্রম পরিচালনা কমিটির নবম সভা
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির নবম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসির প্রশাসক মো. ফিরোজ শাহ্।স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫(ক)(২) অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত এ কমিটির সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় ‘বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন’ প্রকল্পের আওতায় বটিয়াঘাটা উপজেলার কৃষ্ণনগর মৌজায় নদীতীরবর্তী ০.৯০ একর জমি অধিগ্রহণ করে গ্যারেজ নির্মাণের অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি রূপসা মহাশ্মশানে মোরনার্স ওয়েটিং হল নির্মাণের লক্ষ্যে পুরাতন ভবন অপসারণের সিদ্ধান্ত গৃহীত হয়।এ ছাড়া ওয়ার্ড অফিসের অফিস সহায়কদের জন্য অফিস ড্রেস ও শীতকালীন গরম পোশাক, নিরাপত্তা প্রহরীদের জন্য...










