সিরাজগঞ্জ পৌর ৯নং ওয়ার্ড বিএনপি’র যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||সিরাজগঞ্জে উৎসব মূখর পরিবেশে পৌর ৯ নং ওয়ার্ড বিএনপি'র যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল ) বিকেল চারটায় সিরাজগঞ্জ পৌর এলাকার ঘুড়কা মহাশ্মশান সংলগ্ন হার্ড পয়েন্ট এলাকায় যমুনা নদীর পাড়ে বিশাল যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ সুইট।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপি'র সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম এবং সঞ্চালনা করেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও শহর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুন্সী জাহেদ আলম।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ...










