কেন্দ্রীয় নেতা বকুলকে ‘ধানের শীষ’ ছিনিয়ে নেয়ার হুমকি স্থানীয় বিএনপির
|| সাদ্দাম উদ্দিন রাজ || নরসিংদী প্রতিনিধি ||নরসিংদী-৫ (রায়পুরা) আসনের বিএনপির ছয় মনোনয়ন প্রত্যাশীরা দাবি করেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হাইকমান্ড থেকে এখনও পর্যন্ত কাউকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি।সোমবার (১৩ অক্টোবর) বিকেলে রায়পুরা উপজেলার রায়পুরা পৌরসভা মাঠে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভায় তারা এ কথা বলেন।জেলা বিএনপির সহসভাপতি ফাইজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনের সঞ্চালনায় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা বিএনপির স...










