দশ বছর পর কক্সবাজারে সালাহউদ্দিন
দীর্ঘ দশ বছর পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ নিজ জন্মভূমি কক্সবাজারে ফিরেছেন। বুধবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।তাকে স্বাগত জানাতে সকাল থেকে কক্সবাজার বিমানবন্দরসহ আশপাশের এলাকায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী জড়ো হন। কয়েক কিলোমিটার জুড়ে রাস্তার দুপাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন।সালাহউদ্দিন আহমেদ বিমান থেকে নেমে অবকাশ স্থলের দিকে এলে বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীসহ অন্যান্য নেতারা তাকে স্বাগত জানান।এদিকে বিএনপির শীর্ষ এ নেতাকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে শুরু করে পুরো কক্সবাজার শহর ও চকরিয়া-পেকুয়া পর্যন্ত সড়ক মহাসড়ক তোরণ-ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। তিনি যখন কক্সবাজার আসেন তখন বিমানবন্দর ও আশপাশের সড়ক নেতাকর্মীদের ভ...










