বগুড়ায় দেবরের হাতে ভাবি খুন
|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়ার কাহালু উপজেলায় টিউবওয়েলের পানি নেয়া এবং বিদ্যুৎবিল দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা দ্বন্দ্বের জেরে দেবর মোজাম্মেলের ছুরিকাঘাতে ভাবি রুপালী খুন হয়েছেন।গতকাল মঙ্গলবার রাত ১ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুপালী মারা যান। এর আগে ওইদিন রাত ৯টার দিকে কাহালু পৌর এলাকার পাল্লাপাড়া গ্রামে দুভাইয়ের পরিবারের মধ্যে মারামারির সময় রুপালী গুরুতর ছুরিকাঘাতপ্রাপ্ত হন।রুপালী ওই গ্রামের মো. পলাশের স্ত্রী। এ ঘটনায় পলাশ, মোজাম্মেল ও আফরোজা আহত হন। আহতদের মধ্যে পলাশ, মোজাম্মেল ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।মোজাম্মেল হক ছাড়াও গ্রেপ্তার অন্য তিন জন হলেন মোজাম্মেল হকের স্ত্রী আফরোজা (২৫), বাবা রাশেদ আলী (৬০) ও মা মরিয়ম (৫৫)।বুধবার নিহত রুপালীর ভাই একই উপজেলার মুরইলের বাসিন্দা সুমন বাদি হয়ে চারজনের নামে একটি হত্য...










