Tuesday, July 14

রাজনীতি

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আবুল বাসার (৩১) নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটককৃত আবুল বাসার উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ গাবুয়া গ্রামের মো. আবদুল রহিমের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, তিনি কাঁকড়াবুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশী এবং একজন সক্রিয় কর্মী।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. রাকিবুল ইসলাম রাসেলের নেতৃত্বে একটি বিশেষ রেইডিং পার্টি মির্জাগঞ্জ থানার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ গাবুয়া গ্রামে অভিযান চালায়। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে আবুল বাসারের নিজস্ব বসতঘরে তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের পকেট থেকে একটি লাইটারযুক্ত সিগারেট হোল্ডারের ভেতর পলিথিনে মোড়ানো ২৫ পি...
কুড়িগ্রামে জেলা ‘জাতীয় যুবশক্তি’র নেতৃবৃন্দকে উপজেলা কমিটির সংবর্ধনা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে জেলা ‘জাতীয় যুবশক্তি’র নেতৃবৃন্দকে উপজেলা কমিটির সংবর্ধনা

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামে জাতীয় যুবশক্তি-এর জেলা নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে উপজেলা কমিটি।‎‎এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কমিটির নেতাকর্মীরা জেলা নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।‎‎বক্তারা বলেন, জাতীয় যুবশক্তি'র আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।‎‎অনুষ্ঠানে জেলা ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।...
বদলগাছীতে গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির জনসভা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির জনসভা

|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ প্রতিনিধি ||গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে নওগাঁর বদলগাছী উপজেলায় এক বিশাল জনসভা করেছে ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি (এনসিপি)। সোমবার (১৩ জুলাই) উপজেলার ডাকবাংলো মোড় শহীদ মিনার প্রাঙ্গণে এই জনসভার আয়োজন করে দলটি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এই জনসভার আয়োজন করা হয়।সমাবেশে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন আক্তার হোসেন এমপি, সারজিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারী, ডক্টর আতিক মুজাহিদ এমপি, সারোয়ার তুষার, ইমরান ইমন ও মুনিরা শারমিনসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।দলীয় সূত্রে জানা গেছে, এই জনসভা থেকে আগামী দিনে বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টি, সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার এবং দেশের সামগ্রিক রাজনৈতিক সংস্কারে গণভোটের দাবি জোরালোভাবে তুলে ধরা হয়। একই সাথে আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সমর...
টঙ্গীতে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ, টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার দাবি
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

টঙ্গীতে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ, টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার দাবি

|| গাজীপুর প্রতিনিধি ||গাজীপুরের টঙ্গীতে ছাত্রদলের এক নেতার ওপর হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭–৮ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শাহাদাত হোসেন দিপু (২৭) টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং টঙ্গীর ভাদাম এলাকার বাসিন্দা। অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্তদের সঙ্গে পূর্ব থেকেই বিরোধ চলছিল। এর জেরে গত ১১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে স্টেশন রোড থেকে বাড়ি ফেরার পথে ভাদাম এলাকার ক্রসলাইন ও নিট বাজার ফ্যাক্টরির সামনে তার পথরোধ করা হয়।জানা গেছে, একপর্যায়ে হামলাকারীদের একজন লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি তা ঠেকাতে গেলে বাম হাতের কনুইয়ে গুরুতর জখম হন। পরে অন্যরা লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে আহত করে ...
বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি ইসলামী ঐক্য আন্দোলনের আহ্বান
আবহাওয়া ও পরিবেশ, রাজনীতি, সর্বশেষ

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি ইসলামী ঐক্য আন্দোলনের আহ্বান

|| নিজস্ব প্রতিবেদক ||দেশে অতি বৃষ্টি ও ভারী বর্ষণের ফলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া।আজ রবিবার (১২ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, হঠাৎ বন্যায় দেশের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। এই আকস্মিক দুর্যোগ মোকাবিলায় এবং আর্তমানবতার সেবায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদেরও এগিয়ে আসতে হবে।বিবৃতিতে ইসলামী ঐক্য আন্দোলনের আমীর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত জনবান্ধব কৃচ্ছ্রসাধন নীতির প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় ব্যয় সংকোচন ও কৃচ্ছ্রসাধন নীতি বাস্তবায়নে যে একাধিক সুনি...
ইসলামী বিপ্লবের লক্ষে কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে হবে: মুফতি মুহিব্বুল্লাহ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ইসলামী বিপ্লবের লক্ষে কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে হবে: মুফতি মুহিব্বুল্লাহ

