রবিবার, মার্চ ১

সারাদেশ

আলীমকে বিজয়ী করলে মন্ত্রী পাবেন: নিলোফার চৌধুরী মনি
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আলীমকে বিজয়ী করলে মন্ত্রী পাবেন: নিলোফার চৌধুরী মনি

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী ও এনায়েতপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীমের সমর্থনে চৌহালী ডিগ্রি কলেজ মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল আড়াই টায় চৌহালী উপজেলা বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহিদ মোল্লা এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ–সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেন, “আপনাদের কপাল ভালো, আপনারা সোনার টুকরা ছেলে পেয়েছেন। আলীমকে যদি ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে আপনারা একজন মন্ত্রী পাবেন।”তিনি আরও বলেন, “আমি এসেছি তারেক রহমানের পক্ষ থেকে ধা...
খুলনা–৩ আসনে বিএনপির উদ্যোগে চালু হলো ২৪ ঘণ্টার ফ্রি ওয়াইফাই সেবা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনা–৩ আসনে বিএনপির উদ্যোগে চালু হলো ২৪ ঘণ্টার ফ্রি ওয়াইফাই সেবা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||“স্মার্ট লাইফ, ফ্রি ওয়াইফাই” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা–৩ আসনের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে এ কার্যক্রম শুরু করা হয়।খুলনা–৩ আসনের অন্তর্গত খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোট ছয়টি পয়েন্টে স্থাপন করা হয়েছে “বকুল’স ওয়াইফাই জোন”। এসব জোনে ২৪ ঘণ্টা উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকছে, যেখানে কোনো পাসওয়ার্ড ছাড়াই সাধারণ মানুষ সহজে সংযুক্ত হতে পারবে।এ বিষয়ে উদ্যোক্তা আলহাজ রকিবুল ইসলাম বকুল বলেন, বর্তমান সময়ে ইন্টারনেট আর বিলাস নয়, বরং শিক্ষা, কর্মসংস্থান ও সমাজের সঙ্গে যুক্ত থাকার একটি মৌলিক মাধ্যম। এখন জ্ঞান অর্জন কেবল পাঠাগারে সীমাবদ্ধ নেই। ইন্টারনেটের মাধ্যমে তরুণরা আধুনিক প্রযুক্তি শিখে ফ্রিল্যা...
ট্রলারযোগে অপহরণ: চার দিনেও সন্ধান মেলেনি শুভ’র
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ট্রলারযোগে অপহরণ: চার দিনেও সন্ধান মেলেনি শুভ’র

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার খালিশপুর থানাধীন ৬ নম্বর ঘাট এলাকা থেকে ট্রলারযোগে অপহরণের শিকার হওয়া শুভ সাহার কোনো সন্ধান চার দিন পার হলেও মেলেনি। এ ঘটনায় এখনো তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে ৬ নম্বর ঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে চা খাওয়ার সময় শুভ সাহাকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি ট্রলারে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পরদিন ৪ ফেব্রুয়ারি খালিশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও মামলা হিসেবে তা গ্রহণ করা হয়নি।এরই মধ্যে ৫ ফেব্রুয়ারি শুভ সাহার পরিবারের সদস্যদের কাছে ফোন করে অপহরণকারীরা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তারা জানায়, দাবি করা টাকা না দিলে শুভকে হত্যা করে রূপসা নদীতে লাশ ফেলে দেওয়া হবে।অপহরণের চার দিন পেরিয়ে গেলেও কোনো অগ্রগতি না হওয়ায় চরম উৎকণ্ঠায় দিন...
শিবালয়ে জামায়াতের নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

শিবালয়ে জামায়াতের নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-১ (শিবালয়-ঘিওর-দৌলতপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট সমর্থিত এমপি প্রার্থী ডা. আবু বকর সিদ্দিকির নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) শিবালয়ের আরিচা ফেরি ঘাটের ট্রাক টার্মিনালে এ জনসভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা উত্তরের আঞ্চলিক টিম সদস্য মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. জাহিদুর রহমান বিশেষ অতিথি ছিলেন।এ সময় মানিকগঞ্জ জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলামের প্রধান আলোচক ছিলেন।বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবালয় থানা শাখার আমীর হাফেজ মাওলানা হাতেম আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,...
আমরা ভাড়াটিয়া লোক দিয়ে সমাবেশ করি না: আমিরুল ইসলাম খান আলীম
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আমরা ভাড়াটিয়া লোক দিয়ে সমাবেশ করি না: আমিরুল ইসলাম খান আলীম

