প্রতিবন্ধীদের ভাতা লুটেছে আওয়ামী লীগ: তারেক রহমান
|| নিউজ ডেস্ক ||বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করে বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকার প্রতিবন্ধীদের ভাতা লুটে নিয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।২০০১ সালে বিএনপি সরকার প্রতিবন্ধীদের জন্য রাষ্ট্রীয়ভাবে ভাতা প্রদান শুরু করেছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, বিগত আওয়ামী লীগ সরকার এই ভাতাকে নিজেদের নেতা-কর্মীদের মাঝে বিতরণ করেছে। তিনি প্রতিবন্ধীদের জন্য ভাতার পরিমাণ বাড়ানোর এবং নিবন্ধন প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করার প্রতিশ্রুতি দেন।তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিবন্ধীদের জন্য একটি স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা করা হবে, যা তাদের জীবনমান উন্নয়নের জন্য কার্যক্রম পরিচালনা করবে। এই অধিদপ্তরের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হবে...










