উপজেলা প্রেসক্লাবে বই উপহার দিলেন ডা. মিলন
|| আজিজুল হক | ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||বই মানুষের জীবনের প্রকৃত বন্ধু। সৃজনশীলতা ও জ্ঞানের বিকাশ এবং দেশ–জাতির সমৃদ্ধির জন্য বেশি বেশি বই পড়তে হবে। এ বিষয়টিকে সামনে রেখে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা প্রেসক্লাবে বই উপহার দিলেন প্রধান অতিথি মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র স্বপ্নদ্রষ্টা, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যাপক ও ভুরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি সাধারণ সম্পাদক রোটারিয়ান ডাঃ মেফতাউল ইসলাম মিলন।শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে মাকসুদা আজিজ লাইব্রেরীর পক্ষ থেকে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের হাতে তিনি এ বই উপহার তুলে দেন।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি বাবুল আক্তার, কাডা রংপুরের সভাপতি অধ্যাপক লিয়াকত আলী, এনসিপি ভুরুঙ্গামারী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরন।বই প্রদা...










