মঙ্গলবার, এপ্রিল ২৮

সারাদেশ

মানিকগঞ্জের কালিগঙ্গা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জের কালিগঙ্গা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলার কালিগঙ্গা নদী হতে ভাসমান এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বেঙরোই গ্রামে নদীর উজান থেকে ভেসে আসা স্রোতে লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।স্থানীয়রা জানান, সকালবেলা নদীতে মাছ ধরতে গিয়ে তারা প্রথমে ভাসমান লাশটির খোঁজ পান। পরে বিষয়টি পুলিশকে জানালে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত যুবকের বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে।ঘটনাস্থল পরিদর্শনে আসেন মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন। তিনি সাংবাদিকদের জানান, অজ্ঞাত এই লাশের পরিচয় শনাক্ত করতে পিবিআই, সিআইডি এবং র‌্যাবের যৌথ টিমকে ডাকা হয়েছে। তারা বিভিন্ন প্রমাণ সংগ্রহের মাধ্যম...
হলে ও সাংবাদিক সংগঠনে থাকতে পারবেন না ইবি শিক্ষার্থী আবরার
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

হলে ও সাংবাদিক সংগঠনে থাকতে পারবেন না ইবি শিক্ষার্থী আবরার

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিফ আল আবরারের বিরুদ্ধে শাহ আজিজুর রহমান হলে সিট বরাদ্দ না দেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কোন সাংবাদিক ফোরামে থাকতে পারবে না মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ। গত ২৮ আগস্ট অনুষ্ঠিত ২৭০তম (সাধারণ) সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।অফিস আদেশ সূত্রে, গত ২৯ মে দিবাগত রাতে শাহ আজিজুর রহমান হলে সংঘটিত ঘটনার কারণ উদঘাটন ও প্রকৃত দোষীদের চিহ্নিত করে সুপারিশ প্রদানের বিষয়ে উপাচার্য কর্তৃক গঠিত কমিটির সুপারিশ ও ২৮ আগস্ট অনুষ্ঠিত ২৭০তম সিন্ডিকেট সভার প্রস্তাব ও সিদ্ধান্ত ২৫ এর অনুমোদন অনুযায়ী কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্না...
বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) চট্টগ্রাম জেলার দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) চট্টগ্রাম জেলার দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

|| চট্টগ্রাম প্রতিনিধি ||গত ১২ সেপ্টেম্বর নগরীর নিউমার্কেটস্থ ডায়মন্ড রেস্টুরেন্টে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) চট্টগ্রাম জেলার দ্বি-বার্ষিক কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ মোজ্জামেল হক (ভূতপূর্ব অধ্যক্ষ, পটিয়া সরকারী কলেজ ও উপদেষ্টা বিওয়াইসিএফ চট্টগ্রাম জেলা)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানিত অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইসিএফ এর কেন্দ্রীয় চেয়ারম্যান শাহ্ মজিবুল হক।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর রতন দাশ, ২/লেঃ মোঃ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সিঃ সহ- সভাপতি শামীম আহমেদ, কেন্দ্রীয় সহ-সভাপতি মহসিন উদ্দীন চৌধুরী, কেন্দ্রীয় সহ-সভাপতি আ.ন.ম মঞ্জুরুল ইসলাম ভূইয়া, কেন্দ্রীয় সহ-সভাপতি মাকসুদুর রহমান রাসেল, কেন্দ্রীয় যুগ্ম-সাধার...
খুলনার ফুলতলায় পরিত্যক্ত অবস্থায় দেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার ফুলতলায় পরিত্যক্ত অবস্থায় দেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা জেলার ফুলতলা থানাধীন দামোদর কারিকরপাড়া বাইতুর রহমত জামে মসজিদের বারান্দা থেকে একটি দেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ।ফুলতলা থানা পুলিশ জানায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর প্রায় ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে স্থানীয় সাক্ষীদের সহায়তায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করে জব্দ করা হয় দুপুর ১২টা ৪০ মিনিটে।মসজিদের ভেতরে কে বা কারা অস্ত্রটি রেখে গেছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ফুলতলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।...
ইবিতে বাস ভাঙচুরের ঘটনায় পাঁচ শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে বাস ভাঙচুরের ঘটনায় পাঁচ শিক্ষার্থী বহিষ্কার

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে বাস ভাঙচুরের ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এদের মধ্যে দুইজনকে এক বছর এবং বাকি তিনজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক তিনটি অফিস আদেশে এ তথ্য জানা যায়। গত ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ২৭০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।এক বছরের জন্য বহিষ্কার হওয়া দুই শিক্ষার্থী হলেন, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শাহরিয়ার নাজিম ও মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মোস্তাফিজুর রহমান সায়েম। অন্যদিকে ছয় মাসের জন্য বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আব্দুল মান্নান লুমান, সৈয়দ সাজিদ হোসেন ও তাকবির হাসান হৃদয়।জানা যায়, গত ২২ জানুয়ারি রাতে ইসল...
ইবি শিক্ষার্থী সাজিদ হত্যা: দুই মাস পর সিআইডিতে মামলা হস্তান্তর
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যা: দুই মাস পর সিআইডিতে মামলা হস্তান্তর