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুফতি মাওলানা মুহিব্বুল্লাহ নাছির বলেন, বর্তমান সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় মানুষের অধিকার রক্ষা এবং নৈতিক অবক্ষয় রোধে ইসলামী বিপ্লবের কোনো বিকল্প নেই। আর এই বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্য অর্জনে ইসলামী বিপ্লবের মূল চেতনাকে হৃদয়ে ধারণ করে প্রতিটি কর্মীকে যোগ্য, দক্ষ ও আদর্শিক হিসেবে গড়ে তুলতে হবে। শুক্রবার (১০ জুলাই) সকাল ১১টায় রংপুর শহরে আয়োজিত জেলা শাখার এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বৈঠকে প্রধান মেহমানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।মুফতি মুহিব্বুল্লাহ নাছির কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, একটি টেকসই ও আদর্শিক পরিবর্তনের জন্য আমাদের শুধু রাজনৈতিকভাবে সক্রিয় হলে চলবে না, বরং নিজেদের মনস্তাত্ত্বিক ও আত্মিক পরিশুদ্ধিও প্রয়োজন। রাসুলুল্লাহ (সা.)-এর বিপ্লবী আদর্শকে বুকে ধারণ করে ময়দানে চারিত্রিক দৃঢ়তা ও ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়...
গাইবান্ধায় ইসলামী ঐক্য আন্দোলনের রাতব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

গাইবান্ধায় ইসলামী ঐক্য আন্দোলনের রাতব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী সমাজ বিনির্মাণের প্রত্যয় নিয়ে গাইবান্ধায় ইসলামী ঐক্য আন্দোলনের রাতব্যাপী বিশেষ তা'লীম-তারবিয়াত ও শব-বেদারী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বাদ মাগরিব থেকে শুরু হয়ে রাতব্যাপী জেলা শাখার উদ্যোগে এ সাংগঠনিক প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা অংশ নেন।প্রশিক্ষণ ক্যাম্পে কেন্দ্রীয় প্রশিক্ষক ও আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুফতি মাওলানা মুহিব্বুল্লাহ নাছির তাঁর বক্তব্যে বলেন, দ্বীন প্রতিষ্ঠার ইসলামী বিপ্লবী কাফেলাকে বেগবান করতে হলে কর্মীদের আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জন করা অপরিহার্য। রাত জেগে ইবাদত বা শব-বেদারীর মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে হবে, যা ময়দানে বাতিল শক্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রধান হাতিয়ার। তিনি আরও বলেন, সমাজ থেকে অন্যায়, জুলুম ও অনাচার দূর করে একটি...
ইবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেতৃত্বে যারা
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেতৃত্বে যারা

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||দীর্ঘ ৫ বছরেরও অধিক সময় পর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের আনোয়ার পারভেজ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাফিজ আহমেদ।‎‎বুধবার (৮ জুলাই) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি, রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক, নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩৯ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।তবে আহ্বায়ক, সিনি: যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে উল্লেখ করে আগামী ত্রিশ (৩০) দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দিয়েছে কেন্দ...
সলঙ্গায় রাস্তা পাকাকরণের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন ভিপি আইনুল হক
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় রাস্তা পাকাকরণের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন ভিপি আইনুল হক

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ইউনিয়নের নলকা কায়েম গ্রামের পুরাতন সড়ক পাকাকরণ-এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে ভিক্তি প্রস্তর স্থাপন উপলক্ষে নলকা কায়েম গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় নলকা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন'র সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা'র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ তাড়াশ সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম সরকার, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সলঙ্গা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপত...
মিথ্যা মামলা প্রত্যাহার ও দলীয় পদে পুনর্বহালের দাবিতে টঙ্গীতে প্রতিবাদ সভা
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মিথ্যা মামলা প্রত্যাহার ও দলীয় পদে পুনর্বহালের দাবিতে টঙ্গীতে প্রতিবাদ সভা

|| গাজীপুর প্রতিনিধি ||গাজীপুর মহানগরের টঙ্গীর গোপালপুর পূর্বপাড়া মদিনাবাজার এলাকায় শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং দলীয় পদে পুনর্বহালের দাবিতে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।প্রতিবাদ সভায় কয়েক শতাধিক নেতাকর্মীর পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক এবং গোপালপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমামসহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা দাবি করেন, বিএনপির ৪৪ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বুলু, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল এবং ৪৪ নম্বর ওয়ার্ড শ্রমিক নেতা কাজী দাউদসহ বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহার এবং মো. কামাল হোসেন বুলুকে ...