বৃহস্পতিবার, এপ্রিল ৯

রাজনীতি

চিলমারীতে ধানের শীষের সমর্থনে ৬ কিলোমিটার পদযাত্রা ও নির্বাচনী মিছিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে ধানের শীষের সমর্থনে ৬ কিলোমিটার পদযাত্রা ও নির্বাচনী মিছিল

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী এলাকা ২৮ কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে ধানের শীষের প্রচারণা এখন তুঙ্গে। এর অংশ হিসেবে বুধবার (২৮ জানুয়ারি) বাদ আসর চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকারের নেতৃত্বে বনবিভাগের মোড় থেকে এক বিশাল নির্বাচনী মিছিল বের করা হয়।মিছিলটি বনবিভাগের মোড় থেকে শুরু হয়ে রমনা ঘাট প্রদক্ষিণ করে দীর্ঘ ৬ কিলোমিটার পথ অতিক্রম করে রমনা বাঁধের মোড়ে এসে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।মিছিলে অংশ নেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফা, সিনি: যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম সবুজ, সাজু মাস্টার, উপজেলা বিএনপির সদস্যবৃন্দ, ছাত্রদলের সভাপতি স্বাক্ষর, সদস্য সচিব সুমন, ছাত্রদল নেতা চমক, বিপ্লবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।মিছিল শেষে...
মানিকগঞ্জ ৩ আসনের উন্নয়নে ধানের শীষে ভোটের আহ্বান বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতার
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ ৩ আসনের উন্নয়নে ধানের শীষে ভোটের আহ্বান বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা।বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জ-৩ আসনের একটি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আফরোজা খানম রিতা বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও কর্মসংস্থান খাতে বাস্তবভিত্তিক ও টেকসই উন্নয়ন সাধিত হবে।তিনি আরও বলেন, “দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।”নির্বাচনী সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্...
ভোট পবিত্র আমানত, ইসলামী আদর্শেই কল্যাণরাষ্ট্র সম্ভব: চরমোনাই পীর
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ভোট পবিত্র আমানত, ইসলামী আদর্শেই কল্যাণরাষ্ট্র সম্ভব: চরমোনাই পীর

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||ভোটকে “পবিত্র আমানত” আখ্যা দিয়ে ইসলামী আদর্শের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই। তিনি বলেছেন, পবিত্র আমানত পবিত্র জায়গায় সংরক্ষণ করাই একজন সচেতন মানুষের দায়িত্ব।বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ডিএম একাডেমি ফুটবল মাঠে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভুরুঙ্গামারী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হারিসুল বারী রনির পক্ষে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।চরমোনাই পীর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুরআন ও সুন্নাহভিত্তিক নীতি ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করতে চায়। এই আদর্শ বাস্তবায়িত হলে সমাজে শান্তি, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে। তিনি দাবি করেন, ইসলামী আদর্শভিত্তিক শাসনব্যবস্থায়...
নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা‎‎
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা‎‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎২৫ কুড়িগ্রাম-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব হারিসুল বারী রনির পক্ষে বুধবার (২৮জানুয়ারি) নাগেশ্বরী ডিএম একাডেমী ফুটবল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীরসাহেব চরমোনাই)। জনসভায় ঘিরে বিশাল জনতার উপস্থিতি লক্ষ্য করা গেছে।‎২৫ কুড়িগ্রাম-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব হারিসুল বারী রনি বলেন, আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। উন্নয়নের মিথ‍্যা আশ্বাস দিবো না। তবে এতটুকু ওয়াদা আমি দিতে পারি আমি যদি আল্লাহর রহমতে নির্বাচীত হই তবে নিজে দূর্নীতি করবো না এবং অন‍্যকেও করতে দিবো না। রাস্তা ঘাট, সেতুসহ উন্নয়ন বরাদ্দ যা আসবে তা জন সম্মুখে প্রকাশ করা হবে। ...
কৃষকের সঙ্গে ধানখেতে চারা রোপণ করলেন বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলীম
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কৃষকের সঙ্গে ধানখেতে চারা রোপণ করলেন বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলীম

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||দুপুরের প্রখর রোদ উপেক্ষা করে কৃষকের পাশে দাঁড়িয়ে ধানখেতে চারা রোপণ করেছেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলীম। আজ বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১টার দিকে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনের বেলকুচি উপজেলার খামার উল্লাপাড়া এলাকার মাঠে এ দৃশ্য দেখা যায়।এ সময় স্থানীয় কৃষক নুর নবী কাদামাটিতে পা ডুবিয়ে ধানের চারা রোপণে ব্যস্ত ছিলেন। হঠাৎ তাঁর পাশে এসে দাঁড়ান বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলীম। তিনি জুতা খুলে কৃষকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ধান রোপণ শুরু করেন। রাজনীতির ব্যস্ততা ছেড়ে কয়েক মিনিটের জন্য তিনি হয়ে ওঠেন একজন সাধারণ কৃষক।ধানখেতে কাজ করতে করতে কৃষক নুর নবী বলেন, “জীবনে অনেক নির্বাচন দেখেছি, কিন্তু কোনো এমপি প্রার্থীকে ধানখেতে নেমে চারা রোপণ করতে দেখিনি। নেতারা যদি এভাবে আমাদের পাশে থাকেন, তাহলে চাষাবাদ আর...
তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে সর্বাত্মক প্রস্তুতি: কড়া নিরাপত্তা ও চিকিৎসা সেবার ব্যবস্থা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে সর্বাত্মক প্রস্তুতি: কড়া নিরাপত্তা ও চিকিৎসা সেবার ব্যবস্থা

