বুধবার, জুন ১৭

রাজনীতি

বেলকুচিতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র বাংলা নববর্ষ উদযাপন
রাজনীতি, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র বাংলা নববর্ষ উদযাপন

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা বিএনপি'র আয়োজনে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়েছে। ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩২) উদযাপন উপলক্ষে বেলকুচি পৌর এলাকার শেরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ হতে "নববর্ষ আনন্দ শোভাযাত্রা" শুরু হয়ে বেলকুচি মডেল ডিগ্রি কলেজে গিয়ে শেষ হয় এবং সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী একত্রে পান্তা ভাত খান। আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক  আমিরুল ইসলাম খাঁন আলিম।এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উ...
বগুড়ায় পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
রাজনীতি, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||পহেলা বৈশাখ উপলক্ষে বগুড়ায় বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বেলা ১২টায় আলতাফুন্নেছা খেলার মাঠে থেকে শুরু হয়ে র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেয়। র‌্যালীতে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ডে বাঙালি ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরা হয়।এর আগে শোভাযাত্রা পূর্ব সমাবেশে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ফ্যাসিস্ট মুক্ত স্বাধীন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করছি। পহেলা বৈশাখ বাঙালি জীবনের ইতিহাস। ফ্যাসিবাদী সরকারের সময় বিজাতীয় সংস্কৃতির মাধ্যমে এদেশের সংস্কৃতিকে ধ্বংস করা হয়েছিল।বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধা...
বকশীগঞ্জে বিএনপি’র আয়োজনে বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি
রাজনীতি, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে বিএনপি’র আয়োজনে বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

|| আহম্মেদ সায়েম | স্টাফ রিপোর্টার ||বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন করেছে বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের সকল অঙ্গ ও সহযোগী সংগঠন। আজ সোমবার (১৪ এপ্রিল) সকালে বকশীগঞ্জ উপজেলা সদরে একটি বিশাল র‍্যালি বের করা হয়, যেখানে দলীয় নেতাকর্মীরা বৈশাখী পোশাকে, বাদ্যযন্ত্র ও নানা সাংস্কৃতিক উপকরণসহ অংশ নেন।র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। এতে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক মো: জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি এডভোকেট আনিসুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শকিল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর, সদস্য সচিব লাভলু, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।নতুন বছরের এই শুভক্ষণে বক্তারা দেশ ও জাতির মঙ্গল কাম...
মাদ্রাসায় মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে কোরআন তেলাওয়াতের আহ্বান তালাবার
ধর্ম ও দর্শন, রাজনীতি, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

মাদ্রাসায় মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে কোরআন তেলাওয়াতের আহ্বান তালাবার

|| নিজস্ব প্রতিবেদক ||মাদ্রাসায় মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে কোরআন তেলাওয়াতের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি কাইয়ুম হোসেন। শনিবার (১২ এপ্রিল) পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।কাইয়ুম হোসেন বলেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা পালনের ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপন জারিকে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, কেন্দ্রীয় কর্ম পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।তালাবার কেন্দ্রীয় সভাপতি আরও বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হলো ইসলামী সভ্যতা, সংস্কৃতি রক্ষার ধারক ও বাহক এবং ওয়ারাসাতুল আম্বিয়া তৈরির অন্যতম মাধ্যম। যেখানে ইসলামী, নৈতিক এবং আদর্শিক শিক্ষা প্রদান করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে ৯০ভাগ মুসলমানের দেশের মাদ্রাসা অধিদপ্তরে দুই দিনব্যাপী...
নাগেশ্বরীতে মৎস্যজীবী লীগ সভাপতির গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে মৎস্যজীবী লীগ সভাপতির গ্রেফতার

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি পলাশ চন্দ্র সরকার (৪৫) কে ৮ এপ্রিল রোজ মঙ্গলবার রাত ১০ টায় গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। তিনি উপজেলার পশ্চিম রায়গঞ্জ এলাকার বাসিন্দা। তার পিতার নাম রাজেন্দ্র নাথ সরকার।পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট দেশে ফ্যাসিস্ট সরকারের পতনের পর নাগেশ্বরী থানায় দায়েরকৃত মামলা নং ১/২/২৫-এর ভিত্তিতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা পলাশ চন্দ্র সরকারের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, "আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আজ ৯ এপ্রিল (বুধবার) কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হবে।"...
নাগেশ্বরী বিএনপির নব গঠিত কমিটিতে ৬ জন সাংবাদিক
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরী বিএনপির নব গঠিত কমিটিতে ৬ জন সাংবাদিক

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা ও পৌর বিএনপির নব গঠিত (আংশিক) আহ্বায়ক কমিটিতে স্থান পেয়েছেন ৬ জন স্থানীয় সাংবাদিক। ৮ এপ্রিল (সোমবার) জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে বিশিষ্ট সাংবাদিক মো: শফিউল আলম (শফি) দৈনিক ভোরের আকাশ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন নাগেশ্বরী প্রেস ক্লাবের সভাপতি মো: রফিকুল ইসলাম, দৈনিক ভোরের ডাক ও আলোকিত দৈনিক এবং সাংবাদিক মো: জাহিদুল ইসলাম খান দৈনিক নিরপেক্ষ ও আলোকিত দৈনিক জেলা প্রতিনিধি।এদিকে পৌর বিএনপির নব গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন সাংবাদিক ওমর ফারুক, দৈনিক সোনালী কণ্ঠ। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক আ: মোমেন...
নাগেশ্বরী উপজেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক গোলাম রসুল রাজা, সদস্য সচিব মোখলেছুর রহমান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরী উপজেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক গোলাম রসুল রাজা, সদস্য সচিব মোখলেছুর রহমান

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা বিএনপির ১৯ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।নতুন এই কমিটিতে মোঃ গোলাম রসুল রাজাকে আহ্বায়ক ও মোঃ মোখলেছুর রহমানকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) জেলা বিএনপির পক্ষ থেকে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।নাগেশ্বরী উপজেলা বিএনপির নতুন আংশিক আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক মোঃ গোলাম রসুল রাজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শফিউল আলম সফি, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম (সরকার), যুগ্ম আহ্বায়ক মোঃ মকবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ আনিছুর রহমান আনিস, যুগ্ম আহ্বায়ক মোঃ একেএম তানজীমুল ইসলাম কিরণ, যুগ্ম আহ্বায়ক মোঃ মোজাম্মেল হক দুদু, যুগ্ম আহ্বায়ক মোঃ নজির হোসেন মাস্টার, যুগ্ম আহ্বায়ক মোঃ নুর মোহাম্মদ আল আমিন।সদ...
ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে পানছড়িতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে পানছড়িতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

|| সেলিম হোসেন মায়া জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) ||খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা ছাত্রদলের উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।মঙ্গলবার (০৮ এপ্রিল) সকাল এগারোটায় পানছড়ি বিএনপির কার্যালয় থেকে উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ দিদার হোসেনর সভাপতিত্বে মিছিলটি বাজার প্রদক্ষিন করে জিয়া স্কোয়ারে এসে সমাবেশ করে।সমাবেশে বক্তারা ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর ইসরায়েল কর্তৃক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ভারতে নামাজরত মুসল্লিদের উপর নির্যাতনের নিন্দা জানান।সকল মুসলমানদের জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান এবং ইসরাইলি পণ্য বর্জনের ঘোষণা দেয়া হয়।উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়া, সহ-সভাপতি নুরুল কায়েশ শিমুল, ছাত্রদলের সভাপতি মোঃ দ...
ফিলিস্তিনের গাজায় মুসলিম হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা জামায়াতের বিক্ষোভ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ফিলিস্তিনের গাজায় মুসলিম হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা জামায়াতের বিক্ষোভ

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||ফিলিস্তিনের গাজায় মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখা। সোমবার (৭ এপ্রিল) বাদ আসর সিরাজগঞ্জ জেলা শহরের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়।মিছিলের নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম ও জেলা জামায়াত নেতৃবৃন্দ। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলটির শহর কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়। মিছিলে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।জেলা আমির তার বক্তৃতায় বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য মুসলিমদের পক্ষ নেব না এটা হতে পারে না প্রয়োজনে আমরা রাজপথে মুসলমানদের পক্ষে সব সময় লড়াই করবো, তবুও ইহুদিদের কাছে আমরা মাথা নত করবো না। সবাইকে ইহুদি পণ্য বর্জন করার আহ্বান জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।...
ইসরায়েলি নৃশংস গণহত্যার প্রতিবাদে লোহাগাড়া যুবদলের বিক্ষোভ মিছিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ইসরায়েলি নৃশংস গণহত্যার প্রতিবাদে লোহাগাড়া যুবদলের বিক্ষোভ মিছিল

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||ইসরায়েলি বাহীনির নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল লোহাগাড়া উপজেলা সদস্য সচিব রাশেদুল হকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে গাজায় চলমান নৃশংস হত্যাযজ্ঞ বন্ধের দাবী জানান এবং যে সমস্ত ইসরায়েলি পণ্য বাংলাদেশের বাজারে বিস্তৃত আছে সেগুলোও বয়কটের ঘোষণা দেন। বিক্ষোভ মিছিলটি মোটর স্টেশনস্থ চৌধুরী প্লাজা চত্বর থেকে শুরু করে উপজেলা শহরের মহাসড়ক প্রদক্ষিণ করে বটতলী কাঁচা বাজারে গিয়ে শেষ হয়। এসময় বিক্ষোভকারীরা কিছু ইসরায়েলি পণ্য ধ্বংস করে এবং ইসরায়েলি প্রধামন্ত্রী নেতানিয়াহুর ছবি সম্বলিত ফেস্টুন পুড়িয়ে নৃশংস গণহত্যার প্রতিবাদ জানান। বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা আবুল বশর, রেজাউল করিম, রকিবুল ইসলাম বাচ্চু, মোরশেদ, মাঈনুদ্দিন ইমন, ওহি উল্লাহ আরফাত, কাইছার আহমেদ মুন্না, মোহাম্মদ মিজান, ফোরকান উদ্দি সায়েম, সাই...