Saturday, July 25

সারাদেশ

মানিকগঞ্জে অগ্নিকাণ্ডের চেষ্টা ও নাশকতার মামলায় গ্রেপ্তার ৫
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে অগ্নিকাণ্ডের চেষ্টা ও নাশকতার মামলায় গ্রেপ্তার ৫

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা ও ঢাকা-আরিচা মহাসড়কে ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ সোমবার রাতে (১০ নভেম্বর) অভিযান চালিয়ে পাঁচ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃতরা হলেন- সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. মফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আ. খ. ম. নুরুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালেকুজ্জামান, ফুকুরহাটি ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার সাটুরিয়া প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, মফিজুর রহমান ও আনিসুর রহমানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। বাকি তিনজনের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়...
খুলনা জেলা পরিষদে গায়েব হওয়া ৬ গুরুত্বপূর্ণ নথি উদ্ধার
সর্বশেষ, সারাদেশ

খুলনা জেলা পরিষদে গায়েব হওয়া ৬ গুরুত্বপূর্ণ নথি উদ্ধার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||প্রায় পনের মাস পর খুলনা জেলা পরিষদ থেকে গায়েব হওয়া গুরুত্বপূর্ণ ছয়টি নথি উদ্ধার হয়েছে। সোমবার (১০ নভেম্বর) জেলা পরিষদের প্রধান সহকারী মো. সহিদুল ইসলাম খুলনা সদর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।জানা গেছে, গত বছরের ৫ আগস্ট বিগত আওয়ামী লীগ সরকারের পতনের সময় খুলনা জেলা পরিষদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি গায়েব হয়ে যায়। এ নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তীতে ৯ আগস্ট জেলা পরিষদের প্রধান সহকারী মো. জাহাঙ্গীর হোসেন খুলনা সদর থানায় একটি জিডি করেন এবং ১৭ আগস্ট প্রশাসনিক কর্মকর্তা এস.এম. মাহাবুবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী চাকরির কোটা সংস্কার আন্দোলনের সময় ২০০ থেকে ২৫০ জন অস্ত্রধারী ব্যক্তি খুলনা জেলা পরিষদ...
সলঙ্গায় আমিনুলের খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় আমিনুলের খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন

|| মো: আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের সলঙ্গায় অটো-ভ্যান চালক আমিনুল ইসলাম (২০) এর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। অলিদহ গ্রামের জনসাধারণের আয়োজনে অত্র এলাকাবাসী ও নিহত আমিনুলের স্বজনরা সোমবার (১০ নভেম্বর) বিকালে অলিদহ বাংলা বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নিতে নিহত আমিনুলের নিজ গ্রাম অলিদহসহ আশপাশের কয়েক গ্রামের নারী-পুরুষ ও তাঁর স্বজনরা অংশ গ্রহণ করে।মিছিলকারীরা স্লোগানে স্লোগানে আমিনুল খুনিদের ফাঁসির দাবি জানায়। মিছিলটি অলিদহ বাজার ঘুরে মাছ বাজারে গিয়ে শেষ হয়। সর্বস্তরের গ্রামবাসীর অংশ গ্রহণে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা, অটো-ভ্যানচালক আমিনুল ইসলামের খুনের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানায়।অসহায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম নিহত আমিনুল ইসলাম জীবিকার তাগিদে অটো-ভ্যান নিয়ে গত...
খুলনায় সামাজিক সুরক্ষা ব্যবস্থায় একীভূতকরণে গোলটেবিল আলোচনা
সর্বশেষ, সারাদেশ

খুলনায় সামাজিক সুরক্ষা ব্যবস্থায় একীভূতকরণে গোলটেবিল আলোচনা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||জলবায়ুজনিত অভিবাসী ও অভ্যন্তরীণ বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সোমবার (১০ নভেম্বর) সকালে খুলনা প্রেসক্লাবের হলরুমে এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. ফিরোজ শাহ। তিনি বলেন, “বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে হবে। উপকূলীয় অঞ্চল থেকে মানুষের মাইগ্রেশন রোধে পরিকল্পিত নগরায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি।”বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান। স্বাগত বক্তব্য দেন কারিতাস খুলনার আঞ্চলিক পরিচালক আলবিনো নাথ।অনুষ্ঠানে কীনোট পেপার উপস্থাপন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. ...
খুলনার রূপসা ঘাটে ট্রলার থেকে পড়ে নিখোঁজ মিঠু, রাতভর অভিযানেও সন্ধান মেলেনি
সর্বশেষ, সারাদেশ

খুলনার রূপসা ঘাটে ট্রলার থেকে পড়ে নিখোঁজ মিঠু, রাতভর অভিযানেও সন্ধান মেলেনি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||রূপসা ঘাটে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন খুলনার সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারের এডমিন অফিসার মহিদুল হক মিঠু (৪০)। রাতভর তল্লাশি অভিযান চালিয়েও সোমবার (১০ নভেম্বর) দুপুর পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নৌ পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।নিখোঁজ মিঠু রূপসা উপজেলার তালিমপুর গ্রামের মৃত মাহমুদুল ইসলামের ছেলে। প্রতিদিনের মতো রোববার রাতে অফিস শেষে বাসায় ফিরছিলেন তিনি। রাত আনুমানিক ১১টার দিকে রূপসা ঘাট পার হওয়ার সময় পশ্চিম প্রান্ত থেকে ছেড়ে আসা একটি ট্রলারে ওঠেন মিঠুসহ কয়েকজন যাত্রী।চোখে দেখা সাক্ষীদের বরাতে জানা গেছে, পূর্ব প্রান্তে ট্রলারটি ভেড়ানোর সময় মাঝি অতিরিক্ত গতি নিয়ে আকস্মিকভাবে মোড় নেন। এতে ভারসাম্য হারিয়ে কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে...
দেশব্যাপী আন্দোলনের প্রেক্ষাপটে নাগেশ্বরীতে যুবলীগ নেতা গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