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহী সফরকে ঘিরে নগরজুড়ে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। আগামী ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে তার রাজশাহীতে আগমন উপলক্ষে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এক বৃহৎ জনসভার আয়োজন করা হয়েছে। জনসভা সফল করতে ইতোমধ্যে মাঠ পর্যায়ে প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হয়েছে।জনসভাস্থলে একটি সুপরিসর ও নিরাপদ মঞ্চ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি মাঠের চারপাশে শৃঙ্খলা রক্ষা, দর্শক বসার ব্যবস্থা, প্রবেশ ও বের হওয়ার নির্ধারিত পথ এবং জরুরি সেবার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। আয়োজক কমিটি জানিয়েছে, জনসভায় অংশগ্রহণকারী সবাই যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে কর্মসূচিতে অংশ নিতে পারেন, সেজন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে।তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রাজশাহী বিভাগসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিয়মিতভাবে জনসভাস্থল...
ভোলা-৪ আসনে হাতপাখার প্রার্থীর মেয়ের ওপর দাড়িপাল্লা প্রতীকের কর্মীদের হামলা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ভোলা-৪ আসনে হাতপাখার প্রার্থীর মেয়ের ওপর দাড়িপাল্লা প্রতীকের কর্মীদের হামলা

|| নিজস্ব প্রতিবেদক ||নির্বাচনি প্রচারণার সময় ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যাপক এ এম এম কামাল উদ্দিনের মেয়ে মারিয়া কামালের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ন্যাক্কারজনক হামলার জন্য প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা প্রতীকের কর্মীদের দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। বুধবার (২৮ জানুয়ারি) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, মারিয়া কামাল তার বাবার পক্ষে গণসংযোগে অংশ নিয়ে প্রচারণা চালানোর সময় দাড়িপাল্লার সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এতে মারিয়া কামাল ও তার সঙ্গে থাকা বেশ কয়েকজন নারী কর্মী লাঞ্ছিত ও আহত হন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নির্বাচনি পরিবেশ নষ্ট করতে এবং ভীতি সৃষ্টির লক্ষ্যেই পরিকল...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: গাজীপুরে তারেক রহমান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: গাজীপুরে তারেক রহমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যারা প্রাণ দিয়েছেন, তাঁদের সেই মহান আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। স্বৈরাচারের পতনের পর এখন দেশ পুনর্গঠনের সময়। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি, তবেই শহীদদের স্বপ্নের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।দেশের শিল্প ও অর্থনীতির গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, গাজীপুর কেবল একটি শিল্পনগরী নয়, এটি আমাদের পোশাক খাতের রাজধানী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই তৈরি পোশাক শিল্প দেশে প্রবর্তনের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছিলেন এবং বিদেশে শ্রমিক পাঠানোর দিগন্ত উন্মোচন করেছিলেন। সেই ধারাবাহিকতায় বিএনপি ...
নির্বাচন হবে উৎসবমুখর; মানুষ প্রস্তুত: নজরুল মঞ্জু
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নির্বাচন হবে উৎসবমুখর; মানুষ প্রস্তুত: নজরুল মঞ্জু

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা–২ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, এবারের জাতীয় নির্বাচন নানা দিক থেকে ব্যতিক্রম ও গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছে। সে কারণেই সাধারণ মানুষের মধ্যে ভোট দেওয়ার প্রবল আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে নগরীর শেরেবাংলা রোডের গল্লামারী এলাকা এবং পরে ২৫ নম্বর ওয়ার্ডের বানরগাতি বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিগত কয়েকটি নির্বাচনে সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার মানুষ নিজের ভোট নিজে দিতে চায়। তিনি বলেন, তারা যেখানে যাচ্ছেন সেখানেই মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে। ভোটাররা প্রার্থীর সঙ্গে কথা বলছেন, নিজেদের অভিযোগ ও প্রত্যাশার কথা জানাচ্ছেন। এই জনসম্পৃক্ততা দেখে তারা নিজেরাও বিস্মিত।...
খুলনার শিল্প ঐতিহ্য ফিরিয়ে আনার ঘোষণা ডা. শফিকুর রহমানের
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনার শিল্প ঐতিহ্য ফিরিয়ে আনার ঘোষণা ডা. শফিকুর রহমানের

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিশ্বজুড়ে শিল্পায়ন এগিয়ে গেলেও বাংলাদেশের শিল্প খাত, বিশেষ করে খুলনা অঞ্চল, দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। স্বাধীনতার ৫৪ বছরে একসময়ের শিল্পনগরী খুলনার কারখানা ও মিলগুলো একে একে বন্ধ হয়ে গেছে, যা দুঃখজনক ও লজ্জাজনক।মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে নগরীর সার্কিট হাউজ মাঠে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বন্ধ হয়ে যাওয়া মিল-কারখানা পুনরায় চালু করা হবে। নতুন শিল্প স্থাপন করে যুবক ও নারীদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। নিয়োগে কোনো আত্মীয়কেন্দ্রিকতা বা পক্ষপাতিত্ব থাকবে না, বরং ন্যায় ও যোগ্যতার ভিত্তিতেই কর্মসংস্থান নিশ...