শুক্রবার, এপ্রিল ১০

রাজনীতি

ইসলামী ঐক্য আন্দোলনের মজলিসে শূরার ৩য় অধিবেশন অনুষ্ঠিত
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী ঐক্য আন্দোলনের মজলিসে শূরার ৩য় অধিবেশন অনুষ্ঠিত

২৪-এর গণঅভ্যুত্থান জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি: ইসলামী সংবিধানই একমাত্র সমাধান_ইসলামী ঐক্য আন্দোলন|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের মজলিসে শূরার অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, দেশে জাতীয় নির্বাচনের আবহ চলছে। চলছে আসন ভাগাভাগির মহোৎসব। চলছে ভাগ-বাটোরা ও ক্ষমতার প্রদর্শনী। চলছে জোট-ভোটের মহা হিসাব-নিকাশ। আরো চলছে ঐক্যবদ্ধ প্লাটফর্ম গড়ার হাজারো অঙ্গীকার। কিন্তু এসবে কি হবে কাঙ্খিত ঐক্যের ফায়দা। আমাদের বিশ্বাস; প্রচলিত গতানুগতিক ঐক্য ও জোট-ভোটের মাধ্যমে ইসলামকে রাষ্ট্রীয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয়। ইসলামকে দেশ-জাতির কল্যাণে, রাষ্ট্রীয় আদর্শ হিসেবে বিজয়ী করার জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ ইসলামী গণবিপ্লব। সেই বিপ্লবকে সাধন করার জন্য প্রয়োজন ইসলাম ভিত্তিক, ইসলামের জন্যই ঐক্যবদ্ধ হ...
বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর নিকট দোয়া চাইলেন বাংলাদেশ পিপলস পার্টি
রাজনীতি, সর্বশেষ

বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর নিকট দোয়া চাইলেন বাংলাদেশ পিপলস পার্টি

|| নিজস্ব প্রতিবেদক ||বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থাতার জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান খান ও মহাসচিব মো. নুরুল হুদা। আজ রবিবার (৩০ নভেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় এই দোয়া কামনা করেন।বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের সমকালীন রাজনীতিতে বেগম খালেদা জিয়া একটি গুরুত্বপূর্ণ নাম। তিনবারের প্রধানমন্ত্রী, দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা এবং গণতান্ত্রিক ধারার অন্যতম নেতৃত্ব হিসেবে তিনি বহু উত্থান–পতনের মধ্য দিয়ে দেশের রাজনীতিকে প্রভাবিত করেছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা জটিল হওয়ায় রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের হৃদয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। মানবিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি এখন আর রাজনৈতিক সীমারেখায় আটকে নেই; বরং একজন বর্ষীয়ান নাগরিক ও জাতীয় পর্যায়ের নেত্রীর সু...
একটি পূর্ণাঙ্গ ইসলামী গণবিপ্লবের লক্ষ্যেই কাজ করছে ইসলামী ঐক্য আন্দোলন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

একটি পূর্ণাঙ্গ ইসলামী গণবিপ্লবের লক্ষ্যেই কাজ করছে ইসলামী ঐক্য আন্দোলন

আন্দোলনের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালী শেষে সমাবেশ ও আলোচনা সভায় বক্তাগণ|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালী পরবর্তী সমাবেশ ও আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেছেন, ইসলামী ঐক্য আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে একটি ব্যতিক্রমী সংগঠন। এই সংগঠন বিশ্বাস করে মানব রচিত প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থায় ইসলামী হুকুমত প্রতিষ্ঠা সম্ভব নয়। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কাজ যেহেতু ফরয ইবাদত, সেহেতু এই ফরয কাজ অবশ্যই কুরআন ও সুন্নাহ অনুমোদিত পন্থা-পদ্ধতি ও প্রক্রিয়ায় হতে হবে। ইসলাম আল্লাহর সার্বভৌমত্ব ও রাসূলের নেতৃত্ব প্রতিষ্ঠায় অঙ্গীকার। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় এখানে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার কথা বলা হয়। এখানে কুরআন ও সুন্নাহ প্রতিষ্ঠিত করার সকল পথ ও প্রক্রিয়া বন্ধ। মানুষের তৈরি আইনের ফাঁকফোকর দিয়ে আল্লাহকেই অস্বীকার করা হয়।আল্লাহ ...
খুলনায় নজরুল ইসলাম মঞ্জু- ধানের শীষ জনগণের প্রতীক
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় নজরুল ইসলাম মঞ্জু- ধানের শীষ জনগণের প্রতীক

