বাংলা একাডেমির নতুন সভাপতি আবুল কাসেম ফজলুল হক
|| নিউজ ডেস্ক ||বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বুদ্ধিজীবী, প্রথিতযশা প্রাবন্ধিক ও বরেণ্য গবেষক আবুল কাসেম ফজলুল হক।‘বাংলা একাডেমি আইন, ২০১৩’ এর ধারা ৬(১), ধারা ৬(২) ও ধারা ৬(৩) অনুযায়ী এ নিয়োগ দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিন বছরের জন্য তিনি এ নিয়োগ পেয়েছেন।কার্যভার গ্রহণের তারিখ থেকে তার এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।প্রজ্ঞাপনে আরও বলা হয়, সভাপতির দায়িত্ব এবং অন্যান্য কার্যাবলি ‘বাংলা একাডেমি আইন, ২০১৩’ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে।বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন সম্প্রতি পদত্যাগ করেছেন।৮৪ বছর বয়সী আবুল কাসেম ফজলুল হক চার দশকেরও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন ও রক্ষায় তিনি সোচ্চার এবং রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটির আহ্বা...










