মঙ্গলবার, জুন ১৬

রাজনীতি

খালিশপুরে মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খালিশপুরে মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) খালিশপুর থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি শারমিন রহমান শিখাকে গ্রেপ্তার করেছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খালিশপুর এলাকা থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।ডিবির ইন্সপেক্টর তৈমুর ইসলাম জানান, বিগত সরকার আমলে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক বকুলের বাড়ি ভাঙচুরের ঘটনায় শিখার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।তিনি আরও জানান, আধুনিক প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে রবিবার সন্ধ্যায় শিখাকে গ্রেপ্তার করা হয়।...
দাওয়াতুন্নবী (সা.)-এর আহ্বান শীর্ষক লিফলেট বিতরণ করেছে ইসলামী ঐক্য আন্দোলন
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

দাওয়াতুন্নবী (সা.)-এর আহ্বান শীর্ষক লিফলেট বিতরণ করেছে ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে দাওয়াতুন্নবী (সা.)-এর আহ্বান শীর্ষক লিফলেট বিতরণ করেছে ইসলামী ঐক্য আন্দোলন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমআর নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই লিফলেট বিতরণ করা হয়।সংগঠনের ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত এই লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলোকবর্তিকা মহানবী (সা.)-এর শুভাগমনের মাস রবিউল আউয়ালে বিতরণকৃত এই লিফলেটে আটটি আহ্বান জানানো হয়েছে।১. সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করুন।২. ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে রাসূল (সা.)-এর আদর্শ বাস্তবায়ন করুন।৩. পবিত্র কুরআন ও সুন্নাহকে আইনের মৌল উৎস ঘোষণা করুন এবং বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলুন।৪. নামায, রোযা, ...
মুহাদ্দিস আমিনুল হক নোমানী হত্যায় ইসলামী ঐক্য আন্দোলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মুহাদ্দিস আমিনুল হক নোমানী হত্যায় ইসলামী ঐক্য আন্দোলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাদ্দিস আমিনুল হক নোমানী দুর্বৃত্তদের দ্বারা মর্মান্তিকভাবে শাহাদাতবরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান। শনিবার (৬ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো যুক্ত বিবৃতিতে তারা এই প্রতিবাদ জানান।নেতৃদ্বয় বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের ভাইকে হারিয়ে আমরা সকল ভাষা হারিয়ে ফেলেছি। আমরা হতভম্ব ও বিস্মিত। মুহাদ্দিস নোমানী ছিলেন যুব আলেমদের আইডল। একজন উদীয়মান দা'য়ী ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামীন তার স্ত্রী, পুত্র পরিজন, আত্মীয়-স্বজন, আন্দোলনের সহযোদ্ধা, সহকর্মীদের ধৈর্য ধারণ ...
দেশ ও জাতির মুক্তির একমাত্র গ্যারান্টি ইসলামী অনুশাসন -ইসলামী ঐক্য আন্দোলন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

দেশ ও জাতির মুক্তির একমাত্র গ্যারান্টি ইসলামী অনুশাসন -ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন আয়োজিত "জুলাই গণঅভ্যুত্থান -২৪ পরবর্তী বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি" শীর্ষক গোলটেবিল বৈঠকে জাতীয় নেতৃবৃন্দ বলেছেন,এই বাংলাদেশের জনগণ জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ চেয়েছিল তা পায়নি। এই না পাওয়ার কারণ বিপ্লবোত্তর আমূল পরিবর্তন ও বিপ্লবী সরকার গঠিত না হওয়া। ফলে প্রায় দুই হাজার লোকের শাহাদাত ও হাজার হাজার মানুষ পঙ্গুত্ববরণ করলেও লক্ষ্য অর্জিত হয়নি। ১৬ বছরের স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা বিদায় নিলেও এক বছরের মাথায় আবারো নতুনভাবে ফ্যাসিস্টদের আসার আনাগোনা ও তাদের সকল ষড়যন্ত্র কার্যকর। আমাদের এই দেশ মুসলিম জাতিসত্তার ভিত্তিতে প্রতিষ্ঠিত হলেও এবং স্বাধীনতার ৫৫ বছরেও আমাদের দেশ নিজস্ব ইসলামী আদর্শ, কৃষ্টি-কালচার অনুযায়ী দেশ চালানো হয়নি বা রাষ্ট্রের আদর্শ ঠিক করা হয়নি। যা অত্যন্ত দুঃখজনকও বটে। দেশ মুসলিম জাতিসত্তার উপর প্রতিষ্ঠিত...
বেলকুচিতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা

তৃণমূল কর্মীদের উচ্ছ্বাসে মুখরিত কেন্দ্রীয় ঈদগাহ মাঠ|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ) ||বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল, বেলকুচি পৌর শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সভায় তৃণমূল নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টায় পৌর এলাকার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, মুকুন্দগাঁতীতে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক পলাশ। প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব উজ্জল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেজাউল করিম রেজা।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, বেলকুচি উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাস...
চোর মুক্ত বেলকুচি গড়তে হলে হাত পাখার বিকল্প নেই — মুফতি নুরুন নাবী
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চোর মুক্ত বেলকুচি গড়তে হলে হাত পাখার বিকল্প নেই — মুফতি নুরুন নাবী

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গাড়ামাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা সভাপতি মাওলানা রেজাউল করীম এবং বেলকুচি উপজেলা সভাপতি প্রভাষক আব্দুস সামাদ।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগীয়) মুফতি মোস্তফা কামাল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী। এছাড়াও বক্তব্...
পাথর মেরে মানুষ হত্যার ইতিহাস আর রচনা করতে চাই না : চরমোনাই পীর
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

পাথর মেরে মানুষ হত্যার ইতিহাস আর রচনা করতে চাই না : চরমোনাই পীর

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, “চাঁদাবাজ, লুটেরা ও দালালদের আর সংসদে দেখতে চায় না জনগণ। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সৎ, দেশপ্রেমিক ও ঈমানদার নেতৃত্বের বিকল্প নেই।”তিনি আরও বলেন, দেশের মানুষের ভোটাধিকার বারবার হরণ করা হয়েছে। দুর্নীতিবাজদের দাপটে রাষ্ট্র আজ দেউলিয়া হওয়ার পথে। অথচ সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্যে দিশেহারা।এ অবস্থায় দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ত্যাগী ও সৎ নেতৃত্বকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।চরমোনাই পীর জোর দিয়ে বলেন,“জনগণ আর চাঁদাবাজ-দুর্নীতিবাজদের মুখ দেখতে চায় না। এদের হাত থেকে দেশকে মুক্ত করতে হলে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।” তিনি দেশের তরুণ সমাজকে নৈতিকতা ও মূল্যবোধের পথে ফিরে আসার আহ্বান জানান এবং ভোটাধিকার র...
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা বদ্ধপরিকর : নজরুল ইসলাম মঞ্জু
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা বদ্ধপরিকর : নজরুল ইসলাম মঞ্জু

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার সোনাডাঙ্গায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিনদিনব্যাপী কর্মসূচির সমাপনী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় সোনাডাঙ্গা থানাধীন পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা–২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা বদ্ধপরিকর। শেষ রক্তবিন্দু দিয়েও এ সংগ্রাম চালিয়ে যাব। বিএনপি কখনো মব সংস্কৃতি সৃষ্টি করেনি এবং উশৃঙ্খল জনতন্ত্রে বিশ্বাস করে না।”বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সেকেন্দার জাফরউল্লাহ খান সাচ্চু, এড. ফজলে হালিম লি...
শিক্ষাঙ্গনে রাজনীতি
অভিমত, রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ

শিক্ষাঙ্গনে রাজনীতি

|| ডা. আনোয়ার সাদাত ||আমাদের দেশে ছাত্ররাজনীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভ দীর্ঘ দিনের। আর এ ক্ষোভের পিছনে যৌক্তিক কারণও রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান-সংশ্লিষ্ট কোনো ছাত্র সংগঠনের নেতৃত্ব যখন দলীয় লেজুড়বৃত্তির ফলে ক্ষমতা কুক্ষিগত ও অর্থ সম্পদ লুটপাটের জন্য হয়, হোস্টেল দখল, সিট দখল, রুম দখল, ক্যাম্পাসে চাঁদাবাজি, ঠিকাদারি কাজ ও নিয়োগ বাণিজ্যের সঙ্গে যুক্ত হয়, ভিন্ন মত বা বিরোধী দলের অনুসারীদের ক্যাম্পাস থেকে বের করে দেয়, তখনই ছাত্ররাজনীতির নামে এক ধরনের কুৎসিত রাজনীতি তৈরি হয় যার সঙ্গে যুক্ত থাকে জাতীয় রাজনৈতিক দল। ছাত্ররাজনীতির নামে যেখানে সমস্যা রয়েছে, তার সমাধান অবশ্যই দরকার।ছাত্ররাজনীতিবিদদের বিভিন্ন অপকর্মের সাথে সংশ্লিষ্টতা অত্যন্ত দুঃখজনক, এ সকল কারণে ছাত্ররাজনীতির একটি কলুষিত চেহারা মানুষের মনের ভেতর গেঁথে গেছে।যে ছাত্ররাজনীতিতে দলীয় লেজুড়বৃত্তি নেই, আন্দোলনের জন্য অর্থ বরাদ্দ নেই...
বেলকুচিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর জনসমাবেশে নিপুণ রায়
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর জনসমাবেশে নিপুণ রায়

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ) ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় আয়োজিত এ সমাবেশে দলীয় নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে যোগ দেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান আলীম। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।বিশেষ অতিথিরা ছিলেন—বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, কামারখন্দ বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামাল ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপি সদস্য গ...