মুম্বাইয়ে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে ইসলামী ঐক্য আন্দোলনের তীব্র নিন্দা
|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ মিশনের সামনে বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের দ্বারা বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা এবং উসকানিমূলক স্লোগান দেওয়ার ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ভারতের মাটিতে বারবার বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে হামলা এবং এখন পবিত্র জাতীয় পতাকার অবমাননা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অস্তিত্বের ওপর সরাসরি আঘাত। হিন্দুত্ববাদী উগ্রবাদীরা বাংলাদেশে হিন্দু নির্যাতনের বানোয়াট ও ভিত্তিহীন অজুহাত তুলে যে পরিকল্পিত তাণ্ডব চালাচ্ছে, তা আন্তর্জ...










