বেলকুচিতে প্রতিবন্ধীর ঘর ভেঙে এক বাড়ির জন্য রাস্তা নির্মাণ
|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ক্ষিদ্র জোকনালা গ্রামে এক প্রতিবন্ধী পরিবারের পৈত্রিক ক্রয়কৃত বসত ভিটার জায়গা জোরপূর্বক দখল করে রাস্তা নির্মানের অভিযোগ উঠেছে।এ ঘটনার জন্য জমির মালিক জামাল উদ্দিন মন্ডল (৪৫) পিতা-মৃত শিতল মন্ডল ও আরেক জমির মালিক ওসমান গনি আকন্দ, পিতা শুকুর আলী আকন্দ কোর্টে মামলা করে।এ বিষয়ে ভুক্তভোগী প্রতিবন্ধীর স্ত্রী বলেন, আমার বসতবাড়ির ঘর ভেঙে এবং হুমকি দিয়ে জায়গা দখল করে রাস্তা নির্মাণ করছে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিগণ। গত ৫ আগস্টের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা দেখিয়ে আওয়ামী লীগ সমর্থিত ক্ষিদ্র জোকনালার বর্তমান মেম্বার গোলাম নবী (৪৫), পিতা- মৃত জোনাব আকন্দ, টাকা খেয়ে এবং সহকারি জজ সাব্বির হোসেন (৪৪) পিতা সাইদ মন্ডল এর ক্ষমতা দেখিয়ে একক বাড়ির জন্য ১০ ফিট পাকা রাস্তা নির্মাণ কাজ শুরু করেন। আম...










