Saturday, July 25

সারাদেশ

বেরোবির বহিষ্কৃত শিক্ষার্থীরা দিচ্ছেন ফাইনাল পরীক্ষা, এক মাসেও শেষ হয়নি তদন্ত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেরোবির বহিষ্কৃত শিক্ষার্থীরা দিচ্ছেন ফাইনাল পরীক্ষা, এক মাসেও শেষ হয়নি তদন্ত

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ফুটবল খেলাকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় মার্কেটিং বিভাগের ৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বহিষ্কৃত হলেও তারা দিচ্ছেন ফাইনাল পরীক্ষা। এর আগে দিয়েছেন মিড টার্ম পরীক্ষাও।জানা যায়, গত ১৩ অক্টোবর রাত সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক জরুরি বৈঠকে ৮ জনকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী সাফায়েত হোসেন শুভ, শাহরিয়ার অপু, সজিব, সৌরভ, নাজমুজ সাকিব, রোহান সরকার রোহান, জিহাদ ও ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আশরাফুল‌ ইসলাম।খোঁজ নিয়ে জানা যায়, মার্কেটিং বিভাগের বহিষ্কৃত ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীরা গত ৬ নভেম্বর ও ২০২১-২২ সেশনের আশরাফুল ৯ নভেম্বর থেকে ফাইনাল পরীক্ষা...
পানছড়ি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

পানছড়ি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কাঠালতলা সীমান্তে ভারতীয় জিরা ও বিভিন্ন প্রকার কসমেটিক জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় নায়েব সুবেদার মোঃ ইমদাদুল হক এর নেতৃত্বে নিয়মিত টহল দল এই সকল পণ্য জব্দ করে।বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোপন সংবাদ ও বিশেষ টহল এর মাধ্যমে এই অভিযান চালানো হয়।...
চার বিভাগে নতুন বিভাগীয় কমিশনার : খুলনায় মোখতার আহমেদ
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

চার বিভাগে নতুন বিভাগীয় কমিশনার : খুলনায় মোখতার আহমেদ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||শিগগির অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদল করেছে সরকার। বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে চার বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ এবং একজনকে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব আমিনুল ইসলাম।প্রজ্ঞাপনে জানানো হয়— ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদকে খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। দীর্ঘদিন ময়মনসিংহে দায়িত্ব পালন করা এই কর্মকর্তা এবার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট খুলনায় দায়িত্ব নেবেন। নির্বাচনকালীন সময়ে খুলনা অঞ্চলে প্রশাসনিক সমন্বয় ও তদারকিতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। খুলনা বিভাগীয় কমিশনারের দায়িত্বের পাশাপাশি পদাধিকার বলে তিনি খুলনা স...
কুড়িগ্রামে নাশকতারোধে বিশেষ অভিযান: ৩ দিনে গ্রেফতার ৫১ জন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে নাশকতারোধে বিশেষ অভিযান: ৩ দিনে গ্রেফতার ৫১ জন

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||তথাকথিত লকডাউনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধে কুড়িগ্রাম জেলা পুলিশ টানা বিশেষ অভিযান পরিচালনা করছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আরও ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গত তিন দিনে নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে মোট ৫১ জনকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।জেলা পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থিত বিভিন্ন গ্রুপের সদস্যরা নাশকতা, অস্থিতিশীলতা সৃষ্টি, পূর্বের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা এবং সাধারণ মানুষের উপর নির্যাতনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতা, পরিকল্পিত সহিংসতা এবং অন্যায় কার্যক্রমে জড়িত থাকার একাধিক মামলা রয়েছে।গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—নাগেশ্বরীর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য মোঃ লিটন মিয়া, কু...
বেলকুচিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বেলকুচিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ)সিরাজগঞ্জের বেলকুচিতে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে। “কর্মস্থলে ডায়াবেটিস—সচেতনতা গড়ে তুলুন” প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১৪ নভেম্বর) বেলকুচি ডায়াবেটিক সেন্টার অ্যান্ড কমিউনিটি হাসপাতালের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা ও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন প্রধান অতিথি ডা. এ.বি.এম কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক শফিকুল ইসলাম, অজিত সরকার, জাহাঙ্গীর আলম এবং বেলকুচি সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স লিপি আরা।আলোচনা সভায় বক্তারা ডায়াবেটিস প্রতিরোধে নিয়মিত ব্যায়াম, খাদ্য নিয়ন্ত্রণ ও কর্মস্থলে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির স্বীকৃত অঙ্গ প্রতিষ্ঠান...
পাঁচ দফা দাবিতে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

পাঁচ দফা দাবিতে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল দশটায় সিরাজগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশন থেকে মিছিলটি বের হয়ে শহরের এস এস রোড প্রেসক্লাব হয়ে দরগা পট্টিতে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সম্মানিত সেক্রেটারি সিরাজগঞ্জ সদর কামারখন্দ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি তার বক্তৃতায় বলেন, একটি দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনি তাদের কথামতো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। দেশবাসী এটা মেনে নেবে না। জুলাই আন্দোলনের যারা অংশগ্রহণ করেছে যারা আত্মহুতি দিয়েছে তাদের সাথে আপনি বেইমানি করছেন। আপনাকে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। আন্দোলনের মাধ্যমে নভ...
“যারা নির্বাচন চায় না, তারা ১৯৭১ সালে বাংলাদেশও চায়নি” —আলীম
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

“যারা নির্বাচন চায় না, তারা ১৯৭১ সালে বাংলাদেশও চায়নি” —আলীম

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় চালা মধ্য মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী পথসভা–২০২৫। সভায় বক্তারা দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম।সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার।প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—হাজী আব্দুর রা...
লিডিং ইউনিভার্সিটি পরিবারে সদস‍্যদের মধ‍্যে সবজি বিতরণ 
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লিডিং ইউনিভার্সিটি পরিবারে সদস‍্যদের মধ‍্যে সবজি বিতরণ 

পরিবারে পুষ্টিযোগানে সবজি চাষ গুরুত্বপূর্ণ _দানবীর ড. সৈয়দ রাগীব আলী|| নিজস্ব প্রতিবেদক ||লিডিং ইউনিভার্সিটি পরিবারে পুষ্টির যোগানে সবজি বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। বিশ্ববিদ্যালয়ের বাংলোর পাশের নিজস্ব জমিতে উৎপাদিত লাউ, লাল শাক, সরিষার শাখসহ বিভিন্ন ধরনের শাকসবজি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের মধ‍্যে বিতরণ করেন তিনি।লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে বুধবার (১২ নভেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ সবজি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, পরিবেশ ও স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে সবজি চাষ গুরুত্বপূর্ণ। দেশের অর্থনীতিতে অবদান এবং সবজি চাষ খাদ্য নিরাপত্তাহীনতা হ্রাস করে, পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ...
সিইউসির উদ্যোগে খুলনায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক ও শিক্ষা উপকরণ বিতরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সিইউসির উদ্যোগে খুলনায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক ও শিক্ষা উপকরণ বিতরণ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার আলোয় আলোকিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন ‘কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (C.U.C)’। সংগঠনটির উদ্যোগে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) খুলনার ৬১ সাউথ সেন্ট্রাল রোড, নার্গিস মেমোরিয়াল হাসপাতাল প্রাঙ্গণে অবস্থিত সিইউসি স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিইউসির সভাপতি জনাব মো. শাহিন হোসেন এবং সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক আরিফা ইসলাম খুকুমণি।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইউসির প্রধান উপদেষ্টা ডা. কাজী আরিফ উদ্দিন আহমেদ।বিশেষ অতিথি হিসেবে যোগ দেন আমেরিকা প্রবাসী কাজী আসিফ উদ্দিন আহমেদ, সিইউসির উপদে...
৯ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের মুসা
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

৯ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের মুসা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় মাত্র নয় মাসে পবিত্র কোরআনুল কারিম হিফজ করে সবাইকে অবাক করে দিয়েছে ৯ বছরের মুস্তাকিম বিল্লাহ মুসা। অল্প সময়ের এই অসাধারণ অর্জনে উচ্ছ্বসিত তার শিক্ষক, অভিভাবকসহ এলাকাবাসী।জানা যায়, মুস্তাকিম বিল্লাহ মুসা নগরীর তানযীমুল উম্মাহ প্রি-হিফয মাদরাসার হিফয বিভাগের শিক্ষার্থী। মাত্র ৯ মাস ২১ দিনে তিনি পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেন। মুসা মহানগরীর ডালমিল মোড় এলাকার ৪২বি কে. রায় রোডের বাসিন্দা— শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পিরোজপুরের সহকারী প্রকৌশলী (সিভিল) মো. মোস্তাফিজুর রহমান ও জাকিয়া জান্নাত আরার ছোট ছেলে।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় তানযীমুল উম্মাহ প্রি-হিফয মাদরাসা প্রাঙ্গণে মুসার শেষ সবক ও পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার শাখা প্রধান হাফেয ইমরান খালিদ। প্রধান অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন...