বুধবার, জুন ১৭

রাজনীতি

নাগেশ্বরীতে হামলা ও ভাঙচুর মামলায় সাবেক যুবলীগ নেতা শাহজামালসহ ৩ জন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে হামলা ও ভাঙচুর মামলায় সাবেক যুবলীগ নেতা শাহজামালসহ ৩ জন গ্রেফতার

|| রফিকুল ইসলাম || নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৫ আগস্টে গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনায় নাগেশ্বরী ছাত্রদলের আকাশের দায়েরকৃত মামলা (মামলা নং ১/২/২৫) সূত্রে মোঃ শাহজামাল হোসেন টিপু (৫১) সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। টিপু সাবেক পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক।গ্রেফতারকৃত শাহজামাল হোসেন টিপু সাবেক সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগরের চাচাতো ভাই। তার পিতার নাম মৃত আবুল হা‌সেম সওদাগর এবং তিনি নাগেশ্বরী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম নাগেশ্বরী এলাকার বাসিন্দা।২১ এপ্রিল দুপুর ২টার দিকে নাগেশ্বরী থানা পুলিশ তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে। একই মামলায় ওইদিন সকাল ১১টায় বেরুবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম এবং আগের রাতেই সন্তোষপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোস্তফাকেও গ্রেফতার ক...
ঢুষমারায় আওয়ামী লীগ নেতাসহ দুইজন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ঢুষমারায় আওয়ামী লীগ নেতাসহ দুইজন গ্রেফতার

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের ঢুষমারা থানায় দায়েরকৃত একটি মামলার (মামলা নং- ০২, তারিখ: ১৯ অক্টোবর ২০২৪) তদন্ত চলাকালে বাংলাদেশ আওয়ামী লীগের দুই স্থানীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মামলাটি পেনাল কোডের ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/১১৪/৩৪ ধারায় রুজু হয়।গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো: তারিপুল্লা (৬০), পিতা- মৃত আকমত আলী, গ্রাম- চরমুদাফৎ কালিকাপুর গোয়ালের চর, থানা- ঢুষমারা, জেলা- কুড়িগ্রাম। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ১ নং ওয়ার্ড, ৬ নং অষ্টমীর চর ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে গত রাত ২টার দিকে নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়।অন্যজন মো: নূর হোসেন (৬৫), পিতা- মৃত আফাস উদ্দিন, গ্রাম- ডাটিয়ার চর উত্তরপাড়া, থানা- ঢুষমারা, জেলা- কুড়িগ্রাম। তিনি একই ইউনিয়ন শাখার সহ-সভাপতি পদে রয়েছেন। পুলিশ তাকে রাত ৩টা ৫০ মি...
ফুলবাড়ীতে বিশেষ অভিযানে হামলা-ভাঙচুর মামলার চার আসামি গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে বিশেষ অভিযানে হামলা-ভাঙচুর মামলার চার আসামি গ্রেফতার

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ফ্যাসিস্টবিরোধী বিশেষ অভিযানে আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (২০ এপ্রিল) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার (২১ এপ্রিল) সকালে তাদের কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—শিমুলবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও রোশন শিমুলবাড়ী গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে সাবেক ইউপি সদস্য ইসাহাক আলী (৭০), বড়ভিটা ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও পশ্চিম ধনিরাম গ্রামের মৃত লতিফ সরকারের ছেলে আব্দুল মান্নান (৬৫), নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও পূর্ব ফুলমতি গ্রামের আজিমুল হকের ছেলে হারুন অর রশিদ শাকিল (৩৫) এবং একই ইউনিয়নের গজেরকুটি ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজেরকুটি গ্রামের মৃত বজলুল হকের ছেলে আমিনুল ইসলাম (৪০)।ফুলবাড়ী থ...
সিইসির সঙ্গে এনসিপি’র বৈঠক
রাজনীতি, সর্বশেষ

সিইসির সঙ্গে এনসিপি’র বৈঠক

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করছে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রবিবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে এনসিপির প্রতিনিধিদলের সদস্যেদের ঢুকতে দেখা যায়।আজ রবিবার (২০ এপ্রিল) দুপুরে নির্বাচনের কমিশনের সঙ্গে আয়োজিত এ আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।এ ছাড়া নির্বাচন কমিশনের সঙ্গ আজকের আলোচনায় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন, দলটির যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনুভা জাবীন।আজকের বৈঠকে নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন আইন, নিবন্ধনের সময়সীমা ও নির্বাচনকেন্দ্রিক নানা বিষয় নিয়ে আলোচনা করবেন জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদল।...
সিরাজগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের দুইদিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের দুইদিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে দুইদিন ব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল, ২০২৫ তারিখ হতে সিরাজগঞ্জ দারুল ইসলাম একাডেমী হলরুমে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।জেলা শিবির সভাপতি মেধাবী ছাত্রনেতা আলহাজ্ব উদ্দীনের সভাপতিত্বে দুইদিনব্যাপী শিক্ষা শিবিরে আলোচনা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ডক্টর আব্দুস সামাদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিবিরের সাধারণ সম্পাদক, শহর শিবিরের সভাপতি-সহ জেলা ও শহর শাখার নেতৃবৃন্দ।...
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা দুর্জয় গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা দুর্জয় গ্রেপ্তার

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মো. তাওহীদুল ইসলাম দুর্জয় (২৮) কে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে তাকে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে আটক করা হয়। ১৮ এপ্রিল, শুক্রবার সদর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।গ্রেপ্তারকৃত দুর্জয় কুড়িগ্রাম সদর উপজেলার কালির আলগা গ্রামের মোতালেব সরকারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলার রহমান। তিনি জানান, দুর্জয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।প্রসঙ্গত, ছাত্রলীগকে সরকার নিষিদ্ধ ঘোষণা করায় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নজরদারিতে রাখা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়।...
ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে নতুন দল ‘বিএজেপি’
রাজনীতি, সর্বশেষ

ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে নতুন দল ‘বিএজেপি’

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকার, আইনের শাসন এবং গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতাকে অগ্রাধিকার দিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ (বিএজেপি)।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির ঘোষণাপত্র পাঠ করেন আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন। তিনি ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপক। দলটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ফাতিমা তাসনিম।ঘোষণাপত্র পাঠের শুরুতে মোহাম্মদ রফিকুল আমীন বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের মানুষ বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করছে। এই প্রেক্ষাপটে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচারের অবসান ঘটাতে চায় ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’। দলটি জনগণের মৌলিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিতে আগ্রহী।রফিকুল আমীন আরও বলেন, দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সুশাসন প্রতি...
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ভোটের সময় নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি
রাজনীতি, সর্বশেষ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ভোটের সময় নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নিয়ে ‘সুনির্দিষ্ট’ রূপরেখা না পাওয়ায় অসন্তুষ্ট দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি।বুধবার (১৬ এপ্রিল) যমুনায় এই বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস ব্রিফিংয়ে বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট কোনো সময়সীমা দেননি প্রধান উপদেষ্টা। তবে আগামী ডিসেম্বর থেকে ছাব্বিশের জুনে ভোটের কথা বলেছেন তিনি। এতে বিএনপি সন্তুষ্ট নয়। ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব। আর তা হলে নিয়ন্ত্রণ করা কঠিন হবে মনে করেন তিনি।বিএনপি ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন চায়, তা পুনরায় এ সময় জানান মির্জা ফখরুল। দলটি ডিসেম্বরে নির্বাচন চাওয়ার পাশাপাশি এ নিয়ে রোডম্যাপ চেয়ে আসছিল। এর মাঝেই ভো...
বড়াইবাড়ী দিবস ১৮ এপ্রিলকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বড়াইবাড়ী দিবস ১৮ এপ্রিলকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

|| নিজস্ব প্রতিবেদক ||২০০১ সালের ১৮ এপ্রিল কুড়িগ্রামের বড়াইবাড়ীতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।বুধবার (১৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘১৮ এপ্রিল ভারতীয় আগ্রাসনবিরোধী বড়াইবাড়ী দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে’ আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় বিপ্লবী পরিষদের জেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন।সমাবেশে ১৮ এপ্রিলকে রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় প্রতিরোধ দিবস’, শহীদ তিন বিডিআর সদস্যকে বীর শ্রেষ্ঠ ও যুদ্ধে অংশ নেয়া সামরিক-বেসামরিক নাগরিকদের মুক্তিযোদ্ধা ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে দলটি।সমাবেশে বড়াইবাড়ী যুদ্ধকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে সরকারের কাছে বিস্তারিত প্রস্তাবনা তুলে ধরা হয়। এর মধ্যে বড়াইবাড়ীতে শহীদ তিন বিডিআর ল্যান্স নায়েক ম...
মাওলানা সাজ্জাদ হোসাইনের ইন্তেকাল; বকশীগঞ্জে শোকের ছায়া
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মাওলানা সাজ্জাদ হোসাইনের ইন্তেকাল; বকশীগঞ্জে শোকের ছায়া

|| আহম্মেদ সায়েম | স্টাফ রিপোর্টার ||জামালপুরের বকশীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সেক্রেটারি, খ্যাতিমান আলেম ও বর্ষীয়ান রাজনীতিক মাওলানা সাজ্জাদ হোসাইন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোরে ময়মনসিংহের একটি হাসপাতালে কিডনি জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তিনি শুধু একজন রাজনীতিকই নন, বরং ইসলামি জ্ঞান ও দাওয়াহ প্রচারে তার অবদান ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। দেশের বিভিন্ন মাদরাসা ও ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে তিনি বহু বছর ধরে পাঠদান করেছেন। তার কাছে অসংখ্য শিক্ষার্থী ধর্মীয় শিক্ষা গ্রহণ করেছেন, যারা পরবর্তীতে দেশের নানা প্রান্তে দ্বীনের খেদমতে নিয়োজিত রয়েছেন।রাজনীতিতে তিনি ছিলেন সংগ্রামী ও আপসহীন। জামায়াতে ইসলামীর রাজনীতিতে যুক্ত থেকে দীর্ঘদিন থানা আমীর ও সেক্রেটারির দায়িত্ব পালন করেন...