বৃহস্পতিবার, এপ্রিল ১৬

রাজনীতি

এনায়েতপুরে যুবদল নেতা ফরিদকে কুপিয়ে হত্যা চেষ্টা
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

এনায়েতপুরে যুবদল নেতা ফরিদকে কুপিয়ে হত্যা চেষ্টা

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের এনায়েতপুর থানা যুবদলের যুগ্মআহ্বায়ক হাসিবুর রহমান ফরিদকে (৩৬) ধরালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা।রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে কেজি মোড়স্থ সিএনজি স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবদল নেতা ফরিদ মন্ডলপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।প্রত্যক্ষদর্শী ও আহতের পরিবার জানান, রবিবার সন্ধ্যা ৭টার দিকে এনায়েতপুর হাই স্কুল সংলগ্ন কেজি মোড় সিএনজি স্ট্যান্ড এলাকায় এক যুবক ধারালো অস্ত্র দিয়ে ফরিদের মাথায়  উপুর্যপরি কুপিয়েছে। এসময় পাশেই রাখা সিএনজিতে বসা কয়েকজন ও দুর্বত্তকে নিয়ে মিলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে জনতা ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এ বিষয়ে এনায়েতপুর থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ জানান, যুবদলের ত্যাগী নেতা ফরিদকে পরিকল্পিতভাবে হত্যার ...
খালেদা জিয়ার প্রশংসা করে ফেসবুকে যা লিখলেন আসিফ নজরুল
রাজনীতি, সর্বশেষ

খালেদা জিয়ার প্রশংসা করে ফেসবুকে যা লিখলেন আসিফ নজরুল

|| নিজস্ব প্রতিবেদক ||বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার লন্ডন যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে রাত দশটায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছেড়ে যাবেন বিএনপি প্রধান।যুক্তরাজ্যে পৌঁছানোর পর সরাসরি খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে খালেদা জিয়ার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।বিএনপি প্রধানের লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়ার একদিন আগে তাকে নিয়ে কিছু কথা লিখেছেন অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। সেখানে খালেদা জিয়ার প্রশংসা করেন তিনি। বিএনপি প্রধান যেন সুস্থ হয়ে দেশে ফিরে বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতি বিনির্মাণে ভূমিকা রাখতে পারেন, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন এই উপদেষ্টা।আসিফ নজরুল লিখেছেন, ‘চিকিৎসার জন্য নভেম্বরে...
ফারুক হাসানের উপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ফারুক হাসানের উপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

|| নিজস্ব প্রতিবেদক ||গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ফারুক হাসানের উপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ঢাকায় বিক্ষোভ সমাবেশ এবং মিছিল। আজ রবিবার (৫ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার হতে বিক্ষোভ মিছিল বের হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিল শেষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম বক্তব্য রাখেন।...
এনায়েতপুরে ১৫ পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

এনায়েতপুরে ১৫ পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস

|| বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||দেশব্যাপী আলোচিত সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় অগ্নীকান্ড, লুঠপাট ও দিনদুপুরে পিটিয়ে মর্মান্তিকভাবে ১৫ পুলিশ হত্যাকান্ডের মামলায় আসামী হিসেবে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। রবিবার (৫ জানুয়ারি) দুপুরে জেলার বেলকুচি উপজেলার কামারপাড়ার নিজ গ্রাম থেকে আটক হয়েছেন তিনি।এনায়েতপুর থানায় পুলিশ হত্যা মামলার ঘটনাটি সরকার পতনের আগের দিন গত ৪ আগস্ট। ঘটনার প্রায় ৫ মাস পর ওই মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেপ্তার হলেন সাবেকমন্ত্রী লতিফ বিশ্বাস। মামলাটিতে ৪জন স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীসহ অজ্ঞাত আরো সাড়ে ছয় হাজার লোকজনকে আসামী করা হয়েছে। এর আগে সম্প্রতি ওই মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এনায়েতপুরের বদিউজ্জামান ফকির ও ধনকুপ ছালাম ফকিরের সহোদর বড় ভাই বালুখোকো মান্নান ...
বেলকুচিতে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

বেলকুচিতে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক

|| বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার (৫ জানুয়ারি) দুপুরে বেলকুচি পৌর এলাকার কামারপাড়ার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারেক বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল লতিফ বিশ্বাসকে আটকের কথা শুনেছি। তবে বিস্তারিত এখনই বলতে পারছি না।উল্লেখ্য, আব্দুল লতিফ বিশ্বাস আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৫ আসন থেকে ১৯৯৬ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে একই আসনে নির্বাচন করে পরাজিত হলেও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তিনি ২৪ জানুয়ারি ২০০৯ তারিখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রীর ...
ছাত্রদল নয়, হামলা করেছেন বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা, দাবি ফারুক হাসানের
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

