Tuesday, September 8

রাজনীতি

ফের রাজপথে নামার হুঁশিয়ারি সারজিসের
রাজনীতি, সর্বশেষ

ফের রাজপথে নামার হুঁশিয়ারি সারজিসের

|| নিউজ ডেস্ক ||ফের রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।সোমবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে সারজিস লেখেন, ‘১৬ বছরের অন্যায়, অত্যাচার, কুকর্মের উপযুক্ত শাস্তি না পেয়ে সন্ত্রাসীরা বের হয়ে আসার চেষ্টা করছে ৷ আমরা আবার রাজপথে নামার আগে এসব খুনি ও তাদের দোসরদের গ্রেফতার করুন ৷’এর আগে রবিবার (২০ অক্টোবর) পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময়ে শিক্ষার্থীদের প্রতিবাদী হয়ে উঠার আহ্বান জানিয়েছেন সারজিস।তিনি বলেন, যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ করুন। আগামী দিনে কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে, অন্যায়, অনিয়ম, দুর্নীতি করে এবং সুদ, ঘুষ ও মাদকের সঙ্গে জড়িত থাকে তাহলে তার গঠনমূলক প্রতিবাদ করুন। সরাসরি না হলে সামাজিক যোগাযোগমাধ্যমে করুন। এটি না করলে আবারও দেশে একই সংস্কৃতি তৈরি হবে।...
রায়পুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

|| সাদ্দাম উদ্দিন রাজ | জেলা প্রতিনিধি | নরসিংদী ||সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ অক্টোবর) বিকালে উপজেলার চরমধুয়া ইউনিয়নের সমিবাদ বাজারে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।চরমধুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিঃ মোঃ আশরাফ উদ্দিন বকুল।অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূইয়া, সহসভাপতি এম ফখরুল ইসলাম।সাবেক ছাত্রনেতা এডভোকেট কাউছার আহমেদ পার্থর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, রায়পুরা পৌরসভা ব...
অন্তর্বর্তী সরকারকে ২৩ প্রস্তাব দিল এলডিপি
রাজনীতি, সর্বশেষ

অন্তর্বর্তী সরকারকে ২৩ প্রস্তাব দিল এলডিপি

|| নিউজ ডেস্ক ||আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ২৩ প্রস্তাব দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জানান দলটির প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমেদ।অলি আহমেদ বলেন, আজ আমরা ২৩টা প্রস্তাব দিয়েছি। বাংলাদেশের জনগণের জন্য যা প্রয়োজন প্রস্তাবে সেগুলো রয়েছে।এলডিপির এই নেতা আরও বলেন, আগামীতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন, সুন্দর প্রশাসন চালানোর জন্য, ন্যায়বিচার নিশ্চিত করার জন্য, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষ কষ্ট পাচ্ছে, তাদের সহযোগিতা করার জন্য আমাদের প্রস্তাবগুলো দেওয়া হয়েছে।রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটি প্রধান উপদেষ্টার চতুর্থ দফা সংলাপ। সবশেষ সংলাপ হয়েছিল গত ৫ অক্টোবর।উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, এই ধাপে আল...
জামায়াতকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে জনগণ : মোবারক হোসেন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

জামায়াতকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে জনগণ : মোবারক হোসেন

|| নিউজ ডেস্ক ||জামায়াতকে নিয়ে সাধারণ মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে। মানুষ আজ একটি ইনসাফপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠার দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন।শনিবার (১৯ অক্টোবর) সকালে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার (রুকন) সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন বলেন, দীর্ঘ কয়েক দশক ধরে যারা জামায়াতে ইসলামীকে পরিচালনা করত এবং রাষ্ট্র পরিচালনার দক্ষতা অর্জন করেছিল এই স্বৈরাচারী সরকার তাদেরকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করেছে। স্বৈরাচার সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাজপথে নেমে আসে ছাত্র-জনতা। তাদের আন্দোলনের মাধ্যমে দীর্ঘ সাড়ে ১৫ বছরের স্বৈরাচারের পতন ঘটেছে পালিয়ে যাওয়ার মাধ্যমে।তিনি বলেন, এ আ...
দীর্ঘদিন পর ক্যামেরার সামনে ডা. জোবাইদা রহমানের যে আহ্বান
রাজনীতি, সর্বশেষ

দীর্ঘদিন পর ক্যামেরার সামনে ডা. জোবাইদা রহমানের যে আহ্বান

|| নিউজ ডেস্ক ||আর্তমানবতার সেবায় ভবিষ্যতে আরও অভিনব দৃষ্টান্ত রাখার জন্য জেডআরএফ’র সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশন’র (জেডআরএফ) ওভারসিজ কমিটির প্রধান উপদেষ্টা ডা. জোবাইদা রহমান।শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান। জিয়াউর রহমান ফাউন্ডেশন’র ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (রজত জয়ন্তী) উপলক্ষে জেডআরএফ এ সভার আয়োজন করে।বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফাউন্ডেশনের সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।অনুষ্ঠানে জেডআরএফ’র নির্বাহী পরিচালক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার তার বক্তৃতায় সংগঠনের বর্তমান সার্বিক অবস্থা তুলেন।...
স্বৈরাচার ফ্যাসিস্টদের প্রেতাত্মারা এখনও সমাজে রয়েছে : রিজভী
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

