বদলগাছীতে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা: প্রার্থীর একগুচ্ছ প্রতিশ্রুতি
|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ সংবাদদাতা ||নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মথুরাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হাদী চৌধুরী টিপুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক (নান্নু)।জনসভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধা...










