রবিবার, মার্চ ১

সারাদেশ

প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দিবেন, তারপরও অনৈতিক কাজ করবেন না: ঢাকা বিভাগীয় কমিশনার
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দিবেন, তারপরও অনৈতিক কাজ করবেন না: ঢাকা বিভাগীয় কমিশনার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, “প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দিবেন, তারপরও অনৈতিক কাজ করবেন না।” তিনি স্পষ্ট করে বলেন, সেনাবাহিনী সবসময় আমাদের সাপোর্ট দিবে। কোনো অনৈতিক কাজ করা যাবে না।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের হলরুমে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নির্বাচন নিয়ে কোনো আশঙ্কার অবকাশ নেই উল্লেখ করে শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, “যারা ভিউ ব্যবসা করেন, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন হবে না বলে গুজব ছড়াচ্ছে। গণভোট এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ১২ ফেব্রুয়ারিই নির্বাচন অনুষ্ঠিত হবে।”প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা কেন্দ্রের ...
রাজশাহীতে র‍্যাবের বিশেষ অভিযান: তাজা গুলিসহ অবৈধ অস্ত্র উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীতে র‍্যাবের বিশেষ অভিযান: তাজা গুলিসহ অবৈধ অস্ত্র উদ্ধার

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক অবৈধ আগ্নেয়াস্ত্র ও পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে র‍্যাব-৫। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান, দুটি এয়ারগান এবং ২০ রাউন্ড পিস্তলের তাজা গুলি। এসব অস্ত্র অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে।র‍্যাব-৫ সূত্র জানায়, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সন্ত্রাসবাদ, অবৈধ অস্ত্র, মাদক কারবার, ছিনতাই ও সংগঠিত অপরাধের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী অঞ্চলেও র‍্যাব-৫ নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করেছে।গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি...
মানিকগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বিদেশী রিভলবারসহ দেশীয় অস্ত্র ও ককটেল বোমা উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বিদেশী রিভলবারসহ দেশীয় অস্ত্র ও ককটেল বোমা উদ্ধার

|| সেলিম মোললা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে যৌথবাহিনীর অভিযানে একটি রিভলবার, পাঁচটি ককটেল বোমা, বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র এবং একটি বৈদ্যুতিক সংযোগযুক্ত বোমা উদ্ধার করা হয়েছে।সোমবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ব্রিজ সংলগ্ন একটি পরিত্যক্ত স্থানে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় বলে জানানো হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার মহর আলী এবং অতিরি...
বাংলাদেশ আওয়ামীলীগ হলো স্বাধীনতার পক্ষের শক্তি : বিএনপি নেতা আনিস মৃধা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বাংলাদেশ আওয়ামীলীগ হলো স্বাধীনতার পক্ষের শক্তি : বিএনপি নেতা আনিস মৃধা

|| বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বরিশালের বানারীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রভাবশালী দুই নেতাকে সঙ্গে নিয়ে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় নামায় স্থানীয় রাজনীতিতে এক চাঞ্চল্যকর রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস মৃধার পক্ষ থেকে আওয়ামী লীগকে ‘স্বাধীনতার পক্ষের শক্তি’ হিসেবে অভিহিত করায় জনমনে ক্ষোভ ও বিস্ময় সৃষ্টি হয়েছে।সম্প্রতি বরিশাল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টুর একটি নির্বাচনী প্রচারণার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, আওয়ামী লীগ সরকারের আমলের টানা তিনবারের সাবেক পৌর মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা এবং প্রভাবশালী আওয়ামী লীগ নেতা খলিল চোকদারকে নিয়ে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপি প্রার্থী ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।এই ভিডিওটি নিজের...
রানা’র বিজয় নিশ্চিত করতে হাট-বাজারে প্রচারণায় ছাত্রদল নেতা টুকু
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রানা’র বিজয় নিশ্চিত করতে হাট-বাজারে প্রচারণায় ছাত্রদল নেতা টুকু

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা’র বিজয় নিশ্চিত করতে মাঠ চষে বেড়াচ্ছেন নাগেশ্বরী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রোকনুজ্জামান টুকু। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও জনবহুল এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।দলীয় সূত্রে জানা যায়, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রোকনুজ্জামান টুকু প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নাগেশ্বরী উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার, চায়ের দোকান, জনসমাগমস্থল ও গ্রামীণ জনপদে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। তিনি বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা’র পক্ষে ভোট প্রার্থনা করছেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছেন।প্রচারণাকালে রোকনুজ্জামান টুকু বলে...
মানিকগঞ্জ জেলা প্রশাসকের সাথে ওএমআরইউ নেতৃবৃন্দের সাক্ষাৎ
সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ জেলা প্রশাসকের সাথে ওএমআরইউ নেতৃবৃন্দের সাক্ষাৎ