স্বৈরাচার ফ্যাসিস্টদের প্রেতাত্মারা এখনও সমাজে রয়েছে : রিজভী

|| সাদ্দাম উদ্দিন রাজ | জেলা প্রতিনিধি | নরসিংদী ||বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরাচার ফ্যাসিস্টদের প্রেতাত্মারা এখনও সমাজে ও রাষ্ট্রের গভীরে অবস্থান করছে। এরা এখনও অবস্থান করছে বলেই জুনায়েদকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পেরেছে। একইভাবে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দিদারকে তারা দিনে-দুপুরে নির্মমভাবে হত্যা করেছে। আর এই সকল খুনের উপর প্রতিষ্ঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের বটিয়ারা গ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ছাত্রদল কর্মী জুনায়েদ আল হাবিবকে হত্যার ঘটনায় তার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি একথা বলেন।তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের গুরুদায়িত্ব পালনে যদি কোন স্লথগতি থাকে ও ঢিলেঢালা ভাব থাকে। তাহলে আমরা যে দ্বিতীয়বার স্বাধীনতার কথা বলছি, একটি পৃথিবী কাঁপানো বিপ্লবের কথা বলছি...
আর কোনো ফ্যাসিবাদ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে : নুরুল হক নুর
রাজনীতি, সর্বশেষ

আর কোনো ফ্যাসিবাদ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে : নুরুল হক নুর

|| নিউজ ডেস্ক ||গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, এদেশে নির্বাচন করার অধিকার ছিল না, মুক্তচিন্তা করার অধিকার ছিল না। সন্ত্রাস, লুটপাট, চাঁদাবাজি, নৈরাজ্য রাজনীতিকে একটি দুর্বৃত্তায়নে পরিণত করেছিল। আমরা এ অবস্থার পরিত্রাণ ঘটাতে পেরেছি। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।বুধবার (১৬ অক্টোবর) দুপুরে গাজীপুরের শ্রীপুরের মাওনা উড়াল সড়কের নিচে গণঅধিকার পরিষদ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ’৭১ সালে দেশের কৃষক-শ্রমিক সাধারণ মানুষ মুক্তিযুদ্ধ করেছিল, স্বাধীনতা এনেছিল। কিন্তু আমরা দেখেছি স্বাধীনতার পরে মুক্তিযুদ্ধের চেতনার নামে একটি লুটেরা শ্রেণির উদ্ভব হয়েছিল। যারা কোনো রাষ্ট্রব্যবস্থাকে সেই সময়ে জিম্মি করেছিল। মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল। দেশে একটা নৈরাজ্...
সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান গ্রেপ্তার

|| নিউজ ডেস্ক ||সহিংসতা ও বিস্ফোরক দ্রব্যের তিন মামলায় খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়লকে গ্রেপ্তার করেছে র‍্যাব।বুধবার (১৫ অক্টোবর) ভোর রাতে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা থেকে র‍্যাব-৬ ও র‍্যাব-৮ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
সাবেক বিমানমন্ত্রী ফারুক খান ২ দিনের রিমান্ডে
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

সাবেক বিমানমন্ত্রী ফারুক খান ২ দিনের রিমান্ডে

|| নিউজ ডেস্ক ||পল্টন থানার মকবুল হত্যা মামলায় সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহর আদালত এ আদেশ দেন।এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার এসআই নাজমুল হাচান তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী তার রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে সর্বোচ্চ রিমান্ডের আবেদন করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে, সোমবার (১৪ অক্টোবর) মধ্যরাতে তাকে ক্যান্টমেন্টের বাসা থেকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২০২২ সালের ১০ ডিসেম্বর ব...
সব হত্যার বিচার হতে হবে, সবার আগে জুলাই গণহত্যার: জামায়াত আমির
রাজনীতি, সর্বশেষ

সব হত্যার বিচার হতে হবে, সবার আগে জুলাই গণহত্যার: জামায়াত আমির

|| নিউজ ডেস্ক ||২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে মানুষ মারা থেকে শুরু করে ২০১৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যত হত্যার ঘটনা ঘটেছে সব হত্যার বিচার দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে সবার আগে জুলাই-আগস্ট গণহত্যার বিচার হওয়া উচিত বলে মনে করেন তিনি।রবিবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রায় ১৯ বছর পর প্রকাশ্যে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।জামায়াত আমির তার বক্তব্যে আওয়ামী লীগকে চরমপন্থী ও সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করেন। তাদের চেয়ে বড় সন্ত্রাসী আর কেউ ছিল না বলেও দাবি করেন তিনি।জামায়াতের আমির বলেন, ছাত্রলীগ নামে হাতুড়ি-হেলমেট বাহিনী তৈরি করেছিল আওয়ামী লীগ। ওবায়দুল কাদেররা অহংকার ও অন্যায় নিয়ে গর্ব করতেন। তারা মানবাধিকার লঙ্ঘন করেছেন। মানুষকে মানুষ মনে করতেন না। আজ...