ছাত্রদল নয়, হামলা করেছেন বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা, দাবি ফারুক হাসানের

|| নিউজ ডেস্ক ||গণঅধিকার পরিষদের মুখপাত্র (উচ্চতর পরিষদের সদস্য ও সিনিয়র সহ-সভাপতি পদমর্যাদায়) ফারুক হাসানের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার পরপরই ছাত্রদলকে দায়ী করা হলেও পরবর্তী সময়ে মত পাল্টেছেন তিনি। এ হামলার ঘটনায় জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা জড়িত বলে দাবি করেন ফারুক হাসান।শনিবার (৪ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এ হামলা চালানো হয়।হামলার পর তাৎক্ষণিক সাংবাদিকদের তিনি অভিযোগ করেন, ছাত্রদল তার ওপর হামলা করেছে। পরবর্তী সময়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তায় জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা তার ওপর হামলা করেছেন বলে দাবি করেন ফারুক।রাশেদ খানের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিওতে ফারুক হাসান বলেন, ‌‘কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে আমি অতিথি...
তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায় আপিলেও বহাল
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায় আপিলেও বহাল

|| নিউজ ডেস্ক ||বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির চারটি মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় আপিল বিভাগেও বহাল রাখা হয়েছে।রবিবার (৫ জানুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিল খারিজ করে এ আদেশ দেন আপিল বিভাগ।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।এর আগে গতকাল রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন। সেই আপিল অনুযায়ী আজকে আপিল বিভাগে মামলাগুলো সকালেই শুনানি করা হয়।২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজধানীর গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে এসব মামলা করেন। মামলা দায়েরের বৈধতার প্রশ্নে ফৌজদারি কার্যবিধির ৫৬১ (ক) ধারায় আবেদন করা হয় ...
শিবগঞ্জে যুব অধিকার পরিষদ নেতা রাব্বি ইসলামের জন্মদিন পালিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

শিবগঞ্জে যুব অধিকার পরিষদ নেতা রাব্বি ইসলামের জন্মদিন পালিত

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন “যুব অধিকার পরিষদ”-এর শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আহ্বায়ক মোঃ রাব্বি ইসলামের শুভ জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) রাত ৯ টায় উপজেলার সদর ইউনিয়নস্থ সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে কেক কর্তন করে দিনটি উদযাপন করা হয় ।কেক কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের শিবগঞ্জ উপজেলার সভাপতি মোঃ ওমর ফারুক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম খান।প্রধান অতিথি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানে গণ অধিকার পরিষদ বাংলাদেশের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও দেশের যেকোনো ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের পাশেই থাকবে। আমাদের এই পথ চলায় সকলের দোয়া ও সহযোগিতা একান্ত কাম্য।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনট...
খামারকাঁন্দি ইউনিয়ন যুব অধিকার পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খামারকাঁন্দি ইউনিয়ন যুব অধিকার পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন "যুব অধিকার পরিষদ"-এর শেরপুর উপজেলা খামারকাঁন্দি ইউনিয়নের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল ৪টায় এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংগঠনটির শেরপুর উপজেলার আহ্বায়ক স্বাধীন চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের বগুড়া জেলার সভাপতি এস কে সুমন হাসান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সিনিয়ার সহ-সভাপতি মোঃ মমিন ইসলাম।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের শেরপুর উপজেলার সদস্য সচিব রাজু আহমেদ ভুট্টো, কামারকান্দি ইউনিয়নের সদস্য সচিব স্বপন আহমেদ-সহ যুব নেতৃবৃন্দ।শেরপুর উপজেলার ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষের একত্রে এই অস্থায়ী কার্যালয় উদ্বোধন হয়। সাবেক ভিপি নূরুল হক নূর এর সরকারি রেজিস্ট্রেশনকৃত ৫১ ...
মোকামতলা ইউনিয়ন যুব অধিকার পরিষদের আহ্বায়কের শুভ জন্মদিন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মোকামতলা ইউনিয়ন যুব অধিকার পরিষদের আহ্বায়কের শুভ জন্মদিন

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন "যুব অধিকার পরিষদ" এর শিবগঞ্জ উপজেলা মোকামতলা ইউনিয়নের আহ্বায়ক মোঃ সবুজ আকন্দের শুভ জন্মদিন উপলক্ষে শিবগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ ওমর ফারুকের পক্ষ থেকে কেক কর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) মোকামতলা ইউনিয়ন যুব অধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ে এই কেক কর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত কেক কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম খাঁন, শিবগঞ্জ উপজেলার যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ ওমর ফারুক, মোকামতলা ইউনিয়নের যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ সবুজ আকন্দসহ যুব, ছাত্র, গণ নেতা কর্মীরা।...