|| ​সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীলদের নামের তালিকা প্রদান করেছেন অনলাইন এন্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (ওএমআরইউ)-এর নেতৃবৃন্দ। কমিটির সভাপতি এ এস এম সাইফুল্লাহ ও সাধারণ সম্পাদক শাহীন তারেক জেলা প্রশাসকের নিকট এই তালিকা হস্তান্তর করেন।​এর আগে গত ২৭ জানুয়ারি মানিকগঞ্জ জেলা অনলাইন এন্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (ওএমআরইউ)-এর কার্যনির্বাহী কমিটির ঘোষণা করা হয়।​সাক্ষাতকালে ত্রয়দশ নির্বাচনে সাংবাদিক ফোরামের জেলা প্রতিনিধি ও থানা প্রতিনিধিদের নির্বাচন পর্যবেক্ষণে নিয়োগের জন্য অনলাইন মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটের প্যাডে আনুষ্ঠানিক আবেদন জানানো হয়। সম্মানিত জেলা প্রশাসক সংগঠনের কমিটির লিস্ট জমা নিয়েছেন এবং পর্যবেক্ষণ দেওয়ার বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন।...
কর্মজীবী শিশুদের জন্য সিইউসি স্কুলে বিনামূল্যে শিক্ষা কার্যক্রম শুরু
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

কর্মজীবী শিশুদের জন্য সিইউসি স্কুলে বিনামূল্যে শিক্ষা কার্যক্রম শুরু

||শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||সুবিধাবঞ্চিত ও কর্মজীবী শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে খুলনায় নতুন উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজ্ড চাইল্ড (সিইউসি)। সংগঠনটির পরিচালনায় সিইউসি স্কুলে কর্মজীবী শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) খুলনা নগরীর ৬১, সাউথ সেন্ট্রাল রোডে অবস্থিত নার্গিস মেমোরিয়াল হাসপাতাল প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইউসির সভাপতি মোহাম্মদ শাহিন হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিইউসি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মুজাহিদ হোসেন মিরাজ, সহকারী শিক্ষক আরিফা ইসলাম খুকুমণি, ঝরনা বেগমসহ সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিইউসির সভাপতি মোহাম্মদ শাহিন হোসেন বলেন, দারিদ্র্যের কারণে দেশের বহু শিশু অল্প...
ফুলবাড়ীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে রূপ, ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমাগম
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে রূপ, ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমাগম

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আয়োজনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনের মনোনীত প্রার্থী আল হাজ সোহেল হোসনাইন কায়কোবাদের সমর্থনে আয়োজিত এ জনসভা জনসমুদ্রে পরিণত হয়।সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলার ঐতিহ্যবাহী ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে শত শত নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ জনগণ অংশ নেন।সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম-২ আসনের মনোনীত প্রার্থী আল হাজ সোহেল হোসনাইন কায়কো...
নারীদের অবমাননা ও মিথ্যাচারকারীরা কখনো জনদরদি হতে পারে না: খুলনায় তারেক রহমান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নারীদের অবমাননা ও মিথ্যাচারকারীরা কখনো জনদরদি হতে পারে না: খুলনায় তারেক রহমান

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা নারীদের অসম্মান করে, জনগণের সামনে মিথ্যা বলে এবং ভোটাধিকার কেড়ে নেয়, তারা কখনো দেশপ্রেমিক বা জনদরদি শক্তি হতে পারে না। নারীবিদ্বেষী বক্তব্য ও মিথ্যাচারের মাধ্যমে একটি রাজনৈতিক দল নিজেদের প্রকৃত চরিত্র প্রকাশ করছে বলেও মন্তব্য করেন তিনি।সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। দীর্ঘ সময় ধরে দেওয়া বক্তব্যে তিনি নারীর মর্যাদা, ভোটাধিকার, গণতন্ত্র ও দেশের ভবিষ্যৎ নিয়ে কঠোর অবস্থান তুলে ধরেন। জনসভায় বিপুল মানুষের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।তারেক রহমান বলেন, “দেশ পরিচালনা শুধু কথার ফুলঝুরি দিয়ে সম্ভব নয়। বাস্তব কাজের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।” বিএনপি সরক...
মোংলায় বিশ্ব জলাভূমি দিবসে সুন্দরবন রক্ষার আহ্বান
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

মোংলায় বিশ্ব জলাভূমি দিবসে সুন্দরবন রক্ষার আহ্বান

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রক্ষায় কয়লা দূষণ ও অপরিকল্পিত শিল্প কার্যক্রম বন্ধের জোর দাবি উঠেছে। বক্তারা বলেন, মানুষের লাগামহীন হস্তক্ষেপে সুন্দরবনের জলাভূমি আজ মারাত্মক সংকটে পড়েছে। নদী, খাল ও বনাঞ্চলে দূষণের মাত্রা বাড়তে থাকলে এ অঞ্চল তার স্বাভাবিক প্রাণপ্রবাহ হারাবে।বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে সোমবার (২ ফেব্রুয়ার) সকালে মোংলার কাপালিরমেঠ গ্রামে আয়োজিত মানববন্ধনে এসব দাবি তুলে ধরা হয়। পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সুন্দরবন রক্ষায় আমরা এবং পশুর রিভার ওয়াটারকিপার যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।মানববন্ধনে সভাপতিত্ব করেন সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী ও পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশকর্মী মো. নূর আলম শেখ। বক্তব্য দেন জেলে সমিতির নেতা আব্দুর রশিদ হাওলাদার, আইনজীবী সার্বভৌম, নাগরিক নেতা রাকেস সানা, ধরা’র নেত্রী কমলা সরকার, উন্নয়ন...