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা-২ আসনে (সদর) বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বাংলাদেশ গণতন্ত্রে উত্তরণের পথে এগোচ্ছে এবং বিএনপির নেতাকর্মীরা আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। তিনি বলেন, “ধানের শীষ শুধু নির্বাচন প্রতীক নয়—এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতীক। ধানের শীষ আপামর মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।”মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর শেরে বাংলা রোডের কিডস্ ক্যাম্পাস কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষক-অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। প্রধান অতিথি হিসেবে তিনি শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস পার্টিতে কেক কাটেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল বাসার এবং বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর শমসের আলী মিন্টু।এরপর তিনি রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়, রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ঢাকা...
বেলকুচিতে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত বেলকুচি গড়ার প্রত্যয় -আমিরুল ইসলাম খান আলীম|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৩টায় বেলকুচি পৌরসভার ৬নং ওয়ার্ডের চন্দনগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ভিপি মোকলেছুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সোহেল।প্রধান অতিথির বক্তব্যে বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনের মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম বলেন,“আমি সন্ত্র...
বংশালে ইসলামী ঐক্য আন্দোলনের থানা দায়িত্বশীলদের বৈঠক অনুষ্ঠিত
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বংশালে ইসলামী ঐক্য আন্দোলনের থানা দায়িত্বশীলদের বৈঠক অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর বংশালে ইসলামী ঐক্য আন্দোলনের থানা দায়িত্বশীলদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বাদ এশা দলটির বংশাল থানা শাখার অস্থায়ী কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।ইসলামী ঐক্য আন্দোলনের বংশাল থানা শাখার দায়িত্বশীলদের বৈঠকবংশাল থানা আমীর আলহাজ্ব মোঃ সুলতান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন সংগঠনের ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমদ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিকসহ থানা শাখার দায়িত্বশীলবৃন্দ।...
বেলকুচিতে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাঁতী স্কুল মাঠে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বেলা ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এই জনসভা আয়োজন করা হয়।৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি এম.এ মোনায়েম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আলী আলম।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা মজলিসে শূরা সদস্য ও বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেল, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম, সাবেক নায়েবে আমীর আব্দুর রাজ্জাক, সহকারী সেক...
ইসলাম ও দেশের স্বাধীনতা- সার্বভৌমত্বের পরিপন্থী সকল বৈদেশিক চুক্তি বাতিল করতে হবে _ইসলামী ঐক্য আন্দোলন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলাম ও দেশের স্বাধীনতা- সার্বভৌমত্বের পরিপন্থী সকল বৈদেশিক চুক্তি বাতিল করতে হবে _ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর (ভারপ্রাপ্ত) অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, ইসলাম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরিপন্থী যেসব চুক্তি প্রতিবেশী ও সাম্রাজ্যবাদী শক্তির সাথে ফ্যাসিস্ট সরকারগুলো করেছে, তা অবশ্যই বাতিল করতে হবে। শুক্রবার (২১ নভেম্বর) বাদ মাগরিব কেন্দ্রীয় দপ্তরে সংগঠনের মজলিসে আমলের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।কেন্দ্রীয় আমীর বলেন, হাসিনাবিরোধী আন্দোলন ছিল জালিম ও স্বৈরশাসনের বিরুদ্ধে; তেমনি ইসলাম ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার পক্ষে। শত শত মানুষের শাহাদাতবরণ ও হাজার হাজার মানুষের পঙ্গুত্ববরণের এই আন্দোলন সফল করতে হলে অবশ্যই সকল গোলামীর জিঞ্জির ছিন্ন করতে হবে।তিনি আরো বলেন, মানবিক সমাজ ও রাষ্ট্র গড়তে হলে ইসলামী অনুশাসনের বিকল্পও নাই। মানুষের তৈরি সকল কালাকানুনের জিঞ্জির ছি...
ভূমিকম্পের ভয়াবহতা থেকে আল্লাহ তাঁর খাস রহমতে দেশবাসীকে রক্ষা করেছেন: অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ভূমিকম্পের ভয়াবহতা থেকে আল্লাহ তাঁর খাস রহমতে দেশবাসীকে রক্ষা করেছেন: অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর (ভারপ্রাপ্ত) অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া আল্লাহ রাব্বুল আলামীনের শুকরিয়া আদায় করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাঁর খাস রহমতে দেশবাসীকে ভূমিকম্পের ভয়াবহতা থেকে রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ। শুক্রবার (২১ নভেম্বর) বাদ জুমা কেন্দ্রীয় দপ্তরে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের কর্ম পরিষদের মাসিক বৈঠকে প্রধান মেহমানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।কেন্দ্রীয় আমীর বলেন, ভূমিকম্প আমাদের জন্য একটি সতর্ক সংকেত, কখন কার সময় শেষ হবে কেউ জানে না। সুতরাং আমাদেরকে সৎ কর্মে নিয়োজিত থাকতে হবে। আন্দোলনের নিয়মিত আমল সৎকর্মেরই ধারাবাহিকতা। এর আলোকে সবাই আমল করতে পারেন। আন্দোলনের কাজকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন। সাথে সাথেআমাদের উচিৎ, জাতীয়ভাবে-রাষ্ট্রীয়ভাবে আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ ক...
৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বর্জন করলো ইবি ছাত্রদল
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বর্জন করলো ইবি ছাত্রদল

|| ​ইবি প্রতিনিধি ||​নানা অভিযোগে ক্ষোভ প্রকাশ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বর্জন করেছে শাখা ছাত্রদল। গত বছরের চেয়ে নিম্নমানের আয়োজন, ফিস্ট মিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতার অবমূল্যায়নের প্রতিবাদ জানায়।শনিবার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে সংগঠনটির নেতাকর্মীরা সভা ত্যাগ করেন। এর ফলে বিশ্ববিদ্যালয়ের দিবস উদযাপনে খানিকটা ছন্দপতন ঘটে।​বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত দুই পর্বের অনুষ্ঠানের প্রথম ভাগে ছাত্রদলের নেতাকর্মীরা পতাকা উত্তোলন ও আনন্দ র‍্যালিতে অংশ নিলেও, দ্বিতীয় পর্বের আলোচনা সভায় তারা ক্ষোভ প্রকাশ করে। দুপুর ১টার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন থেকে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অভিযোগ তুলে সভা বর্জন করেন।​আলোচনা সভা বর্জন করার কারণ প্রসঙ্গে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “বিশ...