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||লাশ উদ্ধারের প্রায় দুই মাস পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ হত্যা মামলার তদন্তভার ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এর কাছে হস্তান্তর করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম-রেঞ্জ) জান্নাতুল হাসান স্বাক্ষরিত এক আদেশে আনুষ্ঠানিকভাবে এ হস্তান্তর করা হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।জানা যায়, গত ১৭ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ৩ আগস্ট ভিসেরা রিপোর্টে সাজিদকে শ্বাসরোধে হত্যার বিষয়টি উঠে আসে। এর পরদিন ৪ আগস্ট সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ ইবি থানায় হত্যা মামলা দায়ের করে সিআইডির মাধ্যমে তদন্তের আবেদন জানান। এর প্রেক্ষিতে সিআইডির হাতে তদন্তভার দেওয়ার প্রস্তুতি চলে। তবে থানা সূত্র ...
নাগেশ্বরীতে বিএনপি’র ইউনিয়ন ও চর উন্নয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বিএনপি’র ইউনিয়ন ও চর উন্নয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগেশ্বরী উপজেলা শাখার ১৪ ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে সদ্য গঠিত ৭টি ইউনিয়ন আহবায়ক কমিটির পরিচিতি সভা এবং দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত চরাঞ্চলের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার লক্ষ্যে গঠিত চর উন্নয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা মুক্তমঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়।সভা শেষে উত্তর ধরলার অবহেলিত নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও ফুলবাড়ি উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবি— রংপুর বিভাগীয় শহরের সাথে সরাসরি বাস যোগাযোগ চালুর দাবিতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা মুক্তমঞ্চ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহবায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র আহবায়ক ও সা...
বামনায় গলা কেটে হত্যার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের ফাঁসির দাবি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বামনায় গলা কেটে হত্যার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের ফাঁসির দাবি

|| প্রদেশ মিস্ত্রী | বামনা (বরগুনা) প্রতিনিধি ||বরগুনার বামনা উপজেলায় অটোচালক মো. আজিজুল সিকদারকে নৃশংসভাবে গলা কেটে হত্যা ও অটো রিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় বামনা উপজেলা গোলচত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।এর আগে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৩ নং রামনা ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ঈদগাহ মাঠের পশ্চিম পাশের একটি ডোবা থেকে নিহত আজিজুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আজিজুল সিকদার (২৫) উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের বড় তালেশ্বর গ্রামের ফারুক সিকদারের ছেলে। তিনি অটো রিকশা চালক ছিলেন।পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় সাইফুল ইসলাম (৩৫) ও হৃদয় হাওলাদার (২২) নামের দুই যুবক তাকে অটোরিকশাসহ ভাড়া করে নিয়ে যায়। পরে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যার পর মরদেহ ...
চারদিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থীর ভাই, সন্ধান চায় পরিবার
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

চারদিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থীর ভাই, সন্ধান চায় পরিবার

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||চারদিন ধরে নিখোঁজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের শিক্ষার্থী হাসিব বিল্লাহ’র বড় ভাই সাইফুজ্জামান কাউসার (৩০)। গত ৯ সেপ্টেম্বর বিকেল ৩টায় বাড়ি থেকে বের হওয়ার পর আর সন্ধান মেলেনি। তার বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন মিরুখালী ইউনিয়নের ওয়াহেদাবাদ এলাকায়। কাউসার এ কে এম সিদ্দিক এর ছেলে।এ ঘটনায় ১০ সেপ্টেম্বর মঠবাড়িয়া থানায় সাধারণ ডায়েরিভূক্তির আবেদন করেছে নিখোঁজের স্ত্রী শিমু। থানার জিডি নং: ৫৪০, ট্র্যাকিং নং: U3BKRU.। এছাড়াও তার কোনো সন্ধান পেলে 01768669291, 01571045597 নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে তার পরিবার।জিডিতে উল্লেখ রয়েছে, সাইফুজ্জামানের শারিরিক গঠন শ্যামলা ও উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। নিখোঁজ হওয়ার আগে হাফহাতা টিশার্ট ও প্যান্ট পরনে ছিল। নিখোঁজের সময় 01714652337 ও 01974752337 নম্বর সাথে ছিল।নিখোঁজের ভাই হাসিব বিল্লাহ জানান,...
বেলকুচি প্রেসক্লাবের আয়োজনে আনন্দমেলা নিয়ে অপপ্রচার, আয়োজক কমিটির প্রতিবাদ
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচি প্রেসক্লাবের আয়োজনে আনন্দমেলা নিয়ে অপপ্রচার, আয়োজক কমিটির প্রতিবাদ

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আনন্দমেলাকে ঘিরে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন স্থানে প্রচার করা হচ্ছে যে, মেলায় অবৈধ লটারি কিংবা অশ্লীল কার্যক্রম চলছে। তবে আয়োজক কমিটি এসব অভিযোগকে গুজব, মিথ্যা ও বানোয়াট বলে প্রত্যাখ্যান করেছে।আয়োজকরা জানিয়েছেন, মেলাটি কেবলমাত্র স্থানীয় জনগণের বিনোদন, সাংস্কৃতিক চর্চা ও পারিবারিক আনন্দের জন্য আয়োজন করা হয়েছে। এখানে কোনো অসামাজিক, সমাজ ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম চলছে না। বরং প্রতিদিন হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে মেলা একটি নিরাপদ ও পরিবারবান্ধব পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের পদচারণায় মেলা প্রকম্পিত। সাংস্কৃতিক অনুষ্ঠান, বইমেলা, শিশুদের খেলা...