দেশব্যাপী আন্দোলনের প্রেক্ষাপটে নাগেশ্বরীতে যুবলীগ নেতা গ্রেফতার

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ১৩ নভেম্বর দেশব্যাপী আন্দোলনের ডাক দেওয়ার পর, সম্ভাব্য নাশকতা ঠেকাতে সারাদেশে শুরু হয়েছে বিশেষ অভিযান ও ধরপাকড়। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশ আজ শনিবার (১০ নভেম্বর) সকালে পৌর যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে।নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) নিশ্চিত করেছেন যে, সকাল ১১টার দিকে পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান (৩৮)-কে গ্রেফতার করা হয়। তিনি পূর্বের একটি মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।থানা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি হলো—এফআইআর নং: ১৯, তারিখ: ২০ জুলাই ২০২৫জিআর নং: ১৩৫, তারিখ: ২০ জুলাই ২০২৫ধারা: সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৮/৯/১০/১২/১৩ওসি আরও জানান, “আওয়ামী লীগের ঘোষিত আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে নাশকতার আশ...
ভূরুঙ্গামারীতে দুই নারী আটক, জব্দ নগদ টাকা ও মোটরসাইকেল
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে দুই নারী আটক, জব্দ নগদ টাকা ও মোটরসাইকেল

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৯ নভেম্বর (রবিবার) রাত ৯ টায় সন্দেহজনক অবস্থায় দুই নারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি হ্যান্ডব্যাগে নগদ ৪৮ হাজার ৩০০ টাকা, চারটি মোবাইল ফোন, ১৩টি কস্টেপ, একটি কাঁচি এবং একটি ডিসকভার ১৩৫ মোটরসাইকেল জব্দ করা হয়।আটককৃতরা হলেন—ভূরুঙ্গামারী উপজেলার গুচ্ছগ্রামের শওকত আলীর মেয়ে রুমি এবং রংপুরের বদরগঞ্জ থানার বারুয়া গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শাপলা।পুলিশ সূত্রে জানা গেছে, তাদের কাছে কোনো মাদকদ্রব্য পাওয়া না গেলেও জিজ্ঞাসাবাদের সময় ভূরুঙ্গামারীতে আসার উদ্দেশ্য এবং জব্দকৃত আলামতের বিষয়ে তারা কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”এদিকে, পুলিশের এ অভিযানে স্থানীয়দের মধ্...
কুড়িগ্রামে পুনরায় সরব হচ্ছে অনুমোদনহীন ইটভাটা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে পুনরায় সরব হচ্ছে অনুমোদনহীন ইটভাটা

আইন-নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে কার্যক্রম, প্রশাসনের নজরদারি প্রশ্নবিদ্ধ|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলায় আবারও সরব হয়ে উঠেছে অনুমোদনহীন ইটভাটাগুলো। জেলার প্রায় প্রতিটি উপজেলাতেই সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে চলছে এসব ভাটার কার্যক্রম। এর মধ্যে সবচেয়ে বেশি ইটভাটা দেখা যায় নাগেশ্বরী উপজেলায়।জানা যায়, জেলার অধিকাংশ ইটভাটাই গড়ে উঠেছে পৌরসভা, শিক্ষাপ্রতিষ্ঠান, জনবসতি কিংবা বাজার এলাকার সন্নিকটে—যেখানে ইটভাটা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী, কোনো ইটভাটা শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, আবাসিক এলাকা বা বাজার থেকে কমপক্ষে এক কিলোমিটার দূরে হতে হবে। এবং পৌরসভা এলাকায় কোনোভাবেই ইটভাটা চালানো যাবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, এই আইনের তোয়াক্কা না করেই বছরের পর বছর চলছে এসব ভাটার কার্যক্রম।স্থানীয়দের অভিযোগ, এসব ইটভাটা থেকে নির্...
আওয়ামী লীগের এমপিরা লুটেপুটে খেয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন করেনি: বকুল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আওয়ামী লীগের এমপিরা লুটেপুটে খেয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন করেনি: বকুল

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, আওয়ামীলীগ যা করেছে আমরা তার বিপরীত করবো। তারা চরাঞ্চলে ঝগড়া লাগিয়েছে, বিভিন্নভাবে টাকা পয়সা নিয়েছে, তারা যে সকল অপকর্ম করেছে, আমরা সেটা করবো না।রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় চর আড়ালিয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।আশরাফ উদ্দিন বকুল আরও বলেন, ১৭ বছরের নিপিড়ন নির্যাতনের পরে সুযোগ এসেছে আজকে ঐক্যবদ্ধ হয়ে মা বোনদের সাথে নিয়ে নির্বাচনের দিন ধানের শীষকে বিজয়ী করার। আওয়ামীলীগের এমপিরা সাতবার নির্বাচিত হয়েও লুটেপুটে খেয়েছে কিন্তু মানুষের ভাগ্য বা রাস্তার কোনো উন্নয়ন করেনি এমনকি এলাকায় কোনো শিল্প কারখানা করেনি। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর আস্থা ও বিশ্বাস রাখার ...
রায়পুরায় ১০০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় ১০০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরায় অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (৯ নভেম্বর) গোপন সংবাদের উপজেলার মাহমুদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাহমুদাবাদ লিজা জর্দা কোম্পানির সামনে থেকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ এলাকার ওবায়েদ উল্লাহর ছেলে সৌরভ মিয়াকে (২৬) ১ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।পুলিশ জানায়, আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।...