রবিবার, এপ্রিল ১৯

রাজনীতি

বন্যার্তদের সহযোগিতায় গণঅধিকারের উদ্যোগে শরিক হওয়ার আহ্বান
রাজনীতি

বন্যার্তদের সহযোগিতায় গণঅধিকারের উদ্যোগে শরিক হওয়ার আহ্বান

বন্যার্তদের জন্য শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ, মোমবাতি ও প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করবে নুরুল হক নুর ও রাশেদ খানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। দলটির এই মানবিক উদ্যোগে দেশবাসীকে শরিক হওয়ার আহ্বান জানানো হয়েছে।শুক্রবার (২৩ আগস্ট) রাতে গণঅধিকার পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশবাসীর প্রতি এ আহ্বান জানানো হয়েছে।এ লক্ষ্যে নগদ অর্থ সহযোগিতা করতে রাজধানীর পুরানা পল্টনস্থ আল রাজি কমপ্লেক্সে অবস্থিত দলটির প্রধান কার্যালয়ে যোগাযোগ করা যাবে। এ ছাড়া বিকাশ, নগদ, রকেট এবং ব্যাংক অ্যাকাউন্টেও অর্থ পাঠানো যাবে।বিকাশ : 01946648701, 01628310344, 01860325845; নগদ : 01819-603614; রকেট : 01301581500.ব্যাংক অ্যাকাউন্ট নম্বর- Gono Odhikar Parishad (GOP), A/C: 1796901035940, Branch: R.K Mission Road, Dhaka, Pubali Bank....
সবটুকু সামর্থ্য দিয়ে বানভাসিদের পাশে দাঁড়ান: ডা. তাহের
রাজনীতি

সবটুকু সামর্থ্য দিয়ে বানভাসিদের পাশে দাঁড়ান: ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের বলেছেন, অতীতের যে কোনও সময়ের চেয়ে গত কয়েকদিনের বন্যা চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা আন্তরিক চেষ্টা চালিয়ে পানিবন্দিদের উদ্ধার ও সাধ্যমতো ত্রাণ বিতরণ কার্যক্রম চালাচ্ছে। জামায়াত ও ছাত্রশিবিরের এ সেবা অব্যাহত থাকবে। দল-মত নির্বিশেষে সবটুকু সামর্থ্য দিয়ে বানবাসীদের পাশে দাঁড়াতে হবে।শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চৌদ্দগ্রামের গুণবতী, চিওড়া, বাতিসা, পৌর এলাকা, মুন্সিরহাট ও কালিকাপুর ইউনিয়নের পৃথক পৃথক স্থানে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।ডা. তাহের বলেন, এখন রাজনৈতিক মতভেদ করার সময় নয়। এই বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোই প্রধান কাজ হওয়া উচিত। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ...
বন্যাদুর্গত মানুষের মাঝে ছাত্রদলের ত্রাণ বিতরণ
রাজনীতি

বন্যাদুর্গত মানুষের মাঝে ছাত্রদলের ত্রাণ বিতরণ

ফেনীতে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শুক্রবার (২৩ আগস্ট) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে ফেনীতে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করা হয়।ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহহিয়া ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমসহ স্থানীয় জেলা ও উপজেলার নেতাকর্মীরা।এছাড়াও ছাত্রদলের উদ্যোগে নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় উদ্ধার ও ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালিত হয় বলে জানান ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।...
রাশেদ খান মেনন ৫ দিনের রিমান্ডে
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি

রাশেদ খান মেনন ৫ দিনের রিমান্ডে

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করা হয়েছে।শুক্রবার (২৩ আগস্ট) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেফতার করা হয়। নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে...
রাশেদ খান মেনন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি

রাশেদ খান মেনন গ্রেফতার

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান।তিনি জানান, রাশেদ খান মেননকে আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে মামলা হয়। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে জিয়াউর হক নামে এক আইনজীবী মামলার আবেদন করেন। পরে আদালত মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ১৯ জুলাই ভিন্ন অনুষ্ঠানে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন জিয়াউর রহমানকে নিয়ে...
ফেনীতে বন্যাদুর্গতদের পাশে জামায়াতের আমির
রাজনীতি

