Sunday, October 18

সারাদেশ

ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির বিশাল নির্বাচনী জনসভা: আমিরুল ইসলাম খান আলীমের পক্ষে গণজোয়ার
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির বিশাল নির্বাচনী জনসভা: আমিরুল ইসলাম খান আলীমের পক্ষে গণজোয়ার

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনের অন্তর্ভুক্ত ৫নং ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ধুকুরিয়াবেড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিরুল ইসলাম খান আলীমকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। জনসভাটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।জনসভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সৈয়দ আহমেদ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের ধানের শীষের প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতী দলের য...
নিসচার উদ্যোগে খুলনায় সুবিধাবঞ্চিত শিশুদের পিঠা উৎসব
সর্বশেষ, সারাদেশ

নিসচার উদ্যোগে খুলনায় সুবিধাবঞ্চিত শিশুদের পিঠা উৎসব

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে খুলনায় ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে খুলনা মহানগরীর লবনচরা এলাকার আমতলার বালুর মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে সমাজের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক পথশিশু অংশ নেয়। শিশুদের আনন্দ ও হাসিতে উৎসব প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত।নিসচা খুলনা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ বেতার খুলনার জেলা সংবাদদাতা কামাল মোস্তফা।পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক ...
মহারাজপুরে জামায়াতের নারী সমাবেশে লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মহারাজপুরে জামায়াতের নারী সমাবেশে লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক মহিলা নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেন, যারা ক্ষমতায় যাওয়ার আগেই মা-বোনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ, তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মানুষের জান ও সম্পদের নিরাপত্তা রক্ষা করতে পারবে—এমন আশা করা যায় না।তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই প্রতিপক্ষের কর্মী-সমর্থকদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটলেও নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এতে জনমনে প্রশ্ন ও অনাস্থা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে এসব সহিংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ...
আলোকিত দৈনিকে খবর প্রকাশের পর নতুন অটোরিকশা উপহার পেলেন সেই গাদু ভাই
সর্বশেষ, সারাদেশ

আলোকিত দৈনিকে খবর প্রকাশের পর নতুন অটোরিকশা উপহার পেলেন সেই গাদু ভাই

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||নামাজ শেষে অটোরিকশা না পেয়ে কাঁদছেন গাদু ভাই শিরোনামে অনলাইন নিউজ পোর্টাল আলোকিত দৈনিকে খবর প্রকাশ পাওয়ায় নতুন অটোরিকশা উপহার পেলেন অসহায় নুর হোসেন গাদু (৭০)।সিরাজগঞ্জের সলঙ্গায় চুরি যাওয়ার ঘটনা পত্রিকা প্রকাশের পর শাহজপুরের মানবিক মানুষ দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস তাঁর ফেসবুকে গাদু ভাইকে নতুন অটোরিকশা কিনে দেবার জন্য আর্থিক সহযোগিতা চেয়ে পোস্ট করলে সহযোগিতার হাত বাড়িয়েছেন প্রবাসী ময়নুল হক।শুক্রবার (৩০ জানুয়ারি) বাদ জুমা সলঙ্গা থানা মোড়ে আছিয়া বছির মেডিকেল সেন্টার'র সামনে মামুন বিশ্বাস ময়নুল হকের দেয়া অর্থে গাদু ভাইকে একটি নতুন অটোরিকশা-সহ নতুন পাঞ্জাবি, টুপি, চাউল, বড় মাছ, বাজার, নগদ তিন হাজার টাকা উপহার হিসেবে তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন দি বার্ড সেফটি হাউজ এর চেয়ারম্যান মানবিক মানুষ মামুন বিশ্বাস, ম...
খুলনায় যাত্রাপালা উৎসবের সমাপ্তি; শিল্প রক্ষার তাগিদ
বিনোদন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় যাত্রাপালা উৎসবের সমাপ্তি; শিল্প রক্ষার তাগিদ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||গ্রামবাংলার ঐতিহ্যবাহী যাত্রাশিল্প আজ নানা সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্য ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী। তিনি বলেন, এক সময় যাত্রা মানুষের বিনোদন ও সামাজিক সচেতনতার গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও অবহেলা ও সময়োপযোগী উদ্যোগের অভাবে এই লোকজ শিল্প ক্রমেই তার গৌরব হারাচ্ছে।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী যাত্রাপালা উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় বাংলাদেশ যাত্রাশিল্প মালিক সমিতি এ আয়োজন করে।প্রধান অতিথি বলেন, যাত্রা শুধু বিনোদন নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছে বাংলার মানুষের জীবনসংগ্রাম, আনন্দ-বেদনা ও সামাজিক মূল্যবোধ। তিনি ব...
মানিকগঞ্জে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন ইঞ্জি. ফারুক হোসেন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন ইঞ্জি. ফারুক হোসেন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) হিসেবে নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জের ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট (এনপিআই) পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ তাকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে মনোনীত করা হয়।শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার তাকে এ শ্রেষ্ঠত্ত্বের সন্মাননা ক্রেস্ট, পদক ও সনদ তুলে দেন।জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান, দক্ষ ও বাস্তবমুখী পাঠদান, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং প্রতিষ্ঠান পরিচালনায় পেশাদারিত্ব ও শৃঙ্খলার অনন্য দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়। তার এই গৌরবজনক সাফল্যে মানিকগঞ্জ জেলার শিক্ষা অঙ্গনে আনন্দ, গর্ব ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।জানা গেছে, ইতি...
মানিকগঞ্জ-১ আসনে দাঁড়িপাল্লার গণজোয়ার; প্রার্থীর সমর্থনে সরব জনগণ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ-১ আসনে দাঁড়িপাল্লার গণজোয়ার; প্রার্থীর সমর্থনে সরব জনগণ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. আবু বকর সিদ্দিকের পক্ষে জনসমর্থনের ব্যাপক জোয়ার লক্ষ করা যাচ্ছে। নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, সাধারণ ভোটারদের মধ্যে ‘দাঁড়িপাল্লা’ মার্কা নিয়ে অন্যরকম উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।সরেজমিনে ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলে এই গণজোয়ারের চিত্র ফুটে উঠেছে।সিংজুড়ি ইউনিয়নের বাজার এলাকার প্রবীণ ভোটার ও ব্যবসায়ী মোঃ আশরাফুল ইসলাম জানান, তিনি জীবনে অনেকবার ভোট দিয়েছেন কিন্তু এবারের মতো দাঁড়িপাল্লার পক্ষে মানুষের এমন স্বতঃস্ফূর্ত সাড়া তিনি আগে কখনো দেখেননি।ঘিওর পঞ্চরাস্তা মোড়ে নির্বাচনী প্রচারণা চলাকালে ভোটার মোঃ শাহ আলম বলেন, "আমরা অতীতে নৌকা, ধানের শীষ ও লাঙ্গল—সব প্রতীকের ক্ষমতা দেখেছি। তারা...
নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস এস এ কবির জিন্নাহ’র
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস এস এ কবির জিন্নাহ’র

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ–১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এস এ কবির জিন্নাহ নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ক্ষমতায় এলে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের নিরাপত্তা ও পুনর্বাসন নিশ্চিত করা হবে।বুধবার (২৮ জানুয়ারি) দৌলতপুরের বাঘুটিয়া এলাকায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় জিন্নাহ কবির নদীভাঙনের কারণে স্থানীয় মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে বলেন, এটি শুধু একটি এলাকার সমস্যা নয়, বরং এটি একটি জাতীয় সংকট। নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণ করা জরুরি।তিনি আরও বলেন, আপনারা সবাই ধানের শিষে ভোট দিবেন,জনগণের ভোট ও সমর্থন পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নদীভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।...
বেলকুচিতে জামায়াত ও ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে জামায়াত ও ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভা

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের উদ্যোগে এক ঐতিহাসিক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও মেজর (অব.) মনজুর কাদের।উক্ত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর সুযোগ্য সন্তান ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী ও এনায়েতপুর) আসনে জামায়াত মনোনীত ও ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ মোঃ আলী আলম।বক্তারা ...
শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||শেরপুর জেলার ঝিনাইগাতিতে জামায়াত নেতা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাদ আসর বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।শহরের দরগা পট্টিস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটির নেতৃত্বে ছিলেন জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম।মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ এবং ছাত্রশিবিরের শহর শাখা সভাপতি শামীম রেজা প্রমুখ।মিছিলটি সিরাজগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় দরগা পট্টিতে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জামায়াত নেতাকে হত্যার মাধ্যমে জনমনে আতঙ...