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||“ভোট দেব ধানের শীষে, দেশ গড়ব মিলে মিশে”—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দৌলতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া জনসভায় সভাপতিত্ব করেন দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা বিপ্লব।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী ও এনায়েতপুর) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম।প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খান আলীম বলেন, “আমরা ভাড়াটিয়া লোক দিয়ে সমাবেশ করি না। এখানে উল্লাপাড়া বা শাহজাদপুরের কোনো লোক নেই—এখানে শুধুই বেলকুচির মানুষ। এটাই আমাদের শক্তি।”তিনি আরও বলেন, “অনেক সন্ত্রাসী আজ মাঠে নেমেছে। ন...
আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে পানছড়িতে ৩ বিজিবির প্রেস ব্রিফিং
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে পানছড়িতে ৩ বিজিবির প্রেস ব্রিফিং

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে নিরাপত্তা প্রস্তুতি ও দায়িত্ব পালনের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচনকে ঘিরে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।বিজিবি জানায়, খাগড়াছড়ি জেলার মোট ৯টি উপজেলার মধ্যে ৮টি উপজেলায় তারা সরাসরি নির্বাচন নিরাপত্তার দায়িত্ব পালন করছে। পাশাপাশি সীমান্তবর্তী ৬টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্বে রয়েছে। এর মাধ্যমে মোট ৩৭ হাজারেরও বেশি ভোটারের ভোটাধিকার সুরক্ষায় কাজ করবে বাহিনীটি।প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, জেলার ২১ দশমিক ৮ কিলোমিটার সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার রোধে নিয়মিত...
খুলনায় গুলিতে যুবক নিহত; এলাকায় আতঙ্ক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় গুলিতে যুবক নিহত; এলাকায় আতঙ্ক

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীতে সন্ত্রাসীদের গুলিতে রাকিব হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে পশ্চিম টুটপাড়া এলাকার কুবা মসজিদের পাশে এ ঘটনা ঘটে।নিহত রাকিব লবণচরা থানার আশিবিঘা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় রাকিব পাশের একটি সেলুনে অবস্থান করছিলেন। হঠাৎ দুই যুবক সেখানে প্রবেশ করে তাকে টেনে বাইরে নিয়ে যায়। এরপর খুব কাছ থেকে তার মাথায় পরপর দুটি গুলি করে পালিয়ে যায় হামলাকারীরা।স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় রাকিবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সদর ও লবণচরা থানার একাধিক টিম ঘটনাস্থ...
ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবিতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ও সমাবেশ
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবিতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ও সমাবেশ

|| মোসাদ্দেক হোসেন | ইবি প্রতিনিধি ||কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র‍্যালি শেষে সমাবেশে নেতৃবৃন্দ একটি দুর্নীতিমুক্ত, ইনসাফপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং জাতীয় গণমাধ্যমের বর্তমান ভূমিকা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে সাইকেল র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি ক্যাম্পাস সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।এ সময় র‍্যালিতে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি এবং সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেন।সমাবেশে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আল...
সিরাজগঞ্জে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বিশাল শোভাযাত্রায় মুখর শহর
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বিশাল শোভাযাত্রায় মুখর শহর

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ শহর ও সদর শাখার উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিরাজগঞ্জ-কাজীপুর রোডের মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।মিছিলটি বাসস্ট্যান্ড, জেলা জজ কোর্ট এলাকা, পৌরসভা রোড ও চৌরাস্তা প্রেসক্লাব হয়ে এস এস রোড দিয়ে রেলগেট এবং চান্দালীর মোড় ঘুরে পুনরায় কাজীপুর মোড়ে এসে শেষ হয়। শোভাযাত্রার অগ্রভাগে নেতৃত্বে ছিলেন শহর শিবিরের সভাপতি শামীম রেজা এবং সদর শিবিরের সভাপতি ও সেক্রেটারিসহ স্থানীয় নেতৃবৃন্দ।অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি এবং সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম।মি...
বেলকুচিতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় “মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।র‍্যালিটি আল আমান বাহেলা খাতুন মসজিদের সামনে থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চালা গ্যারেজ এলাকায় গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। র‍্যালিতে সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও সংগঠনের বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি আব্দুল আজিজ, সাবেক জেলা সেক্রেটারি ও বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুব রশীদ শামীম, জেলা শিবিরের বাইতুল মাল সম্পাদক এরশাদ আলী, উপজেলা শিবির সভাপতি হাফেজ ইউসুফ আলী বাবু, ...