ফেনীতে বন্যাদুর্গতদের পাশে জামায়াতের আমির

ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে আসা পানিতে দেশের দক্ষিণাঞ্চলের জেলা ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। পানির তীব্র স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন লাখো মানুষ। প্রাকৃতিক বিপর্যয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বিভিন্ন দল ও সংগঠন।বন্যার্ত জেলাগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে ফেনীর বন্যা। ভারীবর্ষণ এবং পার্শ্ববর্তী দেশ থেকে ধেয়ে আসা পানিতে আকষ্মিক বন্যায় তলিয়ে যায় জেলার বিভিন্ন অঞ্চল। ডুবে যাওয়া ফেনীর এসব অঞ্চল পরিদর্শন করতে বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে ফেনীতে যান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সদর উপজেলায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে মানু্‌ষের সঙ্গে কথা বলেন এবং সার্বিক খোঁজ-খবর নেন।এছাড়া শফিকুর রহমান বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া মানুষের সঙ্গে দেখা করে খোঁজখবর নেন এবং তাদের মাঝে...
গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা নেই
রাজনীতি

গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা নেই

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার করা যাবে না মর্মে যে নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট- ওই রিট আর পরিচালনা করা হবে না মর্মে ননপ্রসিকিউশন (প্রত্যাহার) করেছেন রিটকারী।এর ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে কোনো বাধা নেই।তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষিদ্ধ করে ২০১৫ সালে নির্দেশ দেন আদালত। এক রিটের আদেশে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সব ধরনের মিডিয়ায় এ ব্যবস্থা নেওয়ার কথা বলেন বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।...
বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে আহমদ শফী আশরাফী’র আহবান
রাজনীতি

বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে আহমদ শফী আশরাফী’র আহবান

ভারি বর্ষণে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মী ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন আহমদ শফী আশরাফীবৃহস্পতিবার ২২ আগস্ট'২৪ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাশনাল সবুজ বাংলা পার্টি'র ( এনএসবি পার্টি ) কেন্দ্রীয় মহাসচিব ও নেত্রকোণা ১ আসনের সাবেক এমপি পদপ্রার্থী আহমদ শফী আশরাফী এই রঅবস্থায় আহবান জানানএনএসবি পার্টি'র কেন্দ্রীয় মহাসচিব আহমদ শফী আশরাফী বলেন, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণের কারণে দেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।বন্যার ফলে প্রধান প্রধান নদীগুলোতে ভাঙন দেখা দিয়েছে। লাখ লাখ মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। রাস্তাঘাট, বসতভিটা তলিয়ে সর্বস্তরের মানুষ অসহায় অবস্থায় আছেন। শিশুসহ বয়স্ক নারী-পুরুষ, আসবাবপত্র, হাঁস-মুরগি, গবাদিপশু ইত্যাদি নিয়ে মানুষ চরম বিপাকে পড়েছেন।এমতাবস্থায় ব...
নিহত জাহিদ ও নিলয়ের বাবার সাথে পাবনা জেলা জিয়া পরিষদের সাক্ষাৎ
রাজনীতি

নিহত জাহিদ ও নিলয়ের বাবার সাথে পাবনা জেলা জিয়া পরিষদের সাক্ষাৎ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একদফা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় গত ৪ আগস্ট'২৪ পাবনায় আওয়ামী সন্ত্রাসীর গুলিতে নিহত হয় জাহিদ ও নিলয়। সম্প্রতি এই দুই নিহতের বাবার সাথে সাক্ষাৎ করেছেন জিয়া পরিষদের পাবনা জেলার নেতৃবৃন্দ। এসময় তারা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।পাবনা জেলার জিয়া পরিষদ সভাপতি প্রফেসর ডঃ মোঃ জাকির হুসাইন বলেন, আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত জাহিদ ও নিলয়ের পরিবারকে শান্তনা দেওয়ার ভাষা আমাদের নেই। আমরা এই হত্যাকাণ্ডে জড়িত সকলের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।পরিষদ সভাপতি প্রফেসর জাকির নিহতের পরিবারের সার্বিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন। পরে আলোচনাপূর্বক নিহতদ্বয়ের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।...
আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে রিটের শুনানি বৃহস্পতিবার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি

আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে রিটের শুনানি বৃহস্পতিবার

ছাত্র-জনতাকে ‘নির্বিচারে হত্যার’ দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিটের শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট। আগামী বৃহস্পতিবার (২২ আগস্ট) এ রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।মঙ্গলবার (২০ আগস্ট) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন।আদালতে রিটের পক্ষে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নিজেই শুনানি করেন।এর আগে ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে গত সোমবার হাইকোর্টে একটি রিট দাখিল করেন মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে।এছাড়া দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